জাতীয়

ভাড়াটিয়াকে বের করায় বাড়িওয়ালা কারাগারে

নিজস্ব প্রতিবেদক:

করোনা পরিস্থিতিতে ভাড়া বকেয়া থাকায় ভাড়াটিয়াকে বের করে দেয়ার ঘটনায় রাজধানীর ধানমন্ডি এলাকার বাড়িওয়ালা নূর আক্তার শম্পাকে কারাগারে পাঠিয়েছেন আদালত।

বুধবার (২২ এপ্রিল) রিমান্ড ও জামিনের আবেদন না মঞ্জুর করে ঢাকা মহানগর হাকিম আবু সাঈদ এ আদেশ দেন।

এর আগে মামলার তদন্ত কর্মকর্তা কলাবাগান থানার উপ-পরিদর্শক (এসআই) সাইদুর রহমান আসামি শম্পাকে আদালতে হাজির করে ৫ দিনের রিমান্ড আবেদন করেন। রাষ্ট্রপক্ষ থেকে রিমান্ড মঞ্জুরের প্রার্থণা করা হয়।

এ সময় শম্পার পক্ষে তার আইনজীবী রিমান্ড বাতিল করে জামিনের আবেদন করেন। উভয় পক্ষের শুনানি শেষে আদালত রিমান্ড ও জামিনের আবেদন নামঞ্জুর করে শম্পাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

মঙ্গলবার (২১ এপ্রিল) রাতে রাজধানী ধানমন্ডির পান্থপথ এলাকা থেকে শম্পাকে গ্রেফতার করে র‌্যাপিড অ্যাকশান ব্যাটালিয়ন (র‌্যাব-২)।

গত রোববার (১৯ এপ্রিল) রাতে পান্থপথের ৫৮/৭ নম্বর বাসার দ্বিতীয় তলায় ভাড়াটিয়ার একমাসের ভাড়া বাকি থাকায় ২ মাসের নবজাতকসহ ৩ সন্তান ও তার বাবা-মাকে মারধর করে বাসা থেকে বের করে দেন বাড়িওয়ালা শম্পা। পরে র‌্যাব-পুলিশের সদস্যরা মানবিক বিবেচনায় ভাড়াটিয়াকে বাড়িতে রাখার অনুরোধ জানালেও শম্পা অস্বীকৃতি জানান।

শম্পার বিরুদ্ধে রাজধানীর কলাবাগান থানায় ভাড়াটিয়াকে মারধর ও হত্যাচেষ্টার অভিযোগে মামলা দায়ের করেন ভুক্তভোগী পরিবারের সদস্য সেলি হোসেন।

সান নিউজ/ আরএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

দুর্গাপূজায় চা শ্রমিকদের পূর্ণ উৎসব বোনাস না দেওয়ার অভিযোগ

আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে চা-শ্রমিকদের পূর্...

সাজেকে নিরাপত্তা নিশ্চিত করা ও ভ্রমণে নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবী

সাজেকে পর্যটকদের সার্বিক নিরাপত্তা নিশ্চিত এবং ভ্র...

বাংলাদেশি বংশোদ্ভূত সুলিভানকে নিয়ে বার্সা-রিয়ালের লড়াই

বয়স সবেমাত্র ১৭ বছর পেরিয়েছে। এরই মধ্যে মার্কিন জাতীয় দলের হয়ে জালের দেখা...

বাবুগঞ্জে দুর্গাপূজার প্রস্তুতি সম্পন্ন, উৎসবের অপেক্ষা

আর মাত্র দুদিন পরই শুরু হচ্ছে সনাতন ধর্মাবলম্বীদের...

বাংলাদেশই আমাদের পথপ্রদর্শক : নেহা বোরা

ভারতের তরুণ প্রজন্মের চলমান সরকারবিরোধী বিক্ষোভ ও রাজনৈতিক সচেতনতা তৈরিতে ২০২...

দেড় কোটি টাকার বাজেটে দুর্গাপূজার প্রস্তুতি তুঙ্গে

রাজধানীর ঐতিহাসিক ঢাকেশ্বরী জাতীয় মন্দির মেলাঙ্গনে শুরু হয়েছে সনাতন ধর্মাবল...

বাবুগঞ্জে দুর্গাপূজার প্রস্তুতি সম্পন্ন, উৎসবের অপেক্ষা

আর মাত্র দুদিন পরই শুরু হচ্ছে সনাতন ধর্মাবলম্বীদের...

চায়ের দোকানী আসমা হত্যা রহস্য উন্মোচন, গ্রেফতার ২

একটি নাকফুল এবং একই থান কাপড় থেকে তৈরি দুই প্যান্ট...

১০ হাজার টন চিনি ক্রয়ের অনুমোদন দিল সরকার

দেশের বাজার চাহিদা মেটাতে আন্তর্জাতিক উন্মুক্ত দরপত্রের মাধ্যমে ১০ হাজার মেট্...

সাজেকে নিরাপত্তা নিশ্চিত করা ও ভ্রমণে নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবী

সাজেকে পর্যটকদের সার্বিক নিরাপত্তা নিশ্চিত এবং ভ্র...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা