সারাদেশ

টানা পাঁচদিন ধরে চলছে পাটকল শ্রমিকদের অনশন, অসুস্থ অর্ধশত

বকেয়া বেতন পরিশোধ ও মজুরি কমিশন বাস্তবায়নসহ ১১ দফা দাবিতে টানা পঞ্চমদিনের মতো আমরণ অনশন চালিয়ে যাচ্ছেন খুলনা ও যশোরসহ দেশের বিভিন্ন অঞ্চলের রাষ্ট্রায়ত্ত নয়টি পাটকলের শ্রমিকরা। টানা অনশনের কারণে অসুস্থ হয়ে পড়েছেন অন্তত অর্ধশত শ্রমিক।

পাটকল সিবিএ-নন সিবিএ সংগ্রাম পরিষদের নেতারা জানান, অসুস্থ শ্রমিকদের স্থানীয় হাসপাতালগুলোতে ভর্তি করা হয়েছে। এছাড়া অনেককে নিজ নিজ অনশনস্থলে স্যালাইন দিয়ে রাখা হয়েছে।

খুলনা-যশোর অঞ্চলসহ দেশের নয়টি রাষ্ট্রায়ত্ত পাটকলের প্রায় ৫০ হাজার শ্রমিক তাদের নিজ নিজ প্রতিষ্ঠানের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ প্রদর্শন ও অনশন কর্মসূচি পালন করছে। দাবি মেনে না নেয়া পর্যন্ত প্রতিবাদ কর্মসূচি অব্যাহত থাকবে বলে জানিয়েছেনে আন্দোলনরত শ্রমিকেরা।

এর আগে গত ১০ ডিসেম্বর থেকে ১৩ ডিসেম্বর পর্যন্ত একই দাবিতে ধর্মঘট এবং আমরণ অনশন পালন করেন রাষ্ট্রায়ত্ত নয়টি পাটকলের শ্রমিকরা। ধর্মঘট চলাকালীন গত ১২ ডিসেম্বর প্লাটিনাম জুট মিলের শ্রমিক আবদুর সাত্তার (৫৫) অসুস্থ হয়ে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে (কেএমসিএইচ) মারা যান। পরে শ্রম প্রতিমন্ত্রী দাবি মেনে নেয়ার আশ্বাস দিলে ১৭ ডিসেম্বর পর্যন্ত ধর্মঘট স্থগিত করেন শ্রমিকরা।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

সৌদিকে সামরিক সহায়তার প্রস্তাব তুরস্কের

মক্কা চুক্তির আওতায় সৌদি আরবকে সামরিক সহায়তার প্রস্তাব দিয়েছে তুরস্ক। গত ৭ আগ...

রাষ্ট্রপতির সঙ্গে জুলাই শহীদ মুগ্ধর পরিবারের সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে জুলাই গণ-অভ্যুত্থানে শহীদ মীর মা...

অপ্রতিরোধ্য বার্সেলোনাকে থামাবে কে?

লা লিগায় যেন থামছেই না বার্সেলোনা। মৌসুমের প্রথম সাত ম্যাচে সাত জয় তুলে নিয়েছ...

গণভোটের রায় পাশ কাটিয়ে সংবিধান সংশোধন নয়: গোলাম পরওয়ার

জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেছেন, গণভোটে জনগণ যে...

ভারতকে হটিয়ে শিরোপা জিতল ইংল্যান্ড

শ্রীলঙ্কাকে হোয়াইটওয়াশ করে ভারতকে টপকে টি-টোয়েন্টি র‍্যাঙ্কিংয়ের শীর্ষ স্...

পুকুরে ডুবে মাদ্রাসাছাত্রের মৃত্যু

চট্টগ্রামের বোয়ালখালীতে গোসল করতে গিয়ে পুকুরে ডুবে আয়াতুল ইসলাম সাইহান (১২) ন...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা