আন্তর্জাতিক

দিনে ৯৭ লাখ ব্যারেল তেল কম উত্তোলন করবে ওপেক

ইন্টারন্যাশনাল ডেস্ক:

বিশ্বে মহামারি আকারে ছড়িয়ে পড়া করোনাভাইরাসের কারণে প্রতিদিন ৯৭ লাখ ব্যারেল তেল কম উত্তোলনে একমত হয়েছে সৌদি আরব ও রাশিয়ার নেতৃত্বাধীন বৃহৎ তেল উত্তোলনকারী দেশগুলো।

আরব নিউজ জানায়, করোনাভাইরাসের কারণে কমে গেছে তেলের বাজার। এই মহামারিতে বিশ্বজুড়ে জ্বালানি তেলের বাজার টিকে থাকার লড়াই করছে। এই প্রেক্ষিতে তেল উত্তোলন কমিয়ে দেয়ার সিদ্ধান্তে একমত হয় ওপেক ও তেল উত্তোলনকারীরা।

জি-২০ ভুক্ত জ্বালানি বিষয়ক মন্ত্রীদের মধ্যে দু’দফা ভিডিও কনফারেন্স হয়। সেখানে তাদের মধ্যে কঠোর যুক্তিতর্ক হয়। ইতিহাসে সবচেয়ে বৃহৎ তেল সংক্রান্ত ওই চুক্তি তারপরও ঝুলে ছিল। এক্ষেত্রে হস্তক্ষেপ করেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

এই চুক্তিকে ‘গ্রেট’ আখ্যায়িত করে সৌদি আরবের বাদশাহ সালমান ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে ধন্যবাদ জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প। তিনি বলেন, ওপেক প্লাসের সঙ্গে তেল বিষয়ক বড় একটি চুক্তি সম্পন্ন হয়েছে। এতে যুক্তরাষ্ট্রে জ্বালানি খাতে হাজার হাজার মানুষের কর্মসংস্থান রক্ষা হবে।

এ মিটিংয়ে সভাপতিত্ব করেন সৌদি আরবের জ্বালানি মন্ত্রী প্রিন্স আবদুল আজিজ বিন সালমান। তিনি বলেন, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত ও কুয়েত এপ্রিলে অনেক বেশি তেল উত্তোলন করেছে। তাই দৈনিক তেল উত্তোলন এক কোটি ২৫ লাখ ব্যারেলে কমিয়ে আনা উচিত।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে জাতীয় সমবায় দিবস উদযাপন

‘করবো সমবায়, গড়বো দেশ, সবার জন্য বাংলাদেশ&rs...

টঙ্গীবাড়িতে অটোরিকশা ছাড়াতে ৫ লাখ টাকা দাবি, বাবা-ছেলেকে মামলায় ফাঁসানোর অভিযোগ

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়িতে থানা থেকে অটোরিকশা ছাড়িয়ে...

মাটিরাঙায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন উপলক্ষে খাগড়াছড়...

আজ বাঁচা-মরার লড়াইয়ে পাকিস্তান ও ভুটান

দক্ষিণ এশিয়ার ফুটবলের সবচেয়ে বড় আসর সাফ চ্যাম্পিয়নশিপে আজ হাইভোল্টেজ দুটি ম...

আইনগত পথেই শেখ হাসিনাকে ফেরানো হবে: আইনমন্ত্রী

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে বর্তমান প্রশাসন পুরোপুরি আই...

সাটুরিয়ায় নানা আয়োজনে জাতীয় সমবায় দিবস উদযাপিত

করবো সমবায়, গড়বো দেশ,সবার জন্য বাংলাদেশ,এই প্রতিপা...

চকরিয়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় শিশুসহ ২ জন নিহত, আহত ৪

কক্সবাজারের চকরিয়া উপজেলার হারবাং ও নবগঠিত উত্তর হ...

পুলিশের ওপর হামলা চালিয়ে ছাত্রলীগ নেতাকে ছিনিয়ে নেওয়ার অভিযোগ

ঝালকাঠির নলছিটিতে গ্রেপ্তারের পর পুলিশের ওপর হামলা...

'২০২৯ সালের ভোটেই মোদীর বিদায় নিশ্চিত'

এক নজরে গুরুত্বপূর্ণ তথ্যসমূহ ...

বাগেরহাটে দিনদুপুরে বিকাশের প্রতিনিধির কাছ থেকে ৬ লাখ টাকা ছিনতাই

বাগেরহাটের কচুয়ায় প্রকাশ্য দিবালোকে মোবাইল ব্যাংকি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা