সারাদেশ

সাজানো সংকট দেখিয়ে বাড়তি দামে বিক্রি হচ্ছে গ্যাস সিলিন্ডার

মাদারীপুর প্রতিনিধি

মাদারীপুরের গ্যাসের গোডাউনে পর্যাপ্ত মজুত থাকলেও কৃত্রিম সংকট দেখিয়ে সরকার নির্ধারিত দামের চেয়ে বেশি মূল্যে বিক্রি হচ্ছে গ্যাস সিলিন্ডার। মাদারীপুরর জেলার ৫টি উপজেলায় একই চিত্র। জেলার বিভিন্ন হাটবাজারগুলোতে ক্রেতাদের ১২ কেজি ওজনের প্রতিটি সিলিন্ডারে ২০০ থেকে ৪০০ টাকা পর্যন্ত বাড়তি গুনতে হচ্ছে।

বোতলের গায়ে নির্ধারিত মূল্য লেখা না থাকার সুযোগ নিচ্ছেন অসাধু ব্যবসায়ীরা। এদিকে, দাম নিয়ন্ত্রণে রাখতে নিয়মিত ভ্রাম্যমাণ আদালত পরিচালনার আশ্বাস দিয়েছে জেলা প্রশাসন।

মাদারীপুরের নতুন বাসস্ট্যান্ড এলাকায় সবচেয়ে বড় গ্যাস সিলিন্ডার ডিলার সৈয়দ মনিরের গোডাউনে শত শত বোতল মজুত। ট্রাক ও ভ্যানযোগে সেখানে আনা হচ্ছে আরও সিলিন্ডার। একই এলাকার মুফতি ফায়েকুজ্জামান নামের আরেক ডিলারের গোডাউনেও পর্যাপ্ত সিলিন্ডার মজুত থাকতে দেখা যায়। অথচ বাজারে কৃত্রিম সংকট দেখিয়ে ক্রেতাদের কাছ থেকে লাফিয়ে লাফিয়ে বাড়তি দাম আদায় করা হচ্ছে।

মাদারীপুরে এই গ্যাসের ডিলারদের কাজে জিম্মি খুচরা বিক্রেতা থেকে গ্রাহকরা।

শকনী লেকের দক্ষিণপাড়ের হোটেল ব্যবসায়ী খোকন তালুকদার জানান, সিলিন্ডারের গায়ে সরকার নির্ধারিত দাম না থাকায় ডিলাররা ইচ্ছেমতো দাম নিচ্ছেন। ব্যবসা চালাতে প্রতি মাসে তার ৬৫-৭০টি সিলিন্ডার প্রয়োজন হয়। ১২ কেজি ওজনের সিলিন্ডারের সরকারি মূল্য ১ হাজার ৭২৮ টাকা হলেও তাকে আরও ২০০ টাকা বেশি দিয়ে কিনতে হচ্ছে। এমন পরিস্থিতিতে অনেকটাই অসহায় এই হোটেল ব্যবসায়ী।

একই অভিযোগ শহর থেকে গ্রাম পর্যায়ের সাধারণ ক্রেতাদেরও। জেলার অধিকাংশ বাসাবাড়ি ও হোটেল-রেস্তোরাঁয় গ্যাস সিলিন্ডার ব্যবহার করা হয়। বাজারে পাওয়া বিভিন্ন কোম্পানির গ্যাস সিলিন্ডারে সরকার নির্ধারিত মূল্য লেখা না থাকায় দীর্ঘদিন ধরে অসাধু ব্যবসায়ী ও ডিলাররা ইচ্ছেমতো দাম নিচ্ছেন।

শহরের শকুনি এলাকার বাসিন্দা মোহাম্মদ জুম্মান হোসেন বলেন, ‘শহরের অধিকাংশ মানুষ বাসাবাড়িতে রান্নার জন্য গ্যাস সিলিন্ডার ব্যবহার করে। কিন্তু লাফিয়ে লাফিয়ে দাম বাড়ানো হচ্ছে। আমরা ক্রেতারা অনেকটাই অসহায়। এই সিন্ডিকেটের বিরুদ্ধে প্রশাসন কার্যকর ব্যবস্থা নেবে, এটাই আমাদের চাওয়া।’কলেজরোড এলাকার মায়েরদোয়া

খাবার ঘরের মালিক আসাদ শিকদার বলেন, ‘প্রতিনিয়তই গ্যাস সিলিন্ডারের বাড়তি দাম রাখা হচ্ছে। প্রশাসন এর কোনো কার্যকর পদক্ষেপ নেয় না। আমরা চাই, সরকার নির্ধারিত দামেই এই সিলিন্ডার বিক্রি করা হোক। তা না হলে খাবারের দোকান চালানো বন্ধ করে দিতে হবে।’

বাড়তি দাম নেয়ার পেছনে পরিবহন খরচ বৃদ্ধি ও সরবরাহ কমে যাওয়ার অজুহাত দেখাচ্ছেন ডিলাররা। জেলার সবচেয়ে বড় ডিলার সৈয়দ মনির বলেন, ‘চাহিদার তুলনায় গ্যাস সিলিন্ডার অর্ধেক পাওয়া যাচ্ছে। সরকার যে দাম নির্ধারণ করে দেয়, তার চেয়েও বেশি দামে আমাদের পাইকারি কিনে আনতে হয়। এছাড়া জ্বালানি খরচও বেড়েছে। তাই বোতলে কিছুটা বাড়তি দাম রাখতে হয়।’

জানা যায়, মাদারীপুর জেলায় অর্ধশতাধিক ডিলার পাইকারিভাবে গ্যাস সিলিন্ডার বিক্রি করেন। খুচরা দোকানের সংখ্যাও শত শত। প্রশাসন মাঝে মাঝে ছোটখাটো দুই-একটি অভিযান চালালেও পরে তা কার্যত অকার্যকর হয়ে যায়।

এ বিষয়ে মাদারীপুরের জেলা প্রশাসক মিজ্ মর্জিনা আক্তার বলেন, ‘গ্যাস সিলিন্ডার বিক্রেতারা বেশি দাম নিচ্ছে, এমন অভিযোগ পাওয়া গেছে। জেলার সব উপজেলা নির্বাহী কর্মকর্তাকে এ ব্যাপারে কার্যকর ব্যবস্থা নিতে বলা হয়েছে। যারা কৃত্রিম সংকট দেখিয়ে বাড়তি দাম নিচ্ছে, তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।’

সান নিউজ/আরএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

শি’কে অস্ত্র কেনার প্রস্তাব ট্রাম্পের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে মার্কিন অস্ত্র ক্রয়ের প্রস্তাব দিয়েছিলেন তৎকা...

নিউইয়র্ক টাইমসের নির্বাহীকে গুলি করে হত্যা

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় দ্য নিউইয়র্ক টাইমসের এক শীর্ষ নির্বাহীকে গু...

জাতিসংঘে ভারতের স্থায়ী সদস্যপদ চায় রাশিয়া

জাতিসংঘ নিরাপত্তা পরিষদে (ইউএনএসসি) ভারতের স্থায়ী সদস্যপদের দাবির প্রতি আবার...

সাংবাদিক হলেন রাজা!

উগান্ডার ঐতিহাসিক তোরো রাজ্যে দীর্ঘ পারিবারিক বিরোধ ও নানা নাটকীয়তার অবসান ঘ...

‘অন্তরঙ্গ দৃশ্য ফাঁস হওয়ার ভয় থাকে’

অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করা এবং পরবর্তীতে তা সামাজিক যোগাযোগমাধ্যম বা ইন্টারনেট...

রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন প...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা