আন্তর্জাতিক

করোনা মোকাবেলায় দেশে দেশে সেনাবাহিনী

ইন্টারন্যাশনাল ডেস্ক:
করোনা ভাইরাসের প্রাদুর্ভাব ঠেকাতে দেশে দেশে মাঠে নামানো হচ্ছে সেনাবাহিনীকে। যুক্তরাষ্ট্র, স্পেন, ভারতের মতো রাষ্ট্রগুলো এরই মধ্যে কাজে লাগানো শুরু করেছে সেনা বাহিনীকে।
নোভেল করোনাভাইরাসের বিস্তার রুখতে যুক্তরাষ্ট্রের আগে স্পেনে জারি করা হয় জাতীয় জরুরি অবস্থা।
করোনাভাইরাসে ইউরোপে ইতালির পরে স্পেনে সবথেকে বেশি মৃত্যুর ঘটনা ঘটেছে। সেদেশে শুক্রবার পর্যন্ত মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ১৩৩। এ ছাড়া মোট ৫,২৩২ জনের শরীরে এই ভাইরাসের উপস্থিতির প্রমাণ পাওয়া গিয়েছে।

আগামী সপ্তাহে স্পেনে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ১০,০০০ ছাড়িয়ে যেতে পারে। দেশবাসীর উদ্দেশে দেওয়া ভাষণে এমনই আশঙ্কার কথা জানিয়েছেন সেদেশের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ। উদ্ভূত পরিস্থিতিতে সকলের সক্রিয় সহযোগিতা চেয়েছেন তিনি। শুধু তাই নয়, নতুন করে সংক্রমণ ঠেকাতে সেনা নামানো হবে বলেও সানচেজ জানিয়েছেন। এরইমধ্যে মাদ্রিদে সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ। এর মধ্যে শনিবার থেকে সমস্ত রেস্টুরেন্ট, বার এবং দোকান অনির্দিষ্টকালের জন্য বন্ধ রাখার নির্দেশ দিয়েছে সরকার। একমাত্র সুপারমার্কেট এবং ওষুধের দোকান খোলা থাকবে।

এদিকে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক অঙ্গরাজ্যে করোনা ভাইরাস (কোভিড-১৯) ছড়িয়ে পড়া একটি শহরে সেনা মোতায়েন করা হয়েছে। গভর্নর অ্যান্ড্রিই কোয়োমো নিউ ইয়র্ক সিটির উত্তরের নিউ রচেল শহরকে ‘আক্রান্ত এলাকা’ ঘোষণা করার পর সেখানে সেনা মোতায়েন করা হয়। সেনা সদস্যরা শহরের স্কুল পরিষ্কার ও যে কোনও আক্রান্ত ব্যক্তিকে খাবার সরবরাহ করবেন। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে।
সেনা মোতায়েনের বিষয়ে নিউ ইয়র্কের গভর্নর বলেন, এটি নাটকীয় পদক্ষেপ। কিন্তু দেশের সবচেয়ে বিস্তারের কেন্দ্রে পরিণত হয়েছে শহরটি। সত্যিকার অর্থেই তা জীবন-মরণ সংকট।

ভারতেও পরিস্থিতি মোকাবিলায় মাঠে নামানো হয়েছে সেনাবাহিনীকে। প্রায় ১ হাজার ৫০০ জন মানুষকে রাখার জন্য দেশের বিভিন্ন জায়গায় কোয়ারেন্টাইন সেন্টার দ্রুত তৈরি করতে দেশটির সেনা সদস্যদেরকে কাজে লাগানো হচ্ছে।
করোনা মোকাবিলায় প্রত্যেক সেনা হাসপাতালকে স্থানীয় সরকারি হাসপাতালগুলি এবং ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিকাল রিসার্চ ল্যাবোরেটরির সঙ্গে সংযোগ বজায় রেখে চলতে বলা হয়েছে। ভারতীয় গণমাধ্যম এ তথ্য জানিয়েছে।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

তরুণ কলাম লেখক ফোরামের আইন বিষয়ক সম্পাদক নোবিপ্রবির রেদোয়ান

‎বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরামের ২০২৬-২৭ কার্যবর্ষের কেন্দ্রীয় নির্বাহী...

অস্ত্রের ভয় দেখিয়ে চাঁদাবাজি ছাত্রদল থেকে বহিষ্কার 

ফরিদপুরের বোয়ালমারীতে বিএনপির নাম ও ছাত্রদলের পরিচয় ব্যবহার করে মানুষকে হয়রান...

আসছে নব্বই দশকের প্রেমের গল্প ‘মিশন ডিডিএলজে’

নব্বই দশকের প্রেম, আবেগ ও নস্টালজিয়াকে নতুন প্রজন্মের দর্শকদের সামনে তুলে ধরত...

সিরিয়ার ক্ষমতাচ্যুত শাসক বাশার আল-আসাদের মৃত্যুদণ্ড

সিরিয়ার ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট বাশার আল-আসাদ ও তার ছোট ভাই মাহের আল-আসাদকে য...

হরমুজ প্রণালিতে ২০টির বেশি যুদ্ধজাহাজ মোতায়েন যুক্তরাষ্ট্রের

ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান উত্তেজনার মধ্যেই হরমুজ প্রণালিতে ২০টির বেশি...

কেন ভোটার তালিকা থেকে হঠাৎ বাদ অভিনেতা প্রকাশ রাজের নাম?

ভারতের জনপ্রিয় অভিনেতা প্রকাশ রাজের নাম বেঙ্গালুরুর ভোটার তালিকা থেকে বাদ পড়া...

নায়িকা পূজা চেরীর মায়ের স্বপ্ন

নায়িকা পূজা চেরীর প্রিয় মানুষ ছিলেন তাঁর মা। গত বছর মাকে হারিয়েছেন তিনি। পূজা...

উলিপুরে হামিদুল হত্যার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন

কুড়িগ্রামের উলিপুরে ড্রাইভার হামিদুল হত্যার প্রতিবাদে জড়িতদের গ্রেপ্তার ও দৃষ...

বর্ষীয়ান অভিনেতা নাসিরউদ্দিনকে শিয়াল বলে কঙ্গনার কটাক্ষ

শিক্ষার্থী আন্দোলন এবং বলিউড তারকাদের ভূমিকা নিয়ে বর্ষীয়ান অভিনেতা নাসিরউদ্দ...

অন্যদের কথা ভেবে নিজের যত্ন না নেওয়াই ভুল ছিল: জেনা ওর্তেগা

শিশুশিল্পী হিসেবে অভিনয়ের শুরুর দিনগুলোতে কাজের প্রতি অতিরিক্ত দায়িত্ববোধই যে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা