অপরাধ

এনামুল-রূপন ৪ দিনের রিমান্ডে

নিজস্ব প্রতিবেদক:

মানিলন্ডারিং আইনের মামলায় ক্যাসিনোকাণ্ডের দুই হোতা গেন্ডারিয়া থানা আওয়ামী লীগের সহ-সভাপতি এনামুল হক ও সাধারণ সম্পাদক রূপন ভূঁইয়াকে ৪দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। সঙ্গে তাদের সহযোগী সানি মোস্তফাকেও পাঠানো হয়েছে ৩দিনের রিমান্ডে।

মঙ্গলবার (১৪ জানুয়ারি) সূত্রাপুর থানায় দায়ের করা অর্থপাচার মামলার শুনানি শেষে ঢাকা মহানগর হাকিম রাজেশ চৌধুরী এ রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে সোমবার (১৩ জানুয়ারি) সকালে তাদের ঢাকার কেরানীগঞ্জ থেকে গ্রেপ্তার করা হয়। কেরানীগঞ্জে মোস্তফার বাড়িতে থেকে বেনামি পাসপোর্ট তৈরি করে ভারত হয়ে নেপাল যাওয়ার পরিকল্পনা করছিলেন এনামুল ও রূপন।

গেপ্তারের পর সূত্রাপুর থানার করা অর্থপাচার মামলায় রূপনের ১০ দিনের রিমান্ড আবেদন করে সিআইডি। অন্যদিকে গেন্ডারিয়া থানার অর্থপাচার মামলায় এনামুল ও মোস্তফার ১০ দিনের রিমান্ড আবেদন করা হয়।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

নবনির্বাচিত রাষ্ট্রপতির সঙ্গে নোবিপ্রবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ

নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে...

কুলাউড়ায় তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার 

মৌলভীবাজারের কুলাউড়ায় একটি ভাড়া বাসা থেকে সুমাইয়া আক্তার (২০) নামে এক তরুণীর...

এনসিপির পাঁচ নেতার জামিন নামঞ্জুর, কারাগারে প্রেরণ 

মৌলভীবাজারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অভ্যন্তরীণ কোন্দল, চাঁ/দা/বা/জি ও হ...

মুন্সীগঞ্জ শহরে অবৈধ পুকুর ভরাটের প্রতিবাদে মানববন্ধন

মুন্সীগঞ্জ শহরের উত্তর ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় অবৈধভা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা