সারাদেশ

ঘূর্ণিঝড় আম্পানঃ বাঁধ ভেঙ্গে সাতক্ষিরায় গ্রাম হয়েছে দ্বীপ

নিজস্ব প্রতিনিধি

দুঃস্বপ্নের ঘোর এখনো কাটেনি, পেটে খাবার জোটেনি, ঘরে থাকার মত অবস্থাও নেই। তবুও যেন সামনে এগিয়ে যেতে চায় ঝড়ে বিধ্বস্ত হওয়া মানুষগুলো। আর তাই সব কিছু গুছিয়ে নিয়ে নতুন করে শুরু করার হিসেব কষছেন সাতক্ষীরা জেলার শ্যামনগরের মানুষগুলো।

শ্যামনগরের প্রত্যন্ত গাবুরা ইউনিয়ন। এই ইউনিয়নটি সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্থ হয়েছে। নয়টি গ্রামের প্রায় দেড় হাজার পরিবারের সবাই কমবেশি বিধ্বস্ত হয়েছে।

ঝড়ে ভরন্ত মৌসুমি ফলগাছগুলো সব ফলশুন্য হয়ে গেছে। আম, পেয়ারা, জামরুল, পেঁপে সব ঝরে পড়েছে মাটিতে। অনেক গাছ উপড়ে গেছে, আবার অনেক গাছ ভেঙে গেছে। তবে এই সকল অর্থনৈতিক ক্ষতিকে পাশ কাটিয়ে গাবুরার মানুষ এখন ভাঙা বাঁধ নিয়ে বেশি শঙ্কিত।

জোয়ারের সময় ভাঙা বাঁধ দিয়ে খোলপেটুয়া নদী থেকেঅবিরাম পানি ঢুকছে। পানি ঢুকে গ্রামগুলোকে যেন একেকটি দ্বীপ মনে হচ্ছে।

খোঁজ নিয়ে জানা যায়, দু-তিনটি গ্রামে মানুষের ঘর অব্দি ডুবে গেছে। কেউ কেউ ঘরের চালে উঠে থাকছে। কেউ বা আবার পানি কমার আশায় এখনো সাইক্লোন শেলটার রয়ে গেছেন। গাবুরা থেকে ঝড়ের আগে প্রায় দুই হাজার মানুষকে নদী পার করে শ্যামনগর উপজেলা সদরে নিয়ে যাওয়া হয়েছিল। তাদের অনেকে এখনও ফেরেননি।

সান নিউজ/ বি.এম.

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মোংলা বন্দরে ১৫৩৮ কোটি টাকার চ্যানেল সংরক্ষণ ড্রেজিং প্রকল্প শুরু

দেশের দ্বিতীয় বৃহত্তম সমুদ্রবন্দর মোংলা চ্যানেলের নাব্যতা ধরে রাখতে এবার শুরু...

বোয়ালমারীতে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত

"উন্নত পল্লী, সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ" প্রতিপাদ্যকে সামনে রেখ...

বাংলাদেশে গ্যাসের নতুন আশা: ৪ ট্রিলিয়ন ঘনফুটের সম্ভাবনা

দেশের ক্রমবর্ধমান জ্বালানি চাহিদা পূরণে দেশীয় গ্যাস অনুসন্ধানে বড় উদ্যোগ নি...

পরীক্ষার হলে মোবাইল ব্যবহার, এইচএসসি পরীক্ষার্থীকে বহিষ্কার

মুন্সীগঞ্জের সরকারি হরগঙ্গা কলেজ কেন্দ্রে (এইচএসসি) পরীক্ষার হলে মোবাইল ফোন ব...

মোংলা বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত  

বঙ্গোপসাগরে সৃষ্ট মৌসুমি নিম্নচাপের প্রভাবে মোংলা সমুদ্রবন্দরসহ সমগ্র উপকূলীয়...

মোংলায় বৈরী আবহাওয়া, দুর্ভোগে উপকূলের খেটে খাওয়া মানুষ 

বঙ্গোপসাগরে সৃষ্ট গভীর লঘুচাপ ও সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে মোংলা সমুদ্র বন্...

শিলই ইউনিয়নে পদ্মার ভাঙন: টেকসই বাঁধ নির্মাণের দাবিতে মানববন্ধন  

পদ্মা নদীর অব্যাহত ভাঙনে মুন্সীগঞ্জের শিলই ইউনিয়নের বিস্তীর্ণ জনপদ চরম হুমকি...

পর্তুগালকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে স্পেন

রোমাঞ্চে ভরা এক ম্যাচের শেষ মুহূর্তে গোল করে পর্তুগালকে বিদায় জানিয়ে কোয়ার্টা...

যুক্তরাষ্ট্রকে ৪-১ গোলে উড়িয়ে কোয়ার্টারে বেলজিয়াম

বিতর্কের আবহ নিয়েই মাঠে নেমেছিল যুক্তরাষ্ট্র, তবে মাঠের খেলায় পুরোপুরি ব্যর্থ...

বিকেল ৩টায় শুরু সংসদ অধিবেশন

ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশন, যা বাজেট অধিবেশন-২০২৬ হিসেবে পরিচিত, আজ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা