সারাদেশ

গাইবান্ধায় বিনামূল্যে স্তন ক্যান্সার স্ক্রিনিং ক্যাম্প

গাইবান্ধা প্রতিনিধি

গাইবান্ধার নশরতপুরে সচেতনতামূলক আলোচনা সভা ও বিনামূল্যে স্তন ক্যান্সার স্ক্রিনিং ক্যাম্প করা হয়েছে। আজ শনিবার (১০ অক্টোবর) সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত সদর উপজেলার নশরতপুরে গণ উন্নয়ন কেন্দ্র (জিইউকে) রেসিডেন্সিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে এ কর্মসূচির আয়োজন করা হয়।

রংপুর ক্যান্সার ফাউন্ডেশনের উদ্যোগে এবং জিইউকে হাসপাতালের সার্বিক সহযোগিতায় এ সচেতনতামূলক আলোচনা সভা ও বিনামূল্যে স্ক্রিনিং ক্যা¤প পরিচালিত হয়। কর্মসূচির আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন গাইবান্ধার সিভিল সার্জন ডা. রফিকুজ্জামান। এতে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের রেডিওথেরাপি বিভাগের সহকারী অধ্যাপক ও ক্যান্সার বিশেষজ্ঞ ডা. মনি রানী।

আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন গাইবান্ধা সরকারি কলেজের অধ্যক্ষ আব্দুর রশিদ, জিইউকে রেসিডেন্সিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ জহুরুল কাইয়ুম এবং গণ উন্নয়ন কেন্দ্রের সমন্বয়কারী আফতাব হোসেন প্রমুখ।

প্রধান আলোচকের বক্তব্যে ডা. মনি রানী স্তন ক্যান্সারের প্রাথমিক লক্ষণ, নিয়মিত স্ব-পরীক্ষা (সেলফ-এক্সামিনেশন) এবং নিয়মিত স্ক্রিনিংয়ের গুরুত্ব তুলে ধরেন। তিনি বলেন, প্রাথমিক পর্যায়ে ক্যান্সার শনাক্ত করা গেলে সঠিক চিকিৎসার মাধ্যমে তা পুরোপুরি নিরাময় সম্ভব। কোনো সংকোচ না করে যেকোনো অস্বাভাবিক লক্ষণ দেখামাত্রই দ্রুত বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নেওয়া পরামর্শ দেন তিনি।

আলোচনা সভায় প্রতিষ্ঠানটির শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও জিইউকে হাসপাতালের স্বাস্থ্য কর্মীসহ চার শতাধিক নারী অংশগ্রহণ করেন। আলোচনা পর্ব শেষে অংশগ্রহণকারী নারীদের বিনামূল্যে স্তন ক্যান্সার স্ক্রিনিং ও প্রয়োজনীয় পরামর্শ দেওয়া হয়।

সাননিউজ/বান্না

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

‘মারা গেলে কেউ মনে রাখবে না’

ভারতীয় চলচ্চিত্রের অন্যতম শক্তিশালী অভিনেতা নানা পাটেকর আর নেই। গোয়ার ডোনা পা...

পতিত সরকারের সন্ত্রাসীরা এখন রিকশাচালক সেজেছে : চিফ হুইপ

রাজধানী ঢাকায় দিন দিন অটোরিকশার বেপরোয়া চলাচল জনজীবনকে অতিষ্ঠ করে তুলেছে বলে...

‘বাংলাদেশি’ তকমা দিয়ে দেশ থেকে বহিষ্কার করা বেআইনি : কলকাতা হাইকোর্ট

যথাযথ ও প্রমাণযোগ্য আইনি প্রক্রিয়া অনুসরণ না করে এবং নিছক অনুমানের বশবর্তী হয়...

তানজিদের ঝড়ো ফিফটিতে প্রথম সেশন নিজেদের করে নিল বাংলাদেশ

আবুধাবির শেখ জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে আফগানিস্তানের বিরুদ্ধে একমাত্র টেস্টের...

আফগানিস্তানের বিপক্ষে টেস্টে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ

আবুধাবির শেখ জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে আফগানিস্তানের বিরুদ্ধে একমাত্র টেস্টে...

‘লকডাউন’ দিল্লি!

ভারতের নির্বাচন কমিশনের প্রধান নির্বাচন কমিশনারের পদত্যাগের দাবিকে কেন্দ্র কর...

প্রেমের প্রস্তাবে সাড়া না দেওয়ায় কিশোরীকে ধর্ষণের অভিযোগ

নোয়াখালীর সদর উপজেলায় প্রেমের প্রস্তাবে সাড়া না দে...

প্রতিবেশীর ঘর বাঁচাতে নিভে গেল সোহাগের জীবন

নোয়াখালীর সোনাইমুড়ীতে একই বাড়ির দূর সম্পর্কের চাচা...

পেশাগত মানসিক চাপ: আড়ালে ক্লান্তি আর ভাঙনের গল্প

পেশাগত দায়িত্বের চাপ, কর্মক্ষেত্রের প্রতিকূলতা, আর...

হাম উপসর্গে একদিনে ৮ জনের মৃত্যু

গত ২৪ ঘণ্টায় সারা দেশে হাম উপসর্গে ৮ জনের মৃত্যু হ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা