জাতীয়

ঝড়-বৃষ্টি চলবে, হতে পারে জলোচ্ছ্বাস

নিজস্ব প্রতিবেদক:

বঙ্গোপসাগরে বায়ুচাপের তারতম্যের কারণে আগামী ৩ দিন প্রায় সারা দেশে থেমে থেমে ঝড়-বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে।

আবহাওয়া আফিস বলছে, উপকূল অঞ্চল ও চরগুলোতে স্বাভাবিকের চেয়ে দুই ফুটের বেশি উচ্চতার জলোচ্ছ্বাসও হতে পারে। এসব কারণে চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত এবং নদীবন্দরগুলোকে ২ নম্বর নৌ হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে।

আবহাওয়াবিদ আব্দুল মান্নান বলেন, বায়ু চাপের তারতম্যের আধিক্য বিরাজ করায় সাকল সাগর উত্তাল। বের জন্য সব মাছ ধারর নৌকা ও ট্রলারসমূহকে উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে।

তিনি জানান, পশ্চিমা লঘুচাপ এবং বায়ু চাপের যে বিন্যাস, তাতে বাংলাদেশসহ আশপাশের এলাকায় জলীয় বাষ্প জমা হচ্ছে। এ কারণে কালবৈশাখী ঝড় বৃষ্টি হচ্ছে। আরও তিনদিন এ অবস্থা বিরাজ করতে পারে।

বুধবার (২৭ মে) দেশের সর্বোচ্চ ১৪৫ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে দিনাজপুরে। এছাড়া বগুড়ায় ৮৪, ঈশ্বরদী ও নেত্রকোনায় ৭৪, বদলগাছিতে ৭২, টাঙ্গাইলে ৬৫, ময়মনসিংহে ৬৪, ঢাকায় ৬৩, সিলেটে ৬২, চুয়াডাঙ্গায় ৬০, তাড়াশে ৫৮ এবং নিকলিতে ৫১ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

গাজীপুরে পোশাক কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৯ ইউনিট

গাজীপুরের ডেগির চালা এলাকায় একটি তৈরি পোশাক কারখান...

মাদকসহ আটক খুবির ৩ শিক্ষার্থী বহিষ্কার

মাদকদ্রব্য (গাঁজা)সহ আটকের ঘটনায় খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) গণযোগাযোগ ও সাং...

মেজর (অব.) আখতারুজ্জামান ১ দিনের রিমান্ডে

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে লাগেজ ও ট্রল...

২০০ টাকা কেজি শিম

রাজধানীর খুচরা বাজারগুলোতে আজ শনিবার ৩ অক্টোবর মাছ, মাংস ও ডিমের দামে বড় কোনো...

চীনকে ৫ গোলে বিধ্বস্ত করে ঐতিহাসিক জয় পেয়েছে ফিলিস্তিন

চীনের বিপক্ষে দুর্দান্ত ও দাপুটে এক জয় দিয়ে নিজেদের এশিয়া সফর ও প্রস্তুতি ক্য...

শহীদ জিয়ার বাংলাদেশ : মিনবেন থেকে মিনসিন...........

তারেক রহমানের চীন সফর আবারও মনে করিয়ে দিল- বাংলাদেশ-চীন সম্পর্কের ইতিহাস শুধু...

নিঃসঙ্গ শক্তিতে পরিণত হচ্ছে আমেরিকা!

দিল্লিতে আয়োজিত অত্যন্ত গুরুত্বপূর্ণ এক আন্তর্জাতিক সম্মেলনে বিশ্ব রাজনীতির চ...

এশিয়ান গেমসে পদক তালিকার শীর্ষে চীন-জাপান

পর্দা নেমেছে ২০তম এশিয়ান গেমসের। চূড়ান্ত হওয়া পদক তালিকার শীর্ষে যথারীতি আধি...

ঝিমলি হয়ে আবারও পর্দায় কৌশানী

টলিপাড়ার জনপ্রিয় অভিনেত্রী কৌশানী মুখোপাধ্যায় বড় পর্দায় ফিরছেন তার আলোচিত &l...

তেহরানের দেয়ালে ট্রাম্পের ব্যঙ্গাত্মক ছবি

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে চলমান তীব্র উত্তেজনার মধ্যেই ইরানের রাজধানী তে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা