খেলা

বিশ্বকাপে মেসির নতুন বার্তা–‘সব উজাড় করে দেব’

স্পোর্টস ডেস্ক

লিওনেল মেসি এবার গোল করেই ভাঙলেন ৬৯ বছরের পুরনো রেকর্ড। আর্জেন্টিনার জার্সিতে সবচেয়ে বেশি বয়সে গোল করা খেলোয়াড় এখন মেসিই।

আইসল্যান্ডকে ৩-০ গোলে হারিয়ে বিশ্বকাপের প্রস্তুতি সারলো বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। ম্যাচ শেষে টিওয়াসি স্পোর্টসকে দেওয়া সাক্ষাৎকারে আর্জেন্টিনা অধিনায়ক আবারও বিশ্বকাপ জয়ের আশাবাদ ব্যক্ত করেন।

সাক্ষাৎকারে নিজের শারীরিক অবস্থা নিয়ে কথা বলতে গিয়ে মেসি বলেন, 'শুরু থেকেই উপভোগ করেছি। অনেক দিন পর খেলতে মুখিয়ে ছিলাম, যদিও ক্যাম্পে আসার পর থেকেই এই অস্বস্তিটা ছিল। এখন ভালো লাগছে, প্রতিটি মুহূর্ত উপভোগ করছি।'

আরেকটি শিরোপা জয়ের সম্ভাবনা নিয়ে আর্জেন্টিনার অধিনায়ক জানান, সাম্প্রতিক সাফল্য দলের ক্ষুধা কমিয়ে দেয়নি।

তিনি আরও বলেন, 'এই দল যা অর্জন করছে, তার সবকিছুই তাদের প্রাপ্য। আমরা সবসময় যেমন চেষ্টা করেছি, এবারও তেমনই সর্বোচ্চটা দেব। মানুষ নিশ্চিত থাকতে পারে, আমরা সব উজাড় করে দেব। একটা বিষয় নিশ্চিত, আমাদের হারানো প্রতিপক্ষদের জন্য সহজ হবে না, কারণ আমরা খুবই প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ দল।'

মেসি এদিন বদলি হিসেবে ৬৯ মিনিটে মাঠে নামেন এবং মাত্র ১১৯ সেকেন্ডের মধ্যেই গোল করেন।

আলাবামার এই গোলটি ছিল জাতীয় দলের জার্সিতে মেসির ১১৭তম গোল। এর মাধ্যমে তিনি আর্জেন্টিনার হয়ে সবচেয়ে বেশি বয়সে গোল করার নতুন রেকর্ড গড়েন।

সান নিউজ/ জামান

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বাংলাদেশের ঐতিহাসিক জয়, ২১ বছর পর হারল অস্ট্রেলিয়া

২১ বছরের দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে ওয়ানডে ক্রিকেটে অস্ট্রেলিয়ার বিপক্ষে স্মর...

বিশ্বকাপ নিয়ে সঞ্জয়-নোরার গান এবার প্রকাশ্যে

কিছুদিন বাদে হতে চলেছে বিশ্বকাপ ফুটবলের মহা আসর। ফুটবল উন্মাদনায় ভাসছে পৃথিবী...

একনেকে ৩,৮৯০ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন

দেশের অবকাঠামো, স্বাস্থ্যসেবা, শিক্ষা ও বিদ্যুৎ খাতের উন্নয়নকে আরও গতিশীল করত...

বিশ্বকাপে মাদারীপুরে ব্রাজিলের  ৮০০ হাত পতাকায়  এক গ্রাম

বিশ্বকাপ ফুটবল শুরু হতে না হতেই ফুটবল উত্তাপ ছড়িয়ে পড়েছে গ্রামবাংলার জনপদে। দ...

চীন যাচ্ছে ৪ সদস্যের সংসদীয় প্রতিনিধিদল

বাংলাদেশ জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের নেতৃত্বে প্...

আবদুল হামিদের অবৈধ সম্পদের খোঁজে দুদকের চিঠি

সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদের অবৈধ সম্পদের খোঁজে বিভিন্ন সরকারি দফতরে চিঠি দ...

চার স্তরে মজুত, জলাতঙ্ক ভ্যাকসিনের কোনো অভাব হবে না: স্বাস্থ্যমন্ত্রী

দেশে কুকুরে কামড়ানোর ভ্যাকসিনের কোনো সংকট নেই বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবা...

প্রবাসীর ছেলেকে অপহরণ, ১০ লাখ টাকা মুক্তিপণ দাবি

মালয়েশিয়া প্রবাসীর ছেলেকে অপহরণ করে ১০ লাখ টাকা মুক্তিপণ দাবির অভিযোগে অপহরণক...

সালমান শাহর দেহাবশেষ কবর থেকে উত্তোলনের নির্দেশ আদালতের

হত্যার প্রকৃত কারণ উদঘাটনের জন্য নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে প্রখ্যাত...

বড়পুকুরিয়া রেল ক্রসিং পারাপারের রাস্তাটির বেহাল অবস্থা

দিনাজপুরের বড়পুকুরিয়া রেল ক্রসিং পারাপারের গুরুত্বপূর্ণ রাস্তাটির বেহাল অবস্থ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা