জাতীয়

কৃষিতে ৫ হাজার কোটি টাকা প্রণোদনার ঘোষণা প্রধানমন্ত্রীর

নিজস্ব প্রতিবেদক:

বৈশ্বিক মহামারি করোনাভাইরাসে সৃষ্ট পরিস্থিতিতে দেশে খাদ্য ঘাটতি যাতে না হয় সেজন্য কৃষি খাতে ৫ হাজার কোটি টাকা প্রণোদনার ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

রবিবার (১২ এপ্রিল) সকাল ১০টায় প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবন থেকে ভিডিও কনফারেন্সে বরিশাল ও খুলনা বিভাগের মাঠ প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় এ ঘোষণা দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

দেশে খাদ্য ঘাটতি নেই জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে সরকার কাজ করছে। সেই সঙ্গে করোনাভাইরাসের কারণে বিশ্বব্যাপী খাদ্য ঘাটতি দেখা দিতে পারে এমন আশঙ্কার কথা উল্লেখ করে সরকার প্রধান বলেন, ‘আমরা যদি দেশের খাদ্য উৎপাদন বাড়াতে পারি তাহলে দেশের চাহিদা মিটিয়ে বিদেশে রপ্তানি করে আয় করতে পারবো’।

প্রধানমন্ত্রী বলেন, একটি জমিও যাতে পতিত না থাকে সেদিকে নজর দিয়ে খাদ্য উৎপাদনে জোর দিতে হবে। এ সময় তিনি কৃষি শ্রমিকদের যাতায়াত ও কৃষি কাজে সার্বিক সহযোগিতা করার নির্দেশ দেন।

করোনা-প্রতিরোধে স্বাস্থ্য নির্দেশনা মেনে চলার আহ্বান জানান সরকার প্রধান। প্রত্যেকের এলাকা সুরক্ষিত করার আহ্বান জানিয়ে তিনি বলেন, কেউ যাতে এক এলাকা থেকে আরেক এলাকায় যেতে না পারে সেদিকে নজর দিতে হবে। এতে করে করোনাভাইরাস থেকে রক্ষা পাওয়া সম্ভব বলেও মন্তব্য করেন প্রধানমন্ত্রী।

বরিশাল ও খুলনা বিভাগের ১৬ জেলার সরকারি কর্মকর্তাদের সঙ্গে ভিডিও কনফারেন্সে করোনাভাইরাস পরিস্থিতি সম্পর্কে খোঁজ-খবর নেবেন সরকার প্রধান।

অনুষ্ঠানটি বাংলাদেশ টেলিভিশন ও বাংলাদেশ বেতারসহ বেশ কয়েকটি বেসরকারি টেলিভিশন সরাসরি সম্প্রচার করছে।

এর আগে গত রবিবার (৫ এপ্রিল) ভিডিও কনফারেন্সে সিলেট ও চট্টগ্রাম বিভাগের ১৩ জেলার করোনা সম্পর্কে খোঁজ-খবর এবং প্রয়োজনীয় নির্দেশনা দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

তেল সংকটে বাড়ছে বিশ্ব অর্থনীতির ঝুঁকি, সতর্ক করল আইএমএফ

জরুরি তেলের মজুত কমে আসা, সরকারি ঋণের বোঝা বৃদ্ধি...

রাজউকের সাবেক চেয়ারম্যানসহ ৮ জনকে ১৪ বছর করে কারাদণ্ড

রাজধানীর পূর্বাচল আবাসিক প্রকল্পে প্লট বরাদ্দে দুর...

সাক্ষাৎকারে ভয়ংকর অভিজ্ঞতার কথা জানালেন অভিনেত্রী

দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী নীতি টেলর সম্প্রতি নিজের জীবনের তিক্ত অভিজ্...

প্রবৃদ্ধির গতি মন্থর ও মূল্যস্ফীতির ধাক্কায় নতুন করে চাপে দেশের অর্থনীতি

বিশ্বব্যাংক এবং আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) চলমান যৌথ বার্ষিক সভা উপল...

রূপপুরে চালু হচ্ছে রোসাটমের ওআইএসএস প্রযুক্তি

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ও দ্বিতীয়...

নিরাপদ খাদ্যের ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

নিরাপদ খাদ্য নিশ্চিত করতে স্থাপিত ভ্রাম্যমাণ পরীক্ষাগার (মোবাইল ল্যাবরেটরি ভ্...

টঙ্গীতে ড্রাগ ইন্টারন্যাশনালে আগুন

গাজীপুরের টঙ্গীর চেরাগআলী এলাকায় ড্রাগ ইন্টারন্যাশনালে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছ...

শাহজালালে সৌদিগামী ৮৬ ফ্লাইট বাতিল, দুর্ভোগে যাত্রীরা

সৌদি আরবের বিভিন্ন বিমানবন্দরে সাময়িক বিধিনিষেধ এবং ফ্লাইট চলাচলে বিঘ্নের প্র...

ডিনার ডেটে কাঞ্চন-শ্রীময়ী, ট্রোলের মুখে যুগল

দ্বিতীয় সন্তানের জন্মের পর দুই সন্তানকে নিয়ে বেশ ব্যস্ত অভিনেত্রী শ্রীময়ী...

নারীর শরীর নিয়ে প্রত্যাশা অন্তহীন: রাধিকা মদন

মা হওয়ার পর শারীরিক পরিবর্তনের কারণে সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনার মুখে পড়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা