বাণিজ্য

জামানত ছাড়াই লাখ টাকা ঋণ পাবেন যারা

নিজস্ব প্রতিবেদক: জামানত ছাড়াই ৫ লাখ টাকা পর্যন্ত ঋণ দেবে বাংলাদেশ ব্যাংক। ১০ টাকার হিসাবধারীদের জন্য ৫০০ কোটি টাকার পুনঃ অর্থায়ন স্কিম গঠন করেছে কেন্দ্রীয় ব্যাংক। তফসিলি সব ব্যাংক বাংলাদেশ ব্যাংকের এই ঋণ বিতরণ করবে।

রোববার (৫ সেপ্টেম্বর) বাংলাদেশ ব্যাংকের ফাইন্যান্সিয়াল ইনক্লুশন ডিপার্টমেন্ট এ-সংক্রান্ত নতুন একটি স্কিম পুনর্গঠন করে রাষ্ট্রয়াত্ব কেন্দ্রীয় ব্যাংক এই সিদ্ধান্তের কথা জানিয়েছে। করোনা ভাইরাসের প্রাদুর্ভাবে ক্ষতিগ্রস্ত নিম্ন আয়ের পেশাজীবী ও ক্ষুদ্র ব্যবসায়ীদের অর্থনৈতিক কর্মকাণ্ড পুনরুদ্ধার ও অব্যাহত রাখতে ঋণসীমা ও তহবিলের পরিমাণ বাড়ানো হয়েছে।

বাংলাদেশ ব্যাংকের এ সংক্রান্ত জারি করা একটি প্রজ্ঞাপনে বলা হয়েছে, সম্পূর্ণ জামানতবিহীন এই ঋণ সর্বোচ্চ ৭ শতাংশ সুদে পাঁচ লাখ টাকা পর্যন্ত একজন নিতে পারবেন। এ তহবিল থেকে পাড়া-মহল্লা, গ্রামে ছোট ও অতিক্ষুদ্র উদ্যোক্তা ও পেশাজীবী, কামার, কুমার, জেলে, ভূমিহীন কৃষক, হকার, দোকানি ও রিকশাচালকেরা জামানতবিহীন এ ঋণ নিতে পারবেন।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, আর্থিক অন্তর্ভুক্তি কার্যক্রমের আওতায় এই স্কিমের অধীনে ঋণ-সুবিধা গ্রহণকারী সব গ্রাহকই হবেন বিদ্যমান ১০, ৫০ ও ১০০ টাকার হিসাবধারী। তবে এই স্কিমের আওতায় ঋণ-সুবিধা নেওয়ার জন্য নতুন গ্রাহকদের আবশ্যিকভাবে ১০, ৫০ ও ১০০ টাকার ব্যাংক হিসাব খুলতে হবে।

প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, পাড়া, মহল্লা ও গ্রামভিত্তিক ক্ষুদ্র-অতিক্ষুদ্র উদ্যোক্তা ও পেশাজীবী (যেমন—চর্মকার, স্বর্ণকার, ক্ষৌরকার, কামার, কুমার, জেলে, দর্জি, হকার ও ফেরিওয়ালা থেকে শুরু করে আচার বা পিঠা প্রস্তুতকারী) এবং যে কোনো ধরনের আয় উৎসের কর্মকাণ্ডে জড়িত ব্যক্তি (যেমন: ভ্রাম্যমাণ কাপড়ের দোকানি, ক্ষুদ্র বা কুটিরশিল্প, হস্তশিল্প, কনফেকশনারিসহ অন্যান্য খাবার প্রস্তুতকরণ ও অন্য যে কোনো সম্ভাবনাময় উদ্ভাবনী কর্মকাণ্ডে জড়িত ব্যক্তি) এই ঋণ-সুবিধার আওতাভুক্ত হিসেবে বিবেচিত হবেন।

এছাড়া বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তি ও নারী উদ্যোক্তারা যে কোনো ধরনের আয় উত্সারী কর্মকাণ্ডে অগ্রাধিকার ভিত্তিতে এই ঋণ-সুবিধা পাবেন। যেকোনো দুর্যোগে (প্রাকৃতিক ও মানবসৃষ্ট) ক্ষতিগ্রস্ত প্রান্তিক ও ভূমিহীন কৃষক, ক্ষুদ্র ব্যবসায়ী, নিম্ন আয়ের পেশাজীবী এবং চর ও হাওর এলাকায় বসবাসকারী স্বল্প আয়ের জনগোষ্ঠী অগ্রাধিকার ভিত্তিতে এই ঋণ-সুবিধা পাবেন। এছাড়া স্কুল ব্যাংকিং কার্যক্রমের মাধ্যমে সুবিধাবঞ্চিত ও অসচ্ছলরা বৃত্তিমূলক, কারিগরি, তথ্যপ্রযুক্তিসহ অন্যান্য প্রশিক্ষণের ক্ষেত্রে ব্যাংকগুলো উক্ত স্কিমের আওতায় অভিভাবকের পরিশোধ গ্যারান্টির ভিত্তিতে ঋণ-সুবিধা প্রদান করতে পারবে।

খেলাপি ঋণগ্রহীতা এই স্কিমের আওতায় ঋণসুবিধা প্রাপ্য হবেন না এবং বাংলাদেশ সরকার বা বাংলাদেশ ব্যাংকের সুদ ভর্তুকির আওতায় অন্য কোনো স্কিমের অধীন ঋণগ্রহীতার প্রাপ্ত ঋণ অসমন্বিত অবস্থায় থাকলে ঐ ঋণগ্রহীতা ঋণ-সুবিধা প্রাপ্য হবেন না।

সান নিউজ/এনএএম/জেআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রিয়াদে হুতি হামলায় নিহত দুই বাংলাদেশি

মধ্যপ্রাচ্যের আকাশসীমায় জমে থাকা কালো মেঘ এবার সরাসরি আঘাত হানল প্রবাসীদের রক...

ক্লাব ফুটবলে নেমেই জোড়া গোল করলেন মেসি

দেশের জার্সির মায়া কাটিয়ে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানানোর শূন্যতা ক্লাব ফুট...

মুম্বাইয়ে অভিনেতা ইমরান খান আটক

ভারতের প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারের পদত্যাগের...

চীনের অর্থনৈতিক সংকটের গভীরে লুকিয়ে থাকা নানা সমীকরণ

খাদের কিনারায় থাকা আবাসন বাজার চাঙ্গা করতে এবং শ্লথ হয়ে পড়া অর্থনীতিকে গতিশীল...

জেলেনস্কিকে সরাতে চান ট্রাম্প, রাশিয়ার সঙ্গে চুক্তিতে তোলপাড়

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে সরিয়ে নতুন নেতৃত্ব আনার পক্ষে মত দ...

ঢাকা-রিয়াদ রুটের সব ফ্লাইট ১৭ অক্টোবর পর্যন্ত স্থগিত

সৌদি আরবের রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরের কার্যক্রম বন্ধ থাকায় আগ...

দিল্লিতে বিরোধীদের পদযাত্রা ঘিরে নিরাপত্তা জোরদার, আটক ১২ সাংবাদিক

ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে ভোটার তালিকায় অনিয়মের...

চকবাজারে সাততলা ভবনের মার্কেটে আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট

রাজধানীর পুরান ঢাকার চকবাজারে সাততলা একটি ভবনের ষষ্ঠ তলায় অবস্থিত একটি মার্কে...

মিষ্টির শূন্য আসনে উপনির্বাচন ১২ নভেম্বর

বিএনপির সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ফেরদৌসী আহমেদ মিষ্টির পদত্যাগে শূন্য হ...

ডেঙ্গুতে আরও ৪ মৃত্যু, আক্রান্ত লাখ ছাড়াল

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও চারজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা