ফিচার

আমার রাস্তা আটকাস বলেই সাপকে কামড়ে টুকরো টুকরো!

আন্তর্জাতিক ডেস্ক:

অন্য সব দিনের থেকে লকডাউনের মধ্যে বেশির ভাগ ঘটনা যেন মানুষকে চমকে দিচ্ছে। এবার তেমনি একটি ঘটনা ভাইরাল হলো সোশ্যাল মিডিয়াতে। মদ্যপ অবস্থায় সাপের গায়ে কামড় বসালেন এক যুবক। এতেই যদি অবাক হয়ে থাকেন তবে কামড় বসানোর কারণ শুনলে অবিশ্বাস্য মনে হবে।

মোটরসাইকেল চালিয়ে যাওয়ার সময় হঠাৎ একটা সাপ চলে আসে মদ্যপের বাইকের সামনে। আর তাতেই মেজাজ হারান তিনি। রেগে গিয়ে সাপকে বলেন, “আমার রাস্তা আটকাস? তোর এত সাহস!” এরপরই সেই সাপকে উচিত শিক্ষা দিতে রাস্তা থেকে তুলে সোজা কামড় বসান। দাঁত দিয়ে ছিঁড়ে টুকরো টুকরো করে ফেলে সাপটিকে।

এমন নৃশংস দৃশ্যের ভিডিও ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়। ভারতের কর্ণাটকের কোলারের মদ্যপ যুবকের কাণ্ডকারখানা দেখে চক্ষু চড়কগাছ নেটিজেনদের। জানা গেছে, ওই যুবকের নাম কুমার। মদ কিনে বাইক চালিয়ে বাড়ি ফিরছিলেন তিনি। তখনই তার বাইকের সামনে চলে আসে সাপটি।

এরপর সাপটিকে ঘাড়ে তুলে নিয়ে খানিক দূর পর্যন্ত বাইক চালিয়ে এগিয়ে যান তিনি। তারপর বাইক দাঁড় করিয়ে সাপটিকে দাঁত দিয়ে কেটে টুকরো টুকরো করেন। আশপাশের লোকজন যে দৃশ্য দেখে রীতিমতো স্তম্ভিত। তাদের মধ্যেই কেউ কেউ গোটা ঘটনা ক্যামেরাবন্দি করে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন। ঘটনাস্থলে পুলিশ পৌঁছনোর আগে মৃত্যু হয় সাপটির।

সাপটি বিষাক্ত কি না, তাও ভেবে দেখার মতো অবস্থায় ছিলেন না কুমার। বরং বলেন, এই সাপটা এর আগেও আমায় বিরক্ত করেছে। এদিন সকালে গাড়ির নিচে চলে আসায় ভীষণ রাগ হয়ে গিয়েছিল। জানলে অবাক হবেন, ওই ঘটনার পর চিকিৎসকের কাছেও যাননি কুমার। আত্মবিশ্বাসের সঙ্গেই বলছেন, কিচ্ছু হবে না তার।

সান নিউজ/ আরএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে  বিদ্যুৎস্পৃষ্টে ৩ বছরের শিশুর মৃত্যু

ফরিদপুরের বোয়ালমারীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ফারদিন (৩) নামে এক শিশুর মৃত্যু হয়েছ...

সাভার ডেইরী ফার্মে বহিরাগতের হামলায় এক কর্মচারী মৃত্যুশয্যায় 

সাভার কেন্দ্রীয় গো প্রজনন ও দুগ্ধখামারে (ডেইরীফার্ম) বহিরাগত এক বখাটের মারধরে...

অরিজিতের প্লেব্যাক ছাড়ার সিদ্ধান্ত অপ্রত্যাশিত নয় : আমাল মালিক

চলতি বছরের শুরুতে হিন্দি চলচ্চিত্রে প্লেব্যাক গান থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়...

তরুণ কলাম লেখক ফোরামের আইন বিষয়ক সম্পাদক নোবিপ্রবির রেদোয়ান

‎বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরামের ২০২৬-২৭ কার্যবর্ষের কেন্দ্রীয় নির্বাহী...

ইরানের নিরাপত্তা কাউন্সিলের নতুন সচিব মোহসেন রেজায়ি

ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের (SNSC) নতুন সচিব হিসেবে সাবেক ইস...

পিরোজপুরে সাবেক এমপি গাজী নুরুজ্জামান বাবুলের ২য় মৃত্যুবার্ষিকীতে স্মরণসভা

মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, পিরোজপুর জেলা বিএনপির সাবেক সভাপতি, বিএনপির কেন্দ...

৭২ লাখ টাকার সাজ সংসদে কঙ্গনা 

ভারতের সংসদ ভবন থেকে বের হওয়ার সময় বলিউড অভিনেত্রী ও সংসদ সদস্য কঙ্গনা রানাওয়...

আইএলটি-টোয়েন্টিতে মুস্তাফিজকে রাখলো দুবাই ক্যাপিটালস 

আইএলটি-টোয়েন্টির গত আসরে দুবাই ক্যাপিটালসকে প্লে-অফে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিক...

নারায়ণগঞ্জে কেমিক্যাল গোডাউনে আগুন

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের সানারপাড় এলাকায় একটি কেমিক্যাল তৈরির গোডাউনে অগ্নি...

আখেরি চাহার সোম্বা উপলক্ষে বুধবার বন্ধ সব শিক্ষাপ্রতিষ্ঠান

পবিত্র আখেরি চাহার সোম্বা উপলক্ষে বুধবার (১২ আগস্ট) দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা