গাজী মাজহারুল আনোয়ারের নতুন পাঁচ গানে পাঁচ শিল্পী
বিনোদন

গাজী মাজহারুল আনোয়ারের নতুন পাঁচ গানে পাঁচ শিল্পী

বিনোদন ডেস্ক : বয়সকে জয় করে এখনো প্রতিনিয়ত গান লিখে যাচ্ছেন উপমহাদেশের প্রখ্যাত গীতিকার গাজী মাজহারুল আনোয়ার। তার লেখা নতুন পাঁচটি গান গেয়ছেন মনির খান, ন্যান্সি, দিঠি আনোয়ার, দিলশাদ নাহার কনা ও ইমরান। গতকাল শনিবার (১০ অক্টোবর) সন্ধ্যা ৭টায় একটি বেসরকারি অডিও ভিডিও প্রযোজনা প্রতিষ্ঠানের ভার্চুয়াল সংবাদ সম্মেলনে এই খবর জানানো হয়।

এই সম্মেলন উপলক্ষে সরাসরি উপস্থিত ছিলেন গাজী মাজহারুল আনোয়ার ও জনপ্রিয় গায়ক মনির খান। নিজ বাসায় থেকে সংবাদ সম্মেলনে অংশ নেন কিংবদন্তি গায়ক কুমার বিশ্বজিৎ ও বিভিন্ন গণমাধ্যকর্মীরা।

শান্তা জাহানের উপস্থাপনায় গাজী মাজহারুল আনোয়ার বলেন, ‘প্রত্যেকের গান গ্রহণযোগ্য বলেই সংশ্লিষ্ট প্রতিষ্ঠান গানগুলো গ্রহণ করেছে। যারা গানগুলোর সুর সংগীত করেছেন প্রত্যেকেই বেশ চিন্তাভাবনা করেই সময়ের ভাবনাকে গুরুত্ব দিয়ে সময়োপযোগী গান করে তোলার চেষ্টা করেছি। গীতিকার বলেন, প্রত্যেক সংগীত পরিচালক, শিল্পীর প্রতি রইল অনেক দোয়া, ভালোবাসা। আশা করা যায় প্রত্যেকটি গানই শ্রোতাদের মন ছুঁয়ে যাবে।’

গাজী মাজহারুল আনোয়ারের লেখা বিভিন্ন শিল্পীর গানগুলোর শিরোনাম হচ্ছে মনির খানের ‘শতাব্দী ধরে এক নজরে’, দিঠি’র ‘কৃষ্ণ কানাইয়া’, কনার ‘ব্যস্ত শহর’, ন্যান্সির ‘আমার একটাই তো মন্দ স্বভাব’ ও ইমরানের ‘আমি আমাকে নিয়ে করেছি এই অঙ্ক’।

এরমধ্যে মনির খান, দিঠি ও ন্যানসির গানের সুর ও সংগীত করেছেন আহমেদ কিসলু। কনার গানের সুর ও সংগীত করেছেন ইমন সাহা। ইমরানের গানেসুর ও সংগীত পরিচালনা করেছেন শফিক তুহিন ।

সান নিউজ/পিডিকে/এস|Sun News

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

দাম বাড়ল এলপিজির

তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) ১২ কেজি সিলিন্ডারের দাম এপ্রিলে বেড়ে হয়ে...

শ‌নিবার জামায়াত জোটের বি‌ক্ষোভ সমা‌বেশ

গণ‌ভো‌টের ফলাফল অনুযায়ী সং‌বিধান সং‌শোধ‌নের দা&zwn...

পারস্য উপসাগরে ২১৯০ জাহাজ ও ২০ হাজার নাবিক আটকা

পারস্য উপসাগরে এক নজিরবিহীন মানবিক ও অর্থনৈতিক সংকট বিরাজ করছে। ইরানের কঠোর অ...

পারস্য উপসাগরে ২১৯০ জাহাজ ও ২০ হাজার নাবিক আটকা

পারস্য উপসাগরে এক নজিরবিহীন মানবিক ও অর্থনৈতিক সংকট বিরাজ করছে। ইরানের কঠোর অ...

শ‌নিবার জামায়াত জোটের বি‌ক্ষোভ সমা‌বেশ

গণ‌ভো‌টের ফলাফল অনুযায়ী সং‌বিধান সং‌শোধ‌নের দা&zwn...

দাম বাড়ল এলপিজির

তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) ১২ কেজি সিলিন্ডারের দাম এপ্রিলে বেড়ে হয়ে...

হরমুজে আটকে পড়া ৬ বাংলাদেশি জাহাজ নিরাপদে পার হবে

হরমুজ প্রণালিতে আটকে পড়া ছয়টি বাংলাদেশি জাহাজ নিরাপদে পার হতে তেহরান সর্বাত্ম...

সংবিধান সংশোধনে কমিটি আসছে: চিফ হুইপ

সংবিধান সংশোধনে একটি বিশেষ সংসদীয় কমিটি গঠন করা হবে বলে জানিয়েছেন চিফ হুইপ নূ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা