বাণিজ্য

আম-লিচু'তে ক্ষতি ৬০০ কোটি টাকা

নিজস্ব প্রতিবেদক:

করোনার সংকটময় পরিস্থিতিতে ঘূর্ণিঝড় আম্পানের তাণ্ডবে খুব বাজে ভাবেই ক্ষতিগ্রস্ত হয়েছেন দেশের কৃষকেরা। সরকারি হিসাবে এর ক্ষতির পরিমাণ দাঁড়িয়েছে ৬০০ কোটি টাকা।

এর আগে কৃষক তরমুজ আর কাঁঠালে করোনার ক্ষতি গুনেছে। এরপর ঘূর্ণিঝড় আসে মড়ার উপর খাঁড়ার ঘা হয়ে।

কৃষি মন্ত্রণালয় এবারের অনুকূল আবহাওয়ায় ২২ লাখ ৩২ হাজার টন আমের ফলন আশা করেছিল। জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার হিসাবে গত তিন বছরে বাংলাদেশ আম উৎপাদনে ভিয়েতনাম আর ফিলিপাইনকে ছাড়িয়ে অষ্টম থেকে ষষ্ঠ স্থানে উঠে এসেছে। কাঁঠালে রয়েছে দ্বিতীয় অবস্থানে।

এক দশক ধরে বিশ্বে সবচেয়ে বেশি হারে ফল উৎপাদন বাড়ছে বাংলাদেশে। এবার উৎপাদনের লক্ষ্যমাত্রা ছিল সোয়া কোটি টন। আম, লিচু, কলা আর পেঁপের মৌসুমে বিভিন্ন এলাকার বাগানে প্রায় ৪০ লাখ টন ফল ছিল। আম্পানে অন্তত ৫ শতাংশ পুরো নষ্ট হয়ে গেছে।

বাজারজাত করা নিয়ে ফলচাষীরা এমনিতেই দুশ্চিন্তায় ছিলেন। এখন সাতক্ষীরা থেকে রাজশাহী পর্যন্ত ১২ জেলার ফলের বাগানই তছনছ হয়ে গেল। এক আমই নষ্ট হয়েছে ৩০০ কোটি টাকার।

কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক এই বিষয়ে বলেন, 'মন্ত্রণালয় আম্পানে ধান ও সবজির ক্ষতির পাশাপাশি ফলচাষীদের ক্ষয়ক্ষতিরও হিসাব করছে। তাদের সহযোগিতা করার পরিকল্পনা প্রায় চূড়ান্ত হয়েছে। এ ছাড়া সরকার অনলাইনে ফল বিপণনের সুবিধা করে দিয়েছে। ট্রেনে বিশেষ বগি লাগিয়ে অল্প ভাড়ায় আম–লিচু পরিবহনের ব্যবস্থা করেছে।'

সাতক্ষীরা ও যশোর জেলার চাষিদের ৩০ থেকে ৪০ শতাংশ আম ও লিচু ঝরে পড়েছে। রাজশাহী, নওগাঁ, বগুড়া ও চাঁপাইনবাবগঞ্জেও ক্ষতি কম হয়নি। উত্তরাঞ্চলে কলার, পাবনা ও সিরাজগঞ্জ এবং দক্ষিণ-পশ্চিমাঞ্চলে পেঁপের অনেক ক্ষতি হয়েছে।

তবে টাকার অঙ্কে সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে রাজশাহীর আমচাষীদের। তাদের প্রায় ১২০ কোটি টাকার আম নষ্ট হয়েছে। তারা ঝরে পড়া কাঁচা ও আধা পাকা আম ২ থেকে ১০ টাকা কেজি দরে বিক্রি করেছেন। পড়ে ফেটে যাওয়ায় অনেক আম বিক্রিই করা যায়নি।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যান উন্নয়ন বিভাগের পরিচালক কবির হোসেন জানান, ‘ঝরা আমের বড় অংশ আমরা দেশের বিভিন্ন ফল প্রক্রিয়াজাতকরণ কোম্পানি ও ব্যক্তির কাছে বিক্রির ব্যবস্থা করে দিয়েছি। আর ক্ষতিগ্রস্ত চাষিদের তালিকা করছি।’ তিনি বলেন, সরকার কোনো সহায়তা বা প্রণোদনা দিলে চাষিরা অবশ্যই তা পাবেন।

সান নিউজ/ আরএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আজও দেশজুড়ে বৃষ্টি, ৫ জেলায় ভূমিধস সতর্কতা

দেশের বিভিন্ন অঞ্চলে আজও বৃষ্টি ও বজ্রবৃষ্টির প্রবণতা অব্যাহত থাকতে পারে বলে...

বিশ্বকাপ সেমিফাইনাল: সূচি ও সময়

বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল পর্ব শেষ হওয়ার সঙ্গে সঙ্গে শুরু হয়েছে সেমিফাইনালে...

সাবেক স্পিকার জমির উদ্দিন সরকারের মৃত্যু

বাংলাদেশের রাজনীতি ও আইন অঙ্গনের এক গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব, সাবেক স্পিকার ও...

সুইজারল্যান্ডকে ৩-১ গোলে হারিয়ে সেমিফাইনালে মেসির দল

বিশ্বকাপ ২০২৬-এর কোয়ার্টার ফাইনালে রুদ্ধশ্বাস এক লড়াই শেষে সেমিফাইনালের টিক...

ঢাকার বর্জ্য ব্যবস্থাপনায় নতুন উদ্যোগ

রাজধানী ঢাকার বর্জ্যকে কাজে লাগিয়ে বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যে গুরুত্বপূর্ণ দুটি...

সব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ‘অ্যান্টিভেনম’ সরবরাহ স্বাস্থ্য অধিদপ্তরের 

বর্ষা মৌসুমে সাপে কাটার ঘটনা বেড়ে যাওয়ায় দেশের সব জেলা হাসপাতাল ও উপজেলা স্বা...

বৃষ্টিপাতের তীব্রতা কিছুটা কমলেও আবারও ভারি বর্ষণের শঙ্কা

টানা কয়েক দিনের ভারি বর্ষণের পর আজ (সোমবার) থেকে দেশের বিভিন্ন স্থানে বৃষ্টিপ...

রাঙ্গামাটিতে বন্যা পরিস্থিতির উন্নতি, ঘরে ফিরছে মানুষ

টানা বৃষ্টিপাত কমে যাওয়ায় রাঙ্গামাটির সার্বিক বন্যা পরিস্থিতির উন্নতি হতে শুর...

অবৈধ ড্রেজারে গিলছে আড়িয়াল খাঁ: ভাঙনের শিকার শত পরিবারের আর্তনাদ 

মাদারীপুরে অবৈধ ড্রেজারে গিলছে আড়িয়াল খাঁ নদী। নদী ভাঙনের শিকার ঘর,জমি, শিক্ষ...

সুমির অনুপ্রেরণায় বদলাচ্ছে হাজারো নারীর জীবন

কিশোরগঞ্জ সদর উপজেলার মাইজখাপন ইউনিয়নের হাজিরগল গ্রামের নারী উদ্যোক্তা সুমি ব...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা