ছবি- শচিন টেন্ডুলকার
খেলা

মদ-জুয়ার সঙ্গে কখনো ছিলাম না

স্পোর্টস ডেস্ক: কিংবদন্তি শচিন টেন্ডুলকারের ছবি ব্যবহার করে নিজেদের প্রতিষ্ঠানের প্রচারণা চালিয়েছে ভারতের গোয়ার বিগ ডেডি নামের একটি ক্যাসিনো প্রতিষ্ঠান। তারা দাবি করছে শচিন তাদের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে চুক্তি করেছেন।

সম্প্রতি বিষয়টি নজরে এসেছে শচিন টেন্ডুলকারের নিজের। আর তার পরেই তিনি টুইটারে সকলকে সতর্ক করে জানিয়েছেন, তিনি কোনো ক্যাসিনোর সঙ্গে চুক্তি করেননি। মানুষের সঙ্গে প্রতারণা করায় এখন ওই ক্যাসিনোটির বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেবেন।

আরও পড়ুন: রাশিয়ার বিরুদ্ধে ব্যবস্থা নেবে ইইউ

টেন্ডুলকার আরও জানিয়েছেন তিনি কখনো মদ-জুয়া ও তামাকজাত উৎপাদনকারী প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত হননি।

এ ব্যপারে শচীন আরও বলেন, আমার নজরে এসেছে আমার ছবি ব্যবহার করে একটি ক্যাসিনো সামাজিক যোগাযোগমাধ্যমে তাদের প্রচারণা চালাচ্ছে।

আরও পড়ুন: ইসি নিয়োগের প্রজ্ঞাপন শিগগিরই

পরোক্ষ বা প্রত্যক্ষভাবে আমি কখনো মদ-জুয়া ও তামাকের সঙ্গে ছিলাম না। এটি আমাকে কষ্ট দিচ্ছে যে, আমার ছবি ব্যবহার করে মানুষকে বিভ্রান্ত করা হচ্ছে।

আমার আইনি দল এ ব্যপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে। তবে তার আগে আমি মনে করেছি, সকলকে বিষয়টি জানানো উচিত। তথ্যসূত্র: এনডিটিভি

সাননিউজ/জেএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা ও প্রকৃত অবস্থার পর্যালোচনা

ত্রয়োদশ জাতীয় সংসদের বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্প...

জনপ্রিয় ইউটিউবার ধ্রুব রাঠি আটক

ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের এক দফা দাবিতে রাজনৈত...

ট্রাম্পের ভয়ে লুক্সেমবার্গের নাগরিকত্ব নিচ্ছেন আমেরিকানরা

যুক্তরাষ্ট্রের রাজনৈতিক পরিস্থিতি ও ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তার কারণে ইউরোপের ছোট...

সব সময় সবকিছু পরিকল্পনামতো হয় না

দেড় বছর পর বড় পর্দায় ফিরছেন নুসরাত ফারিয়া। আগামী ড...

দেবীপক্ষের সূচনায় ঢাকেশ্বরী ও বনানীতে বিশেষ আয়োজন

সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজার সূচনাপর্ব শ...

কেরালার সাবেক মুখ্যমন্ত্রী বিজয়ন আটক

রাজধানী দিল্লি ও এর আশপাশের এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাঁড়াশি অভিয...

‘পতনের দ্বারপ্রান্তে পৌঁছে গেছেন নরেন্দ্র মোদি’

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আচরণই বলে দিচ্...

পাইকগাছায় আ’লীগ নেতা সহ গ্রেপ্তার ১৮ জন

পাইকগাছায় পুলিশের বিশেষ অভিযানে গত ২৪ ঘণ্টায় ১৮ জন...

ক্যানসারের সঙ্গে লড়ছেন ইবরার টিপু

দেশের জনপ্রিয় ও প্রতিভাবান সুরকার ও সংগীত পরিচালক ইবরার টিপু গুরুতর অসুস্থ অব...

রায়পুরার বিদ্যালয়কে দ্রুত কলেজে রূপান্তরের ঘোষণা সচিব জিয়াউল হকের

সড়ক ও মহাসড়ক বিভাগের সচিব ড. মোহাম্মদ জিয়াউল হক শি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা