জাতীয়

ভার্চুয়াল আদালত: ১৫ কার্যদিবসে সিকি লক্ষাধিক জামিন

নিজস্ব প্রতিবেদক: দেশব্যাপী চলমান লকডাউনে ভার্চুয়াল নিম্ন আদালতে গত ১৫ কার্যদিবসে সিকি লক্ষাধিক আসামি জামিন পেয়েছেন। সুপ্রিম কোর্টের মুখপাত্র মুহাম্মদ সাইফুর রহমানের পাঠানো এক বার্তায় মঙ্গলবার (৪ মে) এ তথ্য জানানো হয়েছে।

এতে জানানো হয়, ৩ মে (সোমবার) সারাদেশে অধস্তন আদালতে ভার্চুয়াল শুনানিতে ৩,৫৬৭ টি জামিন-দরখাস্ত নিষ্পত্তি হয় এবং ১,৭১৪ জন হাজতি জামিন প্রাপ্ত হয়ে কারাগার হতে মুক্ত হয়েছেন।

সুপ্রিম কোর্টের বিশেষ কর্মকর্তা মুহাম্মদ সাইফুর রহমানের পাঠানো এই বার্তায় আরও জানানো হয়, ভার্চুয়াল আদালত শুরু হওয়ার পর ১৫ কার্যদিবসে সারাদেশে অধঃস্তন আদালত এবং ট্রাইব্যুনালে ৪৮ হাজার ৭৯৪ টি মামলায় ভার্চুয়াল শুনানির মাধ্যমে মোট ২৬ হাজার ৩০৮ জন হাজতি অভিযুক্ত ব্যক্তি জামিনপ্রাপ্ত হয়ে কারাগার হতে মুক্ত হয়েছেন। জামিন পাওয়া সিকি লক্ষাধিক এসব আসামির মধ্যে ৩৪৫ শিশুও রয়েছে।

উল্লেখ্য ভার্চুয়াল শুনানি নিয়ে গত ১২ এপ্রিল ১ হাজার ৬০৪ জন, ১৩ এপ্রিল ৩ হাজার ২৫৯ জন, ১৫ এপ্রিল দুই হাজার ৩৬০ জন, ১৮ এপ্রিল ১ হাজার ৮৪২ জন, ১৯ এপ্রিল ১ হাজার ৬৩৫ জন, ২০ এপ্রিল ১ হাজার ৫৭৬ জন, ২১ এপ্রিল ১ হাজার ৩৪৯ জন, ২২ এপ্রিল ১ হাজার ৫৯২ জন, ২৫ এপ্রিল ১ হাজার ৮৩৯ জন, ২৬ এপ্রিল ১ হাজার ৫৯৩ জন, ২৭ এপ্রিল ১৩৯৫ জন, ২৮ এপ্রিল ১৪২২ জন, ২৯ এপ্রিল ১৪১২ জন ও ২ মে ১৭২১ জন কারাবন্দি আসামিকে জামিন দেয় নিম্ন আদালত।

প্রসঙ্গত গত ১২ এপ্রিল (সোমবার) থেকে করোনার সংক্রমণ রোধে দ্বিতীয় দফায় সারাদেশে অধস্তন আদালত এবং ট্রাইব্যুনালে ভার্চুয়াল পদ্ধতিতে জামিন ও অতি জরুরি ফৌজদারি আবেদনের শুনানি হচ্ছে।

সান নিউজ/আরএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মোংলা বন্দরে ১৫৩৮ কোটি টাকার চ্যানেল সংরক্ষণ ড্রেজিং প্রকল্প শুরু

দেশের দ্বিতীয় বৃহত্তম সমুদ্রবন্দর মোংলা চ্যানেলের নাব্যতা ধরে রাখতে এবার শুরু...

বোয়ালমারীতে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত

"উন্নত পল্লী, সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ" প্রতিপাদ্যকে সামনে রেখ...

বাংলাদেশে গ্যাসের নতুন আশা: ৪ ট্রিলিয়ন ঘনফুটের সম্ভাবনা

দেশের ক্রমবর্ধমান জ্বালানি চাহিদা পূরণে দেশীয় গ্যাস অনুসন্ধানে বড় উদ্যোগ নি...

পরীক্ষার হলে মোবাইল ব্যবহার, এইচএসসি পরীক্ষার্থীকে বহিষ্কার

মুন্সীগঞ্জের সরকারি হরগঙ্গা কলেজ কেন্দ্রে (এইচএসসি) পরীক্ষার হলে মোবাইল ফোন ব...

মোংলা বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত  

বঙ্গোপসাগরে সৃষ্ট মৌসুমি নিম্নচাপের প্রভাবে মোংলা সমুদ্রবন্দরসহ সমগ্র উপকূলীয়...

মোংলায় বৈরী আবহাওয়া, দুর্ভোগে উপকূলের খেটে খাওয়া মানুষ 

বঙ্গোপসাগরে সৃষ্ট গভীর লঘুচাপ ও সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে মোংলা সমুদ্র বন্...

শিলই ইউনিয়নে পদ্মার ভাঙন: টেকসই বাঁধ নির্মাণের দাবিতে মানববন্ধন  

পদ্মা নদীর অব্যাহত ভাঙনে মুন্সীগঞ্জের শিলই ইউনিয়নের বিস্তীর্ণ জনপদ চরম হুমকি...

পর্তুগালকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে স্পেন

রোমাঞ্চে ভরা এক ম্যাচের শেষ মুহূর্তে গোল করে পর্তুগালকে বিদায় জানিয়ে কোয়ার্টা...

যুক্তরাষ্ট্রকে ৪-১ গোলে উড়িয়ে কোয়ার্টারে বেলজিয়াম

বিতর্কের আবহ নিয়েই মাঠে নেমেছিল যুক্তরাষ্ট্র, তবে মাঠের খেলায় পুরোপুরি ব্যর্থ...

বিকেল ৩টায় শুরু সংসদ অধিবেশন

ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশন, যা বাজেট অধিবেশন-২০২৬ হিসেবে পরিচিত, আজ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা