সংগৃহীত ছবি
খেলা

কিউইদের বিপক্ষে ঐতিহাসিক জয়

স্পোর্টস ডেস্ক : সিলেট টেস্টে নিউজিল্যান্ডেকে ১৫০ রানের ব্যবধানে হারিয়ে বিশাল জয় পেয়েছে বাংলাদেশ। ৩৩২ রান তাড়া করতে নেমে ৫ম দিনের প্রথম সেশনেই কিউইদের দ্বিতীয় ইনিংস থেমেছে ১৮১ রানে।

আরও পড়ুন : টিভিতে আজকের খেলা

শনিবার (২ ডিসেম্বর) কিউইদের বিপক্ষে স্মরণীয় এ জয় পায় টাইগাররা।

প্রথমবার অধিনায়ক হিসেবে টেস্টে নাজমুল হোসেন শান্তর পথচলাও জয় দিয়েই শুরু হলো। ব্যাট হাতে সেঞ্চুরি করে ও মাঠের নেতৃত্বে নজর কেড়ে এই জয় রাঙিয়েছেন তিনি। তবে সবচেয়ে বেশি ছাপ রেখেছেন তাইজুল ইসলাম! যার হাত ধরে জয়ের পথে অনেকটাই এগিয়ে যায় বাংলাদেশ, শেষ দিনে সেই তাইজুলই দলকে পার করালেন শেষের বৈতরণী। এদিন তিন উইকেটের দুটিই তার, আরেকটি উইকেটেও অবদান রয়েছে তার।

আরও পড়ুন : সিঙ্গাপুরকে উড়িয়ে দিল বাংলাদেশ

সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে পঞ্চম দিন জয়ের জন্য বাংলাদেশের দরকার ছিল মাত্র ৩ উইকেট। প্রথম ইনিংসে ৪ উইকেট শিকারের পর দ্বিতীয় ইনিংসে ৬ উইকেট তুলে নেন তাইজুল ইসলাম।

টস জিতে প্রথম ইনিংসে বাংলাদেশ ৩১০ রান সংগ্রহ করে। মাহমুদুল হাসান জয় করেন ৮৬ রান। জবাবে নিউজিল্যান্ড প্রথম ইনিংসে ৩১৭ রান করতে সক্ষম হয়। কেন উইলিয়ামসন করেন ১০৪ রান।

আরও পড়ুন : টেস্ট জয়ের পথে বাংলাদেশ

দ্বিতীয় ইনিংসে বাংলাদেশ অধিনায়ক নাজমুল হাসান শান্তর ১০৫ রানে ভর করে ৩৩৮ রান সংগ্রহ করে টাইগাররা। এতে করে নিউজিল্যান্ডের সামনে জয়ের জন্য লক্ষ্য দাঁড়ায় ৩৩২ রানের। শেষ পর্যন্ত নিউজিল্যান্ড মাত্র ১৮১ রানই সংগ্রহ করতে সক্ষম হয়। এতে করে ১৫০ রানের বিশাল জয় নিয়ে মাঠ ছাড়ে স্বাগতিকরা।

দুই ম্যাচের টেস্ট সিরিজে এখন ১-০তে এগিয়ে টাইগাররা। সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট শুরু আগামী ৬ ডিসেম্বর, মিরপুরে।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

ফরিদপুরের বোয়ালমারীতে পুকুরের পানিতে ডুবে আবিদ শেখ...

‎শিশু ধর্ষণ: পাঁচ বছর পর আদালতের রায়ে যুবকের মৃত্যুদণ্ড

ফরিদপুরের আলফাডাঙ্গায় স্কুলে যাওয়ার পথে আট বছরের...

বিএনপির সাবেক ৫ বারের এমপি আব্দুল হাই আর নেই

বর্ষীয়ান রাজনীতিবিদ, বীর মুক্তিযোদ্ধা, সাবেক উপমন্...

হামজার লাল কার্ড নিয়ে ফুঁসছেন শেফিল্ড কোচ

ফ্র্যাটন পার্কের রোমাঞ্চকর লড়াইয়ে পোর্টসমাউথের মাঠে ৩-২ গোলে হেরেছে শেফিল্ড ই...

পাকিস্তানের পেশোয়ারে ছাদ ধসে প্রাণ গেল ২৯ জনের

পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশের রাজধানী পেশোয়ারে এক মর্মান্তিক দুর্ঘ...

‘ভুয়া কনটেন্ট তৈরি করে ছড়িয়ে দেয়া অপরাধ’

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির অপব্যবহার করে তারকাদের অবয়ব বিকৃত করে ম...

ডেঙ্গুর টিকা আমদানিতে আর্থিক সংকট হবে না : ডিএসসিসি প্রশাসক মো. আবদুস সালাম

রাজধানী ঢাকাসহ সারা দেশে প্রকোপ বাড়তে থাকা ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় দ্রুত...

প্রশ্নপত্র ফাঁস চক্রের মূল হোতাসহ ৭ সরকারি-বেসরকারি কর্মচারি গ্রেপ্তার

সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের বহুল আলোচিত ঘটনা...

দিল্লিতে ককরোচ জনতা পার্টির প্রতিষ্ঠাতা অভিজিৎ দিপকে আটক

ভারতের নির্বাচন কমিশনে ভোটার তালিকা সংশোধনে অনিয়মের অভিযোগ তুলে পদত্যাগের দা...

বিশ্বব্যাংকের সঙ্গে নতুন অংশীদারত্ব চুক্তির পথে বাংলাদেশ : অর্থমন্ত্রী

বিশ্বব্যাংকের সঙ্গে একটি নতুন কান্ট্রি পার্টনারশিপ বা অংশীদারত্ব চুক্তি স্বাক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা