রাজনীতি

আনিসুল হকের কবরে তাবিথ-ইশরাক

নিজস্ব প্রতিবেদক:

ঢাকার উত্তর ও দক্ষিণ সিটির বিএনপির দুই মেয়র প্রার্থী তাবিথ আউয়াল ও ইশরাক হোসেন ঢাকা উত্তরের সাবেক মেয়র প্রয়াত আনিসুল হকের কবরে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন ও জিয়ারত করেন।

২৪ জানুয়ারি শনিবার, সকালে বনানী কবরস্থানে খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকোর কবরে শ্রদ্ধা নিবেদন করতে যান এ দুই মেয়র প্রার্থী। শ্রদ্ধা নিবেদন শেষে সেখানে আনিসুল হকের কবরও জিয়ারত করেন তারা। এরপরই তাদের দিনের প্রচারণার কাজ শুরু করেন।

প্রয়াত মেয়রের কবরে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদনের পর তার আত্মার মাগফেরাত কামনায় মোনাজাতেও অংশ নেন তাবিথ-ইশরাক।

এ সময় তাদের সঙ্গে ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান মোহাম্মদ শাহজাহান, প্রচার সম্পাদক শহীদউদ্দিন চৌধুরী, আবদুল আউয়াল খান, মোরতাজুল করীম বাদরু প্রমুখ।

২০১৫ সালে সিটি নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হয়ে ঢাকা উত্তরের মেয়র নির্বাচিত হন আনিসুল হক। ওই নির্বাচনে তার প্রতিদ্বন্দ্বী ছিলেন তাবিথ। ভোটের দিন দুপুরে কারচুপির অভিযোগ তুলে তাবিথ নির্বাচন বর্জন করেন।

২০১৭ সালের ৩০ নভেম্বর যুক্তরাজ্যে চিকিৎসাধীন অবস্থায় মারা যান আনিসুল হক।

এরপর উপ-নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে মেয়র নির্বাচিত হন মো. আতিকুল ইসলাম, যিনি এবার তাবিথের প্রতিদ্বন্দ্বী।

সান নিউজ/সালি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবস আজ

মরমি সাধক বাউল সম্রাট ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরো...

ঢাবি পপুলেশন সায়েন্সেস বিভাগের পুনর্মিলনী অনুষ্ঠিত

ঢাকা বিশ্ববিদ্যালয় পপুলেশন সায়েন্সেস বিভাগ অ্যালাম...

১০০ কেজি ওজনেই অভিনেত্রী হওয়ার সিদ্ধান্ত সারা আলি খানের

ছোটবেলা থেকেই অভিনেত্রী হওয়ার স্বপ্ন দেখতেন বলিউড তারকা সারা আলি...

বিয়ের প্রলোভন দেখিয়ে মারমা তরুণী ধর্ষণ, এনসিপি নেতা গ্রেপ্তার

বান্দরবানে এক মারমা তরুণীকে ধর্ষণের অভিযোগে জাতীয়...

চবি হিসাববিজ্ঞান সমিতির রজত জয়ন্তী ২০২৭ উদযাপনে ঢাকায় প্রস্তুতি সভা অনুষ্ঠিত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) হিসাববিজ্ঞান সমিতির ২৫ বছরের গৌরবময় পথচলা উপলক্...

ঢাবিতে ১৬০ দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থীকে সাদা ছড়ি ও আর্থিক সহায়তা প্রদান

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ও...

আন্তঃবিশ্ববিদ্যালয় দাবায় ঢাবি অপরাজিত চ্যাম্পিয়ন

আন্তঃবিশ্ববিদ্যালয় দাবা প্রতিযোগিতায় ঢাকা বিশ্ববিদ...

লিটন ও মিরাজের অনুপস্থিতিতে জিম্বাবুয়ের বিপক্ষে টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ

আবুধাবিতে অনুষ্ঠিতব্য ত্রিদেশীয় সিরিজের উদ্বোধনী ম্যাচেই মাঠে নামার আগেই বড়...

যুক্তরাষ্ট্রকে ভারতে হস্তক্ষেপের আহবান মার্কিন আইনপ্রণেতার

ভারতের রাজধানী নয়াদিল্লিসহ দেশটির বিভিন্ন অঞ্চলে শিক্ষার্থীদের চলমান ‘ক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা