জাতীয়

প্রবাসী বাংলাদেশিদের জন্য সহায়তা চাইলেন পররাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক:

বিদেশে অবস্থানকারী প্রবাসী বাংলাদেশি ও কূটনীতিকরা যাতে সঠিকভাবে কাজ করতে পারেন সেজন্য বাংলাদেশে অবস্থিত বিদেশি রাষ্ট্রদূতদের কাছে সহায়তা চেয়েছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন।

রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় করোনা ভাইরাস সম্পর্কিত এক ডিপ্লোম্যাটিক ব্রিফিং ও বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে ১৬ মার্চ সোমবার সন্ধ্যায় আয়োজিত এক অনুষ্ঠানে মন্ত্রী এ আহ্বান জানান।

এসময় বেলুন উড়িয়ে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী অনুষ্ঠানের উদ্বোধন করেন মন্ত্রী ও আমন্ত্রিত অতিথিরা।

করোনা মোকাবিলায় বাংলাদেশের ভবিষ্যৎ নিয়ে মন্ত্রী বলেন, ইতিমধ্যে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়েছে এবং এ পর্যন্ত নেওয়া কার্যক্রমের পর্যালোচনা এ মাসের শেষে করা হবে। তারপরই পরবর্তী কর্মপন্থা নির্ধারণ করা হবে।

ভিসা আবেদনের সঙ্গে যে মেডিক্যাল সার্টিফিকেট চাওয়া হয়েছে সেখানে কী উল্লেখ থাকবে জানতে চাইলে মন্ত্রী বলেন, স্বাস্থ্য প্রতিবেদন এবং করোনা ভাইরাসে আক্রান্ত কিনা এ সম্পর্কিত রিপোর্ট জমা দিতে হবে।

অনুষ্ঠানে পররাষ্ট্র প্রতিমন্ত্রী মোহাম্মাদ শাহরিয়ার আলম, পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন, মেরিটাইম অ্যাফেয়ার্স ইউনিটের সচিব মোহাম্মাদ খোরশেদ আলমসহ প্রায় সব দেশের রাষ্ট্রদূত, জাতিসংঘ ও অন্যান্য আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

সান নিউজ/ সালি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

গাজীপুরে পোশাক কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৯ ইউনিট

গাজীপুরের ডেগির চালা এলাকায় একটি তৈরি পোশাক কারখান...

মেজর (অব.) আখতারুজ্জামান ১ দিনের রিমান্ডে

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে লাগেজ ও ট্রল...

মাদকসহ আটক খুবির ৩ শিক্ষার্থী বহিষ্কার

মাদকদ্রব্য (গাঁজা)সহ আটকের ঘটনায় খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) গণযোগাযোগ ও সাং...

চীনকে ৫ গোলে বিধ্বস্ত করে ঐতিহাসিক জয় পেয়েছে ফিলিস্তিন

চীনের বিপক্ষে দুর্দান্ত ও দাপুটে এক জয় দিয়ে নিজেদের এশিয়া সফর ও প্রস্তুতি ক্য...

প্রকাশ্যে বৃদ্ধের বুকে লোহার শিক ঢুকিয়ে হত্যা

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলায় মধু মিয়া (৬২) নামে এক ভ্রাম্যমাণ ফল...

আরও ৩ প্রাণহানি, হাম ও উপসর্গে মোট ১১২৫ মৃত্যু

দেশজুড়ে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৩ জনের...

ঘরবাড়ি ছেড়ে পালাচ্ছে ইয়েমেনিরা

দীর্ঘস্থায়ী সংঘাতে বিপর্যস্ত ইয়েমেনে লাখ লাখ মানুষের জীবন চরম অনিশ্চয়তার মু...

ডেঙ্গুতে একদিনে ৬ জনের মৃত্যু, হাসপাতালে ১৯৪২

গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে দেশে ছয়জন মারা...

পুঁজিবাজারে সূচকের বড় পতন, কমেছে ২৯১ কোম্পানির শেয়ার দর

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএস...

বাংলাদেশের ৯২ শতাংশ পণ্যে শুল্কমুক্ত সুবিধা দে‌বে যুক্তরাজ্য

বর্তমানে বাংলাদেশ যুক্তরাজ্যের বাজারে ৯৯.৮ শতাংশ প...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা