জাতীয়

চার বিশ্ববিদ্যালয়ের ল্যাবরেটরিতে করোনা পরীক্ষা

নিজস্ব প্রতিবেদক:

দেশের চার পাবলিক বিশ্ববিদ্যালয়ের ল্যাবরেটরিতে করোনাভাইরাস শনাক্তকরণের পরীক্ষা করা হবে। এরিমধ্যে করোনা শনাক্তকরণ পরীক্ষার অনুমতি পেয়েছে বিশ্ববিদ্যালয়গুলো।

এই চারটি বিশ্ববিদ্যালয় হলো- ঢাকা বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম ভেটেরিনারি অ্যান্ড অ্যানিম্যাল সায়েন্স বিশ্ববিদ্যালয়, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়।

স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা বলেন, ৪টি বিশ্ববিদ্যালয়ে করোনা শনাক্তকরণ পরীক্ষার অনুমতি দেওয়া হয়েছে। এসব ল্যাবরেটরিগুলোতে কিট পাঠানোর পর পরীক্ষা শুরু হবে।

বর্তমানে দেশের ১৭টি ল্যাবরেটরিতে করোনা শনাক্ত করণের পরীক্ষা হচ্ছে। এই চার বিশ্ববিদ্যালয়ের ল্যাবরেটরিতে শুরু হলে সেই সংখ্যা ২১টিতে দাঁড়াবে।

এর আগে শিক্ষা মন্ত্রণালয় হতে স্বাস্থ্য মন্ত্রণালয়কে জানানো হয় দেশের ১১টি সরকারি বিশ্ববিদ্যালয়ে রিয়েল টাইম পিসিআর মেশিন রয়েছে। এর মধ্যে থেকে আপাতত ৪টি বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা শুরুর উদ্যোগ নেয় স্বাস্থ্য মন্ত্রণালয়।

শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব মো. মাহবুব হোসেন বলেন, এই সংকটকালীন মুহূর্তে করোনাভাইরাসের রোগী শনাক্তকরণের কাজ করতে আগ্রহ প্রকাশ করেছে বেশকিছু বিশ্ববিদ্যালয়। এখন ৪টার আনুমতি পেলেও বাকি ৭টি বিশ্ববিদ্যালয় যেখানে রিয়েল টাইম পিসিআর মেশিন রয়েছে, সেখানেও করোনা রোগী শনাক্তকরণের উদ্যোগ নেওয়া হবে বলে জানান তিনি।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মুম্বাইয়ে অভিনেতা ইমরান খান আটক

ভারতের প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারের পদত্যাগের...

রিয়াদে হুতি হামলায় নিহত দুই বাংলাদেশি

মধ্যপ্রাচ্যের আকাশসীমায় জমে থাকা কালো মেঘ এবার সরাসরি আঘাত হানল প্রবাসীদের রক...

ক্লাব ফুটবলে নেমেই জোড়া গোল করলেন মেসি

দেশের জার্সির মায়া কাটিয়ে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানানোর শূন্যতা ক্লাব ফুট...

চীনের অর্থনৈতিক সংকটের গভীরে লুকিয়ে থাকা নানা সমীকরণ

খাদের কিনারায় থাকা আবাসন বাজার চাঙ্গা করতে এবং শ্লথ হয়ে পড়া অর্থনীতিকে গতিশীল...

জেলেনস্কিকে সরাতে চান ট্রাম্প, রাশিয়ার সঙ্গে চুক্তিতে তোলপাড়

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে সরিয়ে নতুন নেতৃত্ব আনার পক্ষে মত দ...

পূজার ছুটিতেও ব্যাংক খোলা থাকবে যে যে স্থানে

আসন্ন দুর্গাপূজা উপলক্ষ্যে টানা পাঁচ দিনের সরকারি...

টেস্ট ক্রিকেটে নতুন মাইলফলকে লিটন দাস

আন্তর্জাতিক ক্রিকেটে তিন ফরম্যাট মিলে ৮৯২৯ রান নিয়...

তুরস্কে সাত ম্যাচ খেলেই রেকর্ড গড়লেন সালাহ

তুরস্কের শীর্ষ লিগে একটি নতুন রেকর্ড গড়লেন মোহাম্ম...

প্রধানমন্ত্রীর সঙ্গে কানাডার আন্তর্জাতিক উন্নয়ন প্রতিমন্ত্রীর সাক্ষাৎ

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে কানাডার আন্তর্জা...

সাভারে ২৯০ পিস ইয়াবাসহ ৪ জনকে গ্রেপ্তার

সাভারে পৃথক স্থানে তিনটি অভিযান চালিয়ে ২৯০ পিস ইয়া...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা