জাতীয়

ভারতে আটকে পড়াদের ফিরিয়ে আনা শুরু ২০ এপ্রিল

নিজস্ব প্রতিবেদক:

করোনাভাইরাসের প্রভাবে ফ্লাইট বন্ধ হওয়ায় ভারতে আটকে পড়েন অন্তত এক হাজার বাংলাদেশি নাগরিক। অবশেষে তাদের দেশে ফিরিয়ে আনার উদ্যোগ নিয়েছে সরকার।।

আগামি ২০ এপ্রিল থেকে প্রথম দফায় তাদের ফিরিয়ে আনার এ প্রক্রিয়া শুরু হতে যাচ্ছে।

জানা যায়, আটকে পড়াদের বেশিরভাগই ভারতে চিকিৎসা নিতে গিয়েছিলেন। তাদের ফিরিয়ে আনতে ঢাকা থেকে চেন্নাই ও কলকাতায় ৮টি বিশেষ ফ্লাইট পরিচালনা করবে বেসরকারি উড়োজাহাজ পরিবহন সংস্থা ইউএস-বাংলা এয়ারলাইন্স।

এ বিষয়ে ইউএস-বাংলা এয়ারলাইনসের ব্যবস্থাপনা পরিচালক আবদুল্লাহ আল-মামুন বলেন, করোনাভাইরাসের প্রাদুর্ভাবে আকাশ পথে যোগাযোগ বন্ধ। অনেকেই এ কারণে দেশে ফিরতে পারেননি। ভারতে চিকিৎসা নিতে যাওয়া বাংলাদেশিদের অতিরিক্ত সময় হাসপাতাল কিংবা হোটেলে থাকতে হচ্ছে। ফলে আর্থিক সংকটসহ নানা সমস্যায় পড়তে হচ্ছে তাদের। এ কারণে ভারত ও বাংলাদেশ সরকারের উদ্যোগে বাংলাদেশি যাত্রীদের ফিরিয়ে আনা হবে।

আগামী ২০ থেকে ২৫ এপ্রিল পর্যন্ত ৬টি ফ্লাইটে চেন্নাই থেকে ঢাকা এবং ২১ ও ২৩ এপ্রিল ২টি ফ্লাইটে কলকাতা থেকে ঢাকায় আটকে পড়া বাংলাদেশিদের ফিরিয়ে আনতে বিশেষ ফ্লাইট পরিচালনা করবে ইউএস-বাংলা এয়ারলাইন্স।

দুটি রুটেই ১৬৪ আসনের বোয়িং ৭৩৭-৮০০ উড়োজাহাজ দিয়ে ফ্লাইট পরিচালনা করবে এয়ারলাইন্সটি। চেন্নাই থেকে দুপুর সোয়া ১২টায় এবং কলকাতা থেকে সকাল সারে ১১টায় ফ্লাইটগুলো ঢাকার উদ্দেশে ছেড়ে আসবে।

সান নিউজ/সালি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

সুন্দরবনে কোস্ট গার্ডের কাছে ডাকাতদের আত্মসমর্পণ  

সুন্দরবনের কুখ্যাত ডাকাত বড় জাহাঙ্গীর বাহিনীর ৩ সক্রিয় সদস্য এক জিম্মি জেলেসহ...

বোয়ালমারীতে ট্যালেন্টপুলে প্রাথমিক বৃত্তি পেল ৬৪ শিক্ষার্থী

ফরিদপুরের বোয়ালমারী উপজেলায় প্রাথমিক বৃত্তি পরীক্ষায় এবার ট্যালেন্টপুলে সরকার...

বিশ্ব পরিবেশ দিবসে মুন্সীগঞ্জে বর্ণাঢ্য র‍্যালি 

বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে সারাদেশের মতো মুন্সীগঞ্জেও বর্ণাঢ্য র‍্যালি ও স...

বঙ্গোপসাগরে ট্রলার ডুবে নিখোঁজ জেলেদের উদ্ধারে নৌবাহিনী

বঙ্গোপসাগরে মাছ ধরতে গিয়ে তিনদিন ধরে নিঁখোজ জেলেদের উদ্ধারে অভিযান শুরু করেছে...

বাংলাদেশ সিরিজের টি-টোয়েন্টি দলে জিম্বাবুয়ের তিন পরিবর্তন

বাংলাদেশের বিপক্ষে আসন্ন তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজকে সামনে রেখে ১৫ সদস্যে...

টানা বর্ষণে নতুন বন্যার শঙ্কা, ৪৮ ঘণ্টায় ৫ জেলায় সতর্কতা

দেশজুড়ে অব্যাহত ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের প্রভাবে কয়েকটি জেলার বন্যা পরি...

পদবঞ্চিত যুবদল নেতাদের আশ্বস্ত করলেন এনি

গতকাল ৯জুলাই,২০২৬ রাত আনুমানিক ১১ টার সময় পদ বঞ্চিত যুবদল নেতৃবৃন্দ বিএনপি য...

যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনায় বিশ্ববাজারে কমেছে স্বর্ণের দাম 

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান উত্তেজনা এবং মূল্যস্ফীতি বৃদ্ধির আশঙ্কায় বি...

বলিউড অভিনেতা রাজপাল যাদবের কারাদণ্ড কমিয়ে ৩ মাস

চেক জালিয়াতির মামলায় বলিউড অভিনেতা রাজপাল যাদবের বিরুদ্ধে দেওয়া দণ্ড বহাল রেখ...

হানিয়া আমিরের পোশাক নিয়ে বিতর্ক, উরফি জাভেদের সাথে তুলনা 

পাকিস্তানের লাহোরের ডলমেন মলে বিশ্বখ্যাত বিলাসবহুল ফ্যাশন ব্র্যান্ড ‘ইভ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা