সারাদেশ

জয়পুরহাটে ঝড়ে ৪ জনের মৃত্যু

জয়পুরহাট প্রতিনিধি:

জয়পুরহাটে গতরাতের ঝড়ে গাছ ভেঙে ঘরের ওপর পড়ে দুই সন্তানসহ এক গৃহবধূ এবং পৃথক আরকটি ঘটনায় এক বৃদ্ধার মৃত্যু হয়েছে।

পুলিশ সুপার সালাম কবির জানান, মঙ্গলবার রাতে (২৬ মে) পৌর এলাকার খলিশাগাড়ী গ্রামে ও কালাই উপজেলার হারুঞ্জা গ্রামে প্রচণ্ড ঝড় শুরু হলে একটি গাছ জয়নাল মিয়ার ঘরের চালার উপরে পড়ে। এ সময় ঘরের দেয়াল ভেঙে পড়ে। দেয়ালের নিচে চাপা পড়ে তার স্ত্রী ও দুই সন্তান আহত হয়।

পরে তাদের উদ্ধার করে ক্ষেতলাল স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করানো হয়। ভর্তির কিছুক্ষণ পর চিকিৎসাধীন অবস্থায় প্রথমে নেওয়াজ ও তার কিছুক্ষণ পর নেওয়াজের মা শিল্পী ও ছোট ভাই নিয়ামুলের মৃত্যু হয়।

এ সময় জয়নাল অন্য ঘরে থাকার তিনি প্রাণে বেঁচে যান।

এছাড়া ঝড়ে হারুঞ্জা গ্রামের ছালামত আলীর স্ত্রী মরিয়ম বেগম নিহত হয়েছেন।

ঝড়ে জেলায় প্রায় ২ শতাধিক কাঁচা ও আধাপাকা বাড়ি-ঘর ভেঙে গেছে। উপড়ে গেছে কয়েক হাজার গাছ।

জয়পুরহাট কৃষি অধিদপ্তরের পরিচালক আ স ম মেফতাহুল বারি জানান, ঝড়ে জেলার প্রায় ১১ হাজার হেক্টর জমির পাকা বোরো ক্ষেতের ক্ষয়ক্ষতি হয়েছে।

জেলা প্রশাসক মোহাম্মদ জাকির হোসেন বলেন, মৃতদের সৎকারের জন্য ইতিমধ্যে প্রত্যেকের পরিবারকে ৫ হাজার টাকা করে দেওয়া হয়েছে। আরও ১৫ হাজার টাকা করে দেওয়া হবে। পাশাপাশি যত দ্রুত সম্ভব ক্ষতিগ্রস্তদের অনুদান দেয়া হবে।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ষষ্ঠী দিয়ে শুরু হলো শারদীয় দুর্গোৎসব, ঢাকেশ্বরী মন্দিরে বিশ্বশান্তির প্রার্থনায় মুখরিত প্রাঙ্গণ

সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা আজ শুক্রবার...

‘ভুয়া কনটেন্ট তৈরি করে ছড়িয়ে দেয়া অপরাধ’

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির অপব্যবহার করে তারকাদের অবয়ব বিকৃত করে ম...

ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবস আজ

মরমি সাধক বাউল সম্রাট ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরো...

ডেঙ্গুর টিকা আমদানিতে আর্থিক সংকট হবে না : ডিএসসিসি প্রশাসক মো. আবদুস সালাম

রাজধানী ঢাকাসহ সারা দেশে প্রকোপ বাড়তে থাকা ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় দ্রুত...

লিটন ও মিরাজের অনুপস্থিতিতে জিম্বাবুয়ের বিপক্ষে টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ

আবুধাবিতে অনুষ্ঠিতব্য ত্রিদেশীয় সিরিজের উদ্বোধনী ম্যাচেই মাঠে নামার আগেই বড়...

যুক্তরাষ্ট্রকে ভারতে হস্তক্ষেপের আহবান মার্কিন আইনপ্রণেতার

ভারতের রাজধানী নয়াদিল্লিসহ দেশটির বিভিন্ন অঞ্চলে শিক্ষার্থীদের চলমান ‘ক...

রৌমারীতে ট্রাকচাপায় এক পরিবারের তিনজনসহ নিহত ৫

কুড়িগ্রামের রৌমারীতে ট্রাকচাপায় ইজিবাইকের একই পরিব...

ইনানী রিসোর্টে আগুনে নিহতের সংখ্যা বেড়ে ১০

কক্সবাজারের উখিয়ার ইনানীতে টুপটুপ রিসোর্ট অ্যান্ড...

ঢাবি শিক্ষার্থী তেহামীর মৃত্যুতে উপাচার্যের গভীর শোক প্রকাশ

কক্সবাজারের ইনানীতে একটি রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ড...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা