সারাদেশ

রায়পুরার বিদ্যালয়কে দ্রুত কলেজে রূপান্তরের ঘোষণা সচিব জিয়াউল হকের

নরসিংদী প্রতিনিধি

সড়ক ও মহাসড়ক বিভাগের সচিব ড. মোহাম্মদ জিয়াউল হক শিক্ষার গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, একটি শিক্ষিত জাতি গঠনে মানসম্মত শিক্ষার বিকল্প নেই। শিক্ষার্থীদের শুধু পাঠ্যবইয়ের জ্ঞান অর্জন করলেই হবে না, তাদের নৈতিকতা, শৃঙ্খলা, মানবিক মূল্যবোধ ও দেশপ্রেমে উদ্বুদ্ধ করতে হবে। শিক্ষাপ্রতিষ্ঠানের পরিবেশ উন্নত করা এবং শিক্ষক, অভিভাবক ও এলাকাবাসীর সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে শিক্ষার গুণগত মান নিশ্চিত করা সম্ভব।

তিনি বলেন,নরসিংদীর রায়পুরা উপজেলার চর আড়ালিয়া ইউনিয়নের পূর্ব বাঘাইকান্দি এস ই এস ডি পি মডেল উচ্চ বিদ্যালয়ের শিক্ষার মান উন্নয়ন এবং এলাকার শিক্ষার্থীদের উচ্চশিক্ষার সুযোগ সম্প্রসারণে বিদ্যালয়টিকে দ্রুত কলেজে রূপান্তরের জন্য ঘোষণা দিয়েছেন তিনি। সড়ক ও মহাসড়ক বিভাগের সচিব ড. মোহাম্মদ জিয়াউল হক বিদ্যালয়ের নবগঠিত পরিচালনা কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পালনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ ঘোষণা দেন। তিনি বলেন, শিক্ষার মান আরও উন্নত করতে এবং প্রতিটি ঘরে ঘরে শিক্ষার আলো ছড়িয়ে দিতে এ বিদ্যালয়কে দ্রুত কলেজে রূপান্তরের উদ্যোগ নেওয়া হবে। তিনি আরও বলেন, এলাকার শিক্ষাব্যবস্থার উন্নয়নের পাশাপাশি দীর্ঘদিন ধরে অবহেলিত এলাকাবাসীর বিভিন্ন সমস্যা সমাধানে কার্যকর পদক্ষেপ নেওয়া প্রয়োজন। স্কুল-কলেজ, মসজিদ-মাদ্রাসা, কবরস্থান, ব্রিজ-কালভার্ট নির্মাণ এবং বিভিন্ন রাস্তাঘাটের উন্নয়নসহ স্থানীয় জনগণের ন্যায্য দাবিদাওয়া বাস্তবায়নে কাজ করা হবে। ড. মোহাম্মদ জিয়াউল হক বলেন, নরসিংদী-৫ (রায়পুরা) আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুলের নেতৃত্বে এলাকার সার্বিক উন্নয়ন ও জনগণের প্রত্যাশা পূরণে সমন্বিতভাবে কাজ করা হবে।

স্থানীয়দের প্রত্যাশা, বিদ্যালয়টিকে কলেজে রূপান্তরের উদ্যোগ বাস্তবায়িত হলে চর আড়ালিয়া ও আশপাশের এলাকার শিক্ষার্থীরা উচ্চশিক্ষার সুযোগ পাবে। এতে এলাকার শিক্ষার প্রসার ঘটবে এবং দীর্ঘদিনের শিক্ষাগত সীমাবদ্ধতা অনেকাংশে দূর হবে।

আজ শনিবার (১০ অক্টোবর) সকালে নরসিংদীর রায়পুরায় চর আড়ালিয়া পুর্ব বাঘাইকান্দি এস ই এস ডি পি মডেল উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু মুসার সভাপতিত্বে

নরসিংদীর রায়পুরায় চর আড়ালিয়ার পুর্ব বাঘাইকান্দি এস ই এস ডি পি মডেল উচ্চ বিদ্যালয়ের নবগঠিত পরিচালনা কমিটির সভাপতি, সড়ক ও মহাসড়ক বিভাগের সচিব ড. মোহাম্মদ জিয়াউল হক এর আগমনে আলোচনা সভা, বিদ্যালয়ের কৃতি শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। চর আড়ালিয়া কৃতি সন্তান ড. মোহাম্মদ জিয়াউল হক এর আগমনে ঘিরে স্থানীয়দের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা সৃষ্টি হয়। প্রধান অতিথি হিসেবে উক্ত বিদ্যালয়ে আগমন ঘটলে সচিব ড. মোহাম্মদ জিয়াউল হককে বিদ্যালয় ও এলাকাবাসীর পক্ষ থেকে তাকে ফুল দিয়ে বরণ করা হয়।

উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নরসিংদী জেলা যুবদলের সাধারণ সম্পাদক মোহাম্মদ হাসানুজ্জামান সরকার, চর আড়ালিয়া ইউনিয়নের চেয়ারম্যান মাসুদা জামান, চর আড়ালিয়া ইউনিয়নের দুইবারের সাবেক সফল চেয়ারম্যান জহিরুল ইসলাম জাজু, বিশিষ্ট শিল্পপতি ও শিক্ষানুরাগী মো. আতাউর রহমান মিঠু, বিদ্যালয়ের সাবেক সভাপতি হাবিবুর রহমান হাবিব, চট্টগ্রাম টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজের সাবেক অধ্যক্ষ মো. ইসমাইল মোল্লা, চর আড়ালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি মামুনুর রশিদ মামুন, চর আড়ালিয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আলী আজহার মাস্টার, চর আড়ালিয়া ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক হায়দার আলী, বিশিষ্ট সমাজসেবক কাজী মন্টু, বিদ্যালয় অভিভাবক সদস্য কামাল মেম্বার, নরসিংদী জেলা নাসিবের সভাপতি কে এম রুস্তম আলীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গরা।

সাননিউজ/বান্না

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

‘মারা গেলে কেউ মনে রাখবে না’

ভারতীয় চলচ্চিত্রের অন্যতম শক্তিশালী অভিনেতা নানা পাটেকর আর নেই। গোয়ার ডোনা পা...

জনপ্রিয় ইউটিউবার ধ্রুব রাঠি আটক

ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের এক দফা দাবিতে রাজনৈত...

দেবীপক্ষের সূচনায় ঢাকেশ্বরী ও বনানীতে বিশেষ আয়োজন

সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজার সূচনাপর্ব শ...

পতিত সরকারের সন্ত্রাসীরা এখন রিকশাচালক সেজেছে : চিফ হুইপ

রাজধানী ঢাকায় দিন দিন অটোরিকশার বেপরোয়া চলাচল জনজীবনকে অতিষ্ঠ করে তুলেছে বলে...

ট্রাম্পের ভয়ে লুক্সেমবার্গের নাগরিকত্ব নিচ্ছেন আমেরিকানরা

যুক্তরাষ্ট্রের রাজনৈতিক পরিস্থিতি ও ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তার কারণে ইউরোপের ছোট...

‘পতনের দ্বারপ্রান্তে পৌঁছে গেছেন নরেন্দ্র মোদি’

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আচরণই বলে দিচ্...

পাইকগাছায় আ’লীগ নেতা সহ গ্রেপ্তার ১৮ জন

পাইকগাছায় পুলিশের বিশেষ অভিযানে গত ২৪ ঘণ্টায় ১৮ জন...

ক্যানসারের সঙ্গে লড়ছেন ইবরার টিপু

দেশের জনপ্রিয় ও প্রতিভাবান সুরকার ও সংগীত পরিচালক ইবরার টিপু গুরুতর অসুস্থ অব...

রায়পুরার বিদ্যালয়কে দ্রুত কলেজে রূপান্তরের ঘোষণা সচিব জিয়াউল হকের

সড়ক ও মহাসড়ক বিভাগের সচিব ড. মোহাম্মদ জিয়াউল হক শি...

বিয়ের গুঞ্জন নিয়ে মুখ খুললেন মিমি চক্রবর্তী

দুর্গাপূজা মানেই আনন্দ, আলো আর উদযাপনের এক বাঁধভাঙা জোয়ার। টলিউডের জনপ্রিয় অভ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা