জাতীয়

ভারত-নেপাল-ভুটানের সঙ্গে নৌ যোগাযোগ বাড়াতে প্রধানমন্ত্রীর পরামর্শ

বাংলাদেশ নদীমাতৃক দেশ। নৌপথে যোগাযোগ ব্যবস্থা আরোও উন্নত করে বানিজ্যে বাংলাদেশেকে আরও এগিয়ে নিতে চায় বর্তমান সরকার। আর নৌ পথে বৈদেশিক বানিজ্যও বাড়ানোর জন্য ভারত,নেপাল,ও ভুটানের সঙ্গে নৌ-যোগাযোগ বাড়ানোর পরামর্শ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ব্রহ্মপুত্র নদকে কেন্দ্র করে উত্তরাঞ্চলের ওই সব দেশের সঙ্গে বাণিজ্য যোগাযোগ বাড়ানোর তাগিদও দিয়েছেন তিনি।

২০১৯ সালের শেষ দিন ৩১ ডিসেম্বর জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় এ বিষয়ে খোঁজ-খবর নিতে কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী।

রাজধানীর শেরেবাংলা নগরে এনইসি সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী এবং একনেকেরও চেয়ারপারসন শেখ হাসিনা। বৈঠক শেষে ব্রিফিংয়ে সাংবাদিকদের এসব তথ্য জানিয়েছেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান।

পরিকল্পনামন্ত্রী বলেন, উত্তরের দিকে যেসব দেশ আছে, যেমন- নেপাল, ভুটান, এমনকি ভারতের আসাম, সেসব অঞ্চলের সঙ্গে নৌপথে চলাচল আরও সহজ করা দরকার। ব্যবসা-বাণিজ্যে নৌপথের দিকেও নজর দিচ্ছে সরকার। বিশাল ব্রহ্মপুত্র নদের মাধ্যমে বাণিজ্য খুব সহজে করা সম্ভব। এ বিষয়ে খোঁজ-খবর নিতে বলেছেন প্রধানমন্ত্রী।

একনেক সভায় ৪ হাজার ৪৬০ কোটি ৫৪ লাখ টাকা ব্যয়ে ৭টি প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে। অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল, পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান, কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক, তথ্যমন্ত্রী হাছান মাহমুদসহ বেশ কয়েকজন মন্ত্রী বৈঠকে উপস্থিত ছিলেন।

বৈঠকে নদী ড্রেজিংয়ের বিষয়ে আরও সতর্ক হওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। নদীতে ড্রেজিংয়ের কারণে পাড়ে ভাঙন দেখা দিচ্ছে। এই ভাঙন রোধে সতর্ক হওয়ার নির্দেশ দিয়েছেন তিনি। এছাড়া ক্ষতিকর এবং অবৈধ পণ্য যাতে দেশে প্রবেশ করতে না পারে সে বিষয়ে ব্যবস্থা নেওয়ার জন্য সব বন্দরে স্ক্যানার স্থাপনের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ষষ্ঠী দিয়ে শুরু হলো শারদীয় দুর্গোৎসব, ঢাকেশ্বরী মন্দিরে বিশ্বশান্তির প্রার্থনায় মুখরিত প্রাঙ্গণ

সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা আজ শুক্রবার...

‘ভুয়া কনটেন্ট তৈরি করে ছড়িয়ে দেয়া অপরাধ’

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির অপব্যবহার করে তারকাদের অবয়ব বিকৃত করে ম...

ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবস আজ

মরমি সাধক বাউল সম্রাট ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরো...

ডেঙ্গুর টিকা আমদানিতে আর্থিক সংকট হবে না : ডিএসসিসি প্রশাসক মো. আবদুস সালাম

রাজধানী ঢাকাসহ সারা দেশে প্রকোপ বাড়তে থাকা ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় দ্রুত...

লিটন ও মিরাজের অনুপস্থিতিতে জিম্বাবুয়ের বিপক্ষে টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ

আবুধাবিতে অনুষ্ঠিতব্য ত্রিদেশীয় সিরিজের উদ্বোধনী ম্যাচেই মাঠে নামার আগেই বড়...

যুক্তরাষ্ট্রকে ভারতে হস্তক্ষেপের আহবান মার্কিন আইনপ্রণেতার

ভারতের রাজধানী নয়াদিল্লিসহ দেশটির বিভিন্ন অঞ্চলে শিক্ষার্থীদের চলমান ‘ক...

রৌমারীতে ট্রাকচাপায় এক পরিবারের তিনজনসহ নিহত ৫

কুড়িগ্রামের রৌমারীতে ট্রাকচাপায় ইজিবাইকের একই পরিব...

ইনানী রিসোর্টে আগুনে নিহতের সংখ্যা বেড়ে ১০

কক্সবাজারের উখিয়ার ইনানীতে টুপটুপ রিসোর্ট অ্যান্ড...

ঢাবি শিক্ষার্থী তেহামীর মৃত্যুতে উপাচার্যের গভীর শোক প্রকাশ

কক্সবাজারের ইনানীতে একটি রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ড...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা