জাতীয়

এপ্রিলে করোনা পরিস্থিতি নিয়ে শঙ্কার কথা জানালেন সাঈদ খোকন

নিজস্ব প্রতিবেদক:

আগামী এপ্রিল মাসের শুরু থেকে দেশে করোনা পরিস্থিতি ভয়াবহ রূপ ধারণ করতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন ঢাকা দক্ষিণের মেয়র মোহাম্মদ সাঈদ খোকন।

সিটি করপোরেশন এলাকায় করোনাভাইরাস প্রতিরোধ এবং মোকাবিলার লক্ষ্যে দুপুরে নগর ভবনের সভাকক্ষে গঠিত কমিটির জরুরি এক সভায় ২২ মার্চ রবিবার তিনি এসব কথা বলেন।

এসময় সভায় উপস্থিত ছিলেন দেশি-বিদেশি বিশেষজ্ঞরা। সেখানে সার্বিক করোনা পরিস্থিতি নিয়ে আলোচনার পর এমনটাই মনে করছেন সাইদ খোকন।

সাঈদ খোকন বলেন, প্রবাসীরা অবাধে বিচরণ করার মাধ্যমে করোনা ছড়িয়ে দেওয়ায় ব্যাপক প্রাণহানি ঘটার দৃশ্যপট তৈরি হয়েছে। প্রবাসীদের দেশে এসে অবাধ বিচরণের সুযোগ দেওয়া ছিল মারাত্মক ভুল। সিটি করপোরেশন এলাকায় করোনা ভাইরাস প্রতিরোধ ও মোকাবিলার লক্ষ্যে গঠিত কমিটি রিভিউ করে শক্তিশালী কমিটি গঠন করা দরকার বলে মত দেন তিনি।

তিনি আরো বলেন, করোনা আক্রান্ত ব্যক্তিদের তথ্য সংগ্রহ ও এদের মাধ্যমে এটি যেন আরও ছড়িয়ে পড়তে না পারে সেজন্য আক্রান্তদের নজরদারিতে রেখে গোয়েন্দা সংস্থাগুলো কার্যকর ভূমিকা পালন করতে পারে। একইসঙ্গে হাসপাতালগুলোতে আগত সাধারণ রোগীরা যেন চিকিৎসা সেবা পান এবং করোনা আক্রান্ত রোগীদের ছোঁয়ায় অন্যরা যেন আক্রান্ত না হন সেদিকে সতর্ক দৃষ্টি রাখার বিষয়ে হাসপাতালের পরিচালকদের সঙ্গে বিভিন্ন দফতর ও সংস্থার প্রতিনিধিদের এখনই বসা উচিত বলেও তিনি অভিমত ব্যক্ত করেন।

উক্ত সভায় ডিএসসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা শাহ্ মোঃ ইমদাদুল হক, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল শরীফ আহমেদ, ঢাকার উপ-সিভিল সার্জন, জেলা প্রশাসনের প্রতিনিধি, পুলিশ প্রশাসনের প্রতিনিধি, সমাজসেবা অধিদফতরের প্রতিনিধি এবং করপোরেশনের বিভিন্ন অঞ্চলের নির্বাহী কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সান নিউজ/সালি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

চাঁদাবাজির অভিযোগে মুন্সীগঞ্জ যুবদল নেতা গ্রেপ্তার, পরে বহিস্কার

মুন্সীগঞ্জ সদরে দৈনিক মানবজমিনের এক সাংবাদিকের বাব...

জাতীয় লিগে শক্ত অবস্থানে চট্টগ্রাম

জাতীয় ক্রিকেট লিগের প্রথম রাউন্ডের ম্যাচটি নিজেদের অনুকূলে রাখতে কোনো কমতি রা...

দর্শক টানতে পারছে না পাকিস্তান, পানির দামে সম্প্রচার স্বত্ব

মাঠের পারফরম্যান্স তলানিতে নামলে তার চড়া মূল্য যে বোর্ডের কোষাগারেও পড়ে, তার...

ভারতের বিপক্ষে ওয়েস্ট ইন্ডিজ দলে আমির

ভারতের বিপক্ষে আসন্ন টি-টোয়েন্টি সিরিজের জন্য দলে...

প্রীতম-শাহতাজের বিচ্ছেদ

সংগীতশিল্পী ও সুরকার প্রীতম হাসান এবং অভিনেত্রী ও মডেল শাহতাজ মনিরা হাশেমের চ...

অস্ট্রেলিয়ায় ডেঙ্গুর টিকার অনুমোদন

বিশ্বজুড়ে মশাবাহিত প্রাণঘাতী রোগ ডেঙ্গুর প্রকোপ দিন দিন বাড়তে থাকার প্রেক্ষা...

নীল শাড়িতে শরতকে বরণ করলেন পরীমনি

শরতের মেঘাচ্ছন্ন আকাশ কিংবা নদীর চরে সাদা কাশবনের দোলা—রূপসী ঋতুকে বরণ...

মেসির শেষ ম্যাচে কেমন হতে পারে আর্জেন্টিনার একাদশ

আর মাত্র কয়েক ঘণ্টার অপেক্ষা। বুয়েনস আইরেসের মনুমেন্টাল স্টেডিয়ামে বেনিনের...

বাংলাদেশে আরো বেশি বিনিয়োগ বৃদ্ধির জন্য কানাডার প্রতি আহবান রাষ্ট্রপতির

বাংলাদেশে কানাডার বিনিয়োগ আরও বৃদ্ধির জন্য কানাডার প্রতি আহ্বান জানিয়েছেন রাষ...

মাত্র ৩৮ বছরেই ১৫৬ মেয়ের ‘বাবা’ মামুন বিশ্বাস

মাত্র ৩৮ বছর বয়সেই ১৫৬ অসহায় ও দরিদ্র মেয়ের বিয়ের...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা