সারাদেশ

মুন্সীগঞ্জে মা ও শিশু কল্যাণ কেন্দ্রের সামনে অবৈধ দোকানপাট, চরম ভোগান্তিতে রোগীরা

মুন্সীগঞ্জ প্রতিনিধি

মুন্সীগঞ্জের মা ও শিশু কল্যাণ কেন্দ্রকে ঘিরে সড়কে গড়ে উঠেছে অসংখ্য অবৈধ দোকানপাট। হাসপাতালের প্রধান ফটক ও সড়কের দুই পাশে এসব দোকান বসায় সেবা নিতে আসা রোগী ও তাদের স্বজনদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। এতে একদিকে সৃষ্টি হচ্ছে যানজট, অন্যদিকে চলাচলের পথ সংকুচিত হয়ে বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি।

সরেজমিনে দেখা যায়, হাসপাতালটির সামনের অংশজুড়ে অস্থায়ী টিন-তাঁবুর দোকান, চা-স্টলসহ বিভিন্ন বাণিজ্যিক কার্যক্রম চলছে প্রকাশ্যে। এসব দোকানের কারণে রোগীবাহি অ্যাম্বুলেন্সের যাতায়াতও অনেক সময় বাধাগ্রস্ত হচ্ছে।

স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে স্হানীয় প্রভাব খাটিয়ে এমন পরিস্থিতি চললেও সংশ্লিষ্ট প্রশাসনের পক্ষ থেকে কোনো কার্যকর পদক্ষেপ দেখা যায়নি। দোকানদারদের সঙ্গে কথা হলে তারা জানান, নিয়মিত মাসিক ভাড়া দিয়ে তারা ব্যবসা পরিচালনা করছেন। তবে এই ভাড়া কারা আদায় করছে সে বিষয়ে তারা স্পষ্ট কোনো তথ্য দিতে চাচ্ছেন না।

এদিকে, রোগীদের অভিযোগ আরও গুরুতর। অনেকের ভাষ্য, মা ও শিশু কল্যাণ কেন্দ্রে আসা গরিব ও অসহায় রোগীদের নানা অজুহাতে পাশের বেসরকারি ক্লিনিকে পাঠানো হয়। হাসপাতাল চত্বরে বিভিন্ন ডায়াগনস্টিক সেন্টারের দালালদেরও সক্রিয় দেখা যায়। তারা রোগীদের প্রলোভন দেখিয়ে বাইরে নিয়ে যাওয়ার চেষ্টা করেন বলে অভিযোগ রয়েছে।

এ বিষয়ে মেডিক্যাল অফিসার ডা. জান্নাতুল ফেরদৌস তালুকদার বলেন, বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। তারাই এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন। তবে হাসপাতাল কর্তৃপক্ষের অন্যান্য সংশ্লিষ্ট কর্মকর্তারা- এ বিষয়ে স্পষ্ট কোনো বক্তব্য দিতে রাজি হননি।

স্থানীয় সচেতন মহলের দাবি, সরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের সামনে অবৈধ স্থাপনা ও দালাল চক্রের দৌরাত্ম্য অব্যাহত থাকলে সাধারণ মানুষের আস্থা মারাত্মক ভাবে ক্ষুণ্ন হবে। তারা দ্রুত অভিযান চালিয়ে অবৈধ দোকান উচ্ছেদ এবং জড়িতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

সান নিউজ/আরএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা