আন্তর্জাতিক

তাবলীগদের ধরিয়ে দিলে ১০ হাজার রুপী পুরস্কার

আন্তর্জাতিক ডেস্ক:

বৈশ্বিক মহামারী করোনাভাইরাসের কারণে স্থবির হয়ে পড়েছে গোটা বিশ্ব। প্রাণঘাতী এই ভাইরাসের আতঙ্কে বিশ্বের সব মানুষই এখন প্রায় ঘরবন্দি। চলমান এই লকডাউনে ভারতে গা ঢাকা দিয়ে আছেন দিল্লীর তাবলীগ জামাতে অংশগ্রহণকারী কয়েকজন সদস্য। তাদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নিতে যাচ্ছে পুলিশ। তাই আত্মগোপনে থাকা সদস্যদের খোঁজ দিলেই ১০ হাজার রুপী পুরস্কারের ঘোষণা দেয়া হয়েছে।

বারবার অনুরোধ সত্ত্বেও দিল্লি থেকে ফেরার পনেরো দিন পরেও ওই তবলীগ জামাতের সদস্যরা করোনা পরীক্ষার জন্য পুলিশের দ্বারস্থ হননি। উল্টো পুলিশের নজর এড়াতে, আত্মগোপন করে রয়েছেন। এ ঘটনার জের ধরে আর্থিক পুরস্কারের ঘোষণা করা হয়েছে।

কানপুর রেঞ্জের আইজি মহিত আগরওয়াল জানায়, 'এখন সময় আছে। নিজে থেকে ওরা এসে যদি পুলিশের সঙ্গে সহযোগিতা করে, তো ভালো। না হলে, কড়া শাস্তিমূলক পদক্ষেপ করা হবে।'

ভারতজুড়ে করোনার লকডাউন শুরু হওয়ার আগে সব নিষেধাজ্ঞা অমান্য করে দিল্লীতে তাবলীগ জামাত অনুষ্ঠিত হয়। দেশ-বিদেশ থেকে তাবলীগ সদস্যরা এসে ওই সমাবেশে যোগ দেন। ঐ জামাত থেকে এখন পর্যন্ত করোনায় বেশ ক'জন আক্রান্ত হয়েছেন। এরিমধ্যে এই সংগঠনের প্রধানকে গ্রেফতার করেছে পুলিশ।

সান নিউজ/ আরএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

গাজীপুরে পোশাক কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৯ ইউনিট

গাজীপুরের ডেগির চালা এলাকায় একটি তৈরি পোশাক কারখান...

মেজর (অব.) আখতারুজ্জামান ১ দিনের রিমান্ডে

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে লাগেজ ও ট্রল...

মাদকসহ আটক খুবির ৩ শিক্ষার্থী বহিষ্কার

মাদকদ্রব্য (গাঁজা)সহ আটকের ঘটনায় খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) গণযোগাযোগ ও সাং...

ট্রাম্পের হুমকির পর ১০ কোটি ব্যারেল তেল ও ডিজেল ছাড়ার সিদ্ধান্ত নিল জি-৭

সরবরাহ সংকটের কারণে জ্বালানির দাম ব্যাপকভাবে বেড়ে...

২০০ টাকা কেজি শিম

রাজধানীর খুচরা বাজারগুলোতে আজ শনিবার ৩ অক্টোবর মাছ, মাংস ও ডিমের দামে বড় কোনো...

ভেনিস কাণ্ডের পর বাঁধনের জীবনে নতুন উপলব্ধি

জীবনের নানা চড়াই-উতরাই আর কঠিন লড়াইয়ের ভেতর দিয়ে যাওয়ার অভিজ্ঞতা তাকে আজ অন্য...

ঢাকা ওয়ান্ডারার্সকে গুড়িয়ে দিল আবাহনী

বাংলাদেশ ফুটবল লিগে নিজেদের প্রথম ম্যাচে হোঁচট খাওয়ার পর অবশেষে জয়ের দেখা পেয়...

আরএসএফের হামলায় ২৫ বেসামরিক নাগরিক নিহত

সুদানের উত্তর কর্দোফান প্রদেশের উম্ম বদর অঞ্চলে আধাসামরিক বাহিনী র‍্যাপিড...

কলকাতায় বাংলাদেশ মিশন ঘেরাও করে বিক্ষোভ, উত্তেজনা সৃষ্টি

বাংলাদেশের বিভিন্ন ইস্যুকে কেন্দ্র করে কলকাতায় বাং...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা