ছবি: সংগৃহীত
বিনোদন

এআই দিয়ে সৌরভের বায়োপিকের পোস্টার তৈরি, যা বললেন রাজকুমার

বিনোদন ডেস্ক

ভারতের সাবেক ক্রিকেট অধিনায়ক সৌরভ গাঙ্গুলীর বায়োপিক ‘দাদা: দ্য সৌরভ গাঙ্গুলী স্টোরি’র প্রথম পোস্টার প্রকাশের পর থেকেই শুরু হয় সমালোচনা। পোস্টারটি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দিয়ে তৈরি এবং এতে যথেষ্ট যত্ন নেওয়া হয়নি—এমন অভিযোগ তোলেন নেটিজেনদের একাংশ। এবার সেই বিতর্ক নিয়ে মুখ খুলেছেন ছবিতে সৌরভের চরিত্রে অভিনয় করা বলিউড অভিনেতা রাজকুমার রাও।

সম্প্রতি এক সাক্ষাৎকারে রাজকুমার জানান, পোস্টার ঘিরে তৈরি হওয়া বিতর্ক থেকে শিক্ষা নিয়েছেন ছবির নির্মাতারা। তাঁর মতে, কোনো কাজ তাড়াহুড়ো করে না করে পর্যাপ্ত সময় নিয়ে যত্নসহকারে সম্পন্ন করা উচিত।

রাজকুমার রাও বলেন, পোস্টার তৈরির সঙ্গে যুক্ত ব্যক্তিরা বিষয়টি বুঝতে পেরেছেন এবং এ ঘটনা থেকে শিক্ষা নিয়েছেন। কাজের ক্ষেত্রে তাড়াহুড়ো না করে সময় দেওয়ার প্রয়োজনীয়তা তাঁরা উপলব্ধি করেছেন। একই সঙ্গে সৌরভ গাঙ্গুলীর প্রতি ভক্তদের ভালোবাসা ও আবেগের গভীরতাও এই ঘটনা থেকে স্পষ্ট হয়েছে বলে মনে করেন অভিনেতা।

চলতি বছরের ৮ জুলাই সৌরভ গাঙ্গুলীর জন্মদিনে প্রকাশ্যে আসে বায়োপিকটির প্রথম পোস্টার। তবে সেটি প্রকাশের পরই সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনার ঝড় ওঠে। পোস্টারের মান ও নির্মাণশৈলী নিয়ে প্রশ্ন তোলেন অনেকেই।

পোস্টারটিতে তুলে ধরা হয়েছিল সৌরভের ক্রিকেট ক্যারিয়ারের অন্যতম স্মরণীয় একটি মুহূর্ত। ২০০২ সালে লর্ডসে ইংল্যান্ডকে হারানোর পর ভারতের তৎকালীন অধিনায়ক সৌরভ গাঙ্গুলীর জার্সি খুলে উচ্ছ্বাস প্রকাশের ঐতিহাসিক দৃশ্যটি পুনর্নির্মাণ করেন রাজকুমার রাও। সেই মুহূর্ত ভারতীয় ক্রিকেটের ইতিহাসে বিশেষভাবে স্মরণীয় হয়ে আছে।

বিক্রমাদিত্য মোতওয়ানে পরিচালিত এই বায়োপিকে সৌরভের ক্রিকেটজীবনের শুরুর দিনগুলো থেকে শুরু করে ভারতীয় দলের অন্যতম প্রভাবশালী ক্রিকেটার ও সফল অধিনায়ক হয়ে ওঠার গল্প তুলে ধরা হবে। ছবিতে সৌরভের স্ত্রী ডোনা গাঙ্গুলীর চরিত্রে অভিনয় করছেন তান্যা মানিকতলা।

নির্ধারিত সূচি অনুযায়ী, আগামী বছরের ১৪ মে প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা রয়েছে ছবিটির। সৌরভের বর্ণাঢ্য ক্রিকেটজীবন বড় পর্দায় কীভাবে ফুটিয়ে তোলা হয়, এখন সেই অপেক্ষায় রয়েছেন তাঁর ভক্ত ও সিনেমাপ্রেমীরা।

সান নিউজ/ রাব্বি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পতিত সরকারের সন্ত্রাসীরা এখন রিকশাচালক সেজেছে : চিফ হুইপ

রাজধানী ঢাকায় দিন দিন অটোরিকশার বেপরোয়া চলাচল জনজীবনকে অতিষ্ঠ করে তুলেছে বলে...

‘বাংলাদেশি’ তকমা দিয়ে দেশ থেকে বহিষ্কার করা বেআইনি : কলকাতা হাইকোর্ট

যথাযথ ও প্রমাণযোগ্য আইনি প্রক্রিয়া অনুসরণ না করে এবং নিছক অনুমানের বশবর্তী হয়...

আফগানিস্তানের বিপক্ষে টেস্টে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ

আবুধাবির শেখ জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে আফগানিস্তানের বিরুদ্ধে একমাত্র টেস্টে...

জনগণকে দেওয়া প্রতিটি প্রতিশ্রুতি রক্ষা করবে সরকার : অর্থমন্ত্রী

যানজটমুক্ত, পরিচ্ছন্ন ও পরিবেশবান্ধব নগর গড়ার প্রত্যয়ে দেশের প্রথম বিশেষায়িত...

দেশের নিরাপত্তা রক্ষায় আইনশৃঙ্খলা বাহিনীর ভূমিকা অতুলনীয় : মোজতবা খামেনি

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ মোজতবা খামেনি দেশের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহ...

কমলগঞ্জে ২২বোতল ভারতীয় মদসহ দুই যুবক আটক

মৌলভীবাজারের কমলগঞ্জে ভারতীয় মদসহ দুই যুবককে আটক ক...

প্রবাসীদের ব্যাংকিং সুবিধা বাড়াল বাংলাদেশ ব্যাংক

প্রবাসীদের জন্য ব্যাংকিং কার্যক্রম আরও সহজ করতে নন-রেসিডেন্ট কনভার্টিবল টাকা...

ট্রাম্পের ভয়ে লুক্সেমবার্গের নাগরিকত্ব নিচ্ছেন আমেরিকানরা

যুক্তরাষ্ট্রের রাজনৈতিক পরিস্থিতি ও ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তার কারণে ইউরোপের ছোট...

এআই দিয়ে সৌরভের বায়োপিকের পোস্টার তৈরি, যা বললেন রাজকুমার

ভারতের সাবেক ক্রিকেট অধিনায়ক সৌরভ গাঙ্গুলীর বায়োপিক ‘দাদা: দ্য সৌরভ গাঙ...

নানা পাটেকরের মৃত্যু ঘিরে রহস্যের সন্ধানে পুলিশ

বলিউডের বর্ষীয়ান অভিনেতা নানা পাটেকরের মৃত্যুর ঘটনায় তদন্ত শুরু করেছে গোয়া পু...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা