স্বাস্থ্য

করোনায় মৃত্যুর শঙ্কায় ৫ ধরনের মানুষ

ইন্টারন্যাশনাল ডেস্ক:

করোনা মহামারির বেগতিক পরিস্থিতিতে আতঙ্কে রয়েছে গোটা বিশ্বের মানুষ। দেশে দেশে বাড়ছে প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা, দীর্ঘ হচ্ছে মৃত্যুর মিছিল। এখন পর্যন্ত এই ভাইরাসের কোনো প্রতিষেধক বের না হওয়ায় পৃথিবী থেকে এ দুর্যোগ কবে কাটবে তাও জানা নেই।

এমন পরিস্থিতি তাই ক্রমশই মানুষকে অস্থিরতার দিকে ঠেলে দিচ্ছে। বিশ্ব অর্থনীতিতে এরই মধ্যে বিরূপ প্রভাব দেখা দিয়েছে। মহামন্দার আশঙ্কাও দিন দিন বাড়ছে।

কোন চিকিৎসা না থাকায় করোনাভাইরাসে আক্রান্তদের রোগ প্রতিরোধ ক্ষমতার উপরই নির্ভর করতে হচ্ছে। আক্রান্ত মানুষের শরীর যাতে ভাইরাসটির বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে যেতে পারেন চিকিৎসকেরা সাধ্যমতো সেই চেষ্টাই করছেন।

তাতে কেউ জয়ী হচ্ছেন, আবার কেউ কেউ চিকিৎসকদের অসহায় চোখের সামনে পরাজিত হয়ে পরপারে পাড়ি দিচ্ছেন। এমন অবস্থায় করোনাভাইরাসটিকে চিনতে আর প্রতিষেধক তৈরিতে নিরলস কাজ করে যাচ্ছেন বিজ্ঞানীরা।

এমন সব গবেষণা থেকেই বের হয়ে আসছে ভাইরাসটির সব নতুন নতুন রূপ। গবেষকরা বলছেন, পাঁচ ধরনের মানুষ রয়েছেন যাদের করোনায় আক্রান্ত হওয়া এবং মারা যাওয়ার ঝুঁকি সবচেয়ে বেশি।

মার্কিন সংস্থা সেন্টার ফর ডিজিস কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন (সিডিসি) বলছে, সব ধরনের মানুষ করোনাভাইরাস অর্থাৎ কোভিড-১৯'এর ঝুঁকির মধ্যে থাকলেও বিশ্বের বিভিন্ন দেশে মৃতদের মধ্যে পাঁচটি ধরন দেখা গেছে।

সেগুলো হলো,

১. বয়স

গবেষণায় দেখা গেছে, ৭০ বছরের বেশি বয়স্কদের করোনায় মারা যাওয়ার হার সবচেয়ে বেশি। করোনা আক্রান্ত হলে অবস্থা গুরুতর হবে কিনা তা নির্ভর করে বয়সের ওপর।

২. লিঙ্গ

পরিসংখ্যান পর্যালোচনা করে গবেষকদের দাবি, নারীদের তুলনায় পুরুষের মৃত্যু হচ্ছে বেশি। যদিও এর কারণ এখনো জানতে পারেননি গবেষকরা। ইতালিতে আক্রান্তদের মধ্যে ৫৩ শতাংশ পুরুষ হলেও মৃতদের মধ্যে পুরুষের শতাংশ ৬৮। গ্রিসে জনসংখ্যার ৫৫ শতাংশ পুরুষ হলেও করোনায় মৃতদের ৭২ শতাংশ পুরুষ।

৩. শারীরিকভাবে দুর্বল

যারা শারীরিকভাবে দুর্বল বিশেষ করে যারা ডায়াবেটিস, অ্যাজমা, উচ্চ রক্তচাপ, ফুসফুসে সমস্যা, হজমের সমস্যায় ভুগছেন তাদের মৃত্যু হার বেশি। নিউ ইংল্যান্ড জার্নালে প্রকাশিত একটি প্রবন্ধে বলা হয়েছে, উহান শহরে প্রথম এক হাজার জন আক্রান্ত হওয়ার পর যারা মারা গেছেন- তাদের বেশিরভাগেরই ডায়াবেটিস, ক্যান্সার, হার্টে সমস্যা ও উচ্চ রক্তচাপ ছিল। আক্রান্ত অবস্থায় হঠাৎ করেই সেসব রোগের উপসর্গ বেড়ে গিয়ে তাদের অনেকের মৃত্যু হয়েছে।

৪. ওজন

শারীরিকভাবে বেশি ওজনের মানুষদের করোনা আক্রান্ত হয়ে মৃত্যুর ঘটনা বেশি ঘটতে দেখা গেছে। ফ্রান্সের গবেষকরা মনে করেন, যুক্তরাষ্ট্রে এতো বেশি মানুষ মারা যাওয়ার প্রধান কারণ হলো বাড়তি ওজন।

৫. রোগ প্রতিরোধ ক্ষমতা

করোনাভাইরাসের কোনো ভ্যাকসিন এখন পর্যন্ত আবিষ্কার হয়নি। সে ক্ষেত্রে কেবল রোগ প্রতিরোধ ক্ষমতাই পারে আক্রান্ত ব্যক্তিকে মৃত্যুর দুয়ার থেকে টেনে আনতে। যাদের রোগ প্রতিরোধ ক্ষমতা কম তারা করোনাভাইরাসে আক্রান্ত হলে যুদ্ধে পরাজিত হচ্ছেন।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ষষ্ঠী দিয়ে শুরু হলো শারদীয় দুর্গোৎসব, ঢাকেশ্বরী মন্দিরে বিশ্বশান্তির প্রার্থনায় মুখরিত প্রাঙ্গণ

সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা আজ শুক্রবার...

‘ভুয়া কনটেন্ট তৈরি করে ছড়িয়ে দেয়া অপরাধ’

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির অপব্যবহার করে তারকাদের অবয়ব বিকৃত করে ম...

ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবস আজ

মরমি সাধক বাউল সম্রাট ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরো...

ডেঙ্গুর টিকা আমদানিতে আর্থিক সংকট হবে না : ডিএসসিসি প্রশাসক মো. আবদুস সালাম

রাজধানী ঢাকাসহ সারা দেশে প্রকোপ বাড়তে থাকা ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় দ্রুত...

মৌলভীবাজারের আনিসা ইংল্যান্ড নারী কাবাডি দলের অধিনায়ক

যুক্তরাজ্যের ব্যবসা ও টিভি জগতের সফলতার পথচলা পেরি...

ইনানী রিসোর্টে আগুনে নিহতের সংখ্যা বেড়ে ১০

কক্সবাজারের উখিয়ার ইনানীতে টুপটুপ রিসোর্ট অ্যান্ড...

ঢাবি শিক্ষার্থী তেহামীর মৃত্যুতে উপাচার্যের গভীর শোক প্রকাশ

কক্সবাজারের ইনানীতে একটি রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ড...

রাজস্থানে যাত্রীবাহী বাস উল্টে ৮ জন নিহত

ভারতের উত্তরপশ্চিমাঞ্চলীয় রাজ্য রাজস্থানের কোটা জেলায় এক ভয়াবহ সড়ক দুর্ঘটন...

মুম্বাই ছাড়লেন মাহেলা জয়াবর্ধনে

আইপিএলের অন্যতম সফল ফ্র্যাঞ্চাইজি মুম্বাই ইন্ডিয়ান্সের সঙ্গে দীর্ঘ অধ্যায়ের...

‘প্রাসাদের প্রাচীর ভাঙো, অবরুদ্ধ জনতা আসছে’

ভারতের নির্বাচন কমিশনের বিতর্কিত এসআইআর কর্মসূচি বা বিশেষ নিবিড় ভোটার তালিকা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা