আন্তর্জাতিক

আমাদের উদ্দেশ্য সৎ, কিন্তু যুক্তরাষ্ট্রের ওপর আস্থা নাই’ : বাকের কালিবাফ

আন্তর্জাতিক ডেক্স

যুদ্ধবিরতি নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে শান্তি আলোচনার বিষয়ে ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাকের কালিবাফ বলেছেন, ‘আমেরিকা যদি একটি প্রকৃত চুক্তির জন্য প্রস্তুত থাকে এবং ইরানি জনগণের ন্যায্য অধিকারকে স্বীকৃতি দেয়, তাহলে ইরানও চুক্তির জন্য পূর্ণ প্রস্তুতি দেখাবে।’

ইসলামাবাদে যাওয়ার সময় ইরানি প্রতিনিধি দলের সঙ্গে থাকা সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে তিনি এ কথা বলেছেন। এর কারণ হিসেবে তিনি বলেন, ‘এক বছরেরও কম সময়ে দু’বার আলোচনা চলার সময় আমাদের ওপর হামলা চালানো হয়েছে। অসংখ্য যুদ্ধাপরাধ সংঘটিত হয়েছে।’

ইরানের আধা-সরকারি সংবাদ সংস্থা তাসনিমের বরাতে কালিবাফ বলেন ‘আমাদের উদ্দেশ্য সৎ, কিন্তু আমরা যুক্তরাষ্ট্রের ওপর আস্থা রাখি না।’

তবে তিনি সতর্ক করে বলেন, ‘ওয়াশিংটন যদি এই আলোচনাকে নিছক শক্তি প্রদর্শন বা প্রতারণার কৌশল হিসেবে ব্যবহার করতে চায়, তাহলে তেহরান তার সক্ষমতার ওপর নির্ভর করে ইরানি জনগণের অধিকার রক্ষায় প্রস্তুত থাকবে।’

তিনি বলেন, ‘এটি প্রমাণ করে যে, ইরান তার জাতীয় স্বার্থ রক্ষা এবং সার্বভৌমত্ব রক্ষায় সম্পূর্ণরূপে প্রস্তুত ও দৃঢ়প্রতিজ্ঞ।’

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

সরকার বিকল্প শ্রম বাজার খুঁজছে: সংসদে প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ইরানসহ মধ্যপ্রাচ্যে সাম্প্রতিক অস্থিরতার প্...

হিসাববিজ্ঞানীদের কৌশলগত উপদেষ্টা হিসেবে কাজ করতে হবে: তথ্য ও সম্প্রচার মন্ত্রী 

তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, আধুনিক বিশ্বে হিসাববিজ্ঞান...

আমাদের উদ্দেশ্য সৎ, কিন্তু যুক্তরাষ্ট্রের ওপর আস্থা নাই’ : বাকের কালিবাফ

যুদ্ধবিরতি নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে শান্তি আলোচনার বিষয়ে ইরানের পার্লামেন্ট...

ইরানকে পারমাণবিক অস্ত্র মুক্ত রাখাই একমাত্র সমাধান?

ইরানের কাছে কোনো পারমাণবিক অস্ত্র থাকবে না বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট...

সাজানো সংকট দেখিয়ে বাড়তি দামে বিক্রি হচ্ছে গ্যাস সিলিন্ডার

মাদারীপুরের গ্যাসের গোডাউনে পর্যাপ্ত মজুত থাকলেও কৃত্রিম সংকট দেখিয়ে সরকার নি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা