পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান
জাতীয়

রাজনীতিকদের চেয়ে আমলারা বেশি কর্তৃত্ববাদী

নিজস্ব প্রতিবেদক: পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেছেন, অদ্ভুত ধরনের আমলাতান্ত্রিক কর্তৃত্ববাদ আছে। রাজনীতিকদের চেয়ে আমলাদের কর্তৃত্ববাদ বেশি। আমলাতান্ত্রিক কর্তৃত্ববাদের কারণে উন্নয়নের গতি থমকে যাচ্ছে।

বৃহস্পতিবার (৩০ ডিসেম্বর) ডেভেলপমেন্ট জার্নালিস্ট ফোরাম অব বাংলাদেশের (ডিজেএফবি) সেমিনার, প্রকাশনা ও বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ড বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। রাজধানীর শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পরিকল্পনামন্ত্রী।

পরিকল্পনামন্ত্রী বলেন, এ অঞ্চলে রাজনীতিকদের তুলনায় আমলারা অনেক বেশি কর্তৃত্ববাদী। আমাদের দেশেও আমলারা কর্তৃত্ববাদী। কেননা আমরা বিনিয়োগকারীদের জন্য ফুলের মালা আর দুধ নিয়ে বসে থাকি। তাদের আহ্বান জানাই দেশে এসে বিনিয়োগ করার জন্য।

কিন্তু তারা যখন বিমানবন্দরে নামেন তখন হয়রানির শিকার হন। তারা চান দ্রুত ইমিগ্রেশন, লাগেজ যাতে দ্রুত পান। এসব কাজেই এখানে অনেক দেরি হয়। এছাড়া বিনিয়োগ করতে গিয়ে আমলাতন্ত্রের মধ্যে পড়ে যান। এরকম উদাহরণ আরও আছে। আমাদের প্রধানমন্ত্রী বিনিয়োগকারীদের বলেন আসুন, বিনিয়োগ করুন। কিন্তু বিনিয়োগকারীরা এসে আমলাতন্ত্রের কাছে মার খান।

পরিকল্পনামন্ত্রী আরও বলেন, দারিদ্র্য নিরসনে সামাজিক নিরাপত্তা খাতে ব্যাপক বিনিয়োগ বাড়াতে হবে। আঞ্চলিক ক্ষেত্রে রাজনৈতিক অর্থনীতি আছে। এজন্য আমাদের দক্ষতা ও শ্রমিকের মান বাড়াতে হবে। সবসময় বাজার নিয়ে কথা হয়। কিন্তু মাছের বাজার আর তেলের বাজার এক নয়। তেল অর্থাৎ জ্বালানি তেল ও অস্ত্রের বাজার বড় বাজার। এ বাজারের ওপর অনেক কিছুই নির্ভর করে। মূল্যস্ফীতি বৃদ্ধি বা কম শুধু অভ্যন্তরীণ বিষয় নয়। এটি আন্তর্জাতিক বিষয়ও। মার্কিন তেলের বাজার নিয়ে কিছু বলে না অথচ আমাদের মাছের বাজার ও কৃষি বাজার নিয়ে রেগুলেট করে।

ডিজেএফবির সভাপতি হুমায়ন কবীরের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামসুল আলম ও পরিকল্পনা সচিব প্রদীপ রঞ্জন চক্রবর্তী।

‘এলডিডিসি উত্তরণ: সম্ভাবনা ও চ্যালেঞ্জ’ শীর্ষক মূল প্রবন্ধ উপস্থাপন করেন সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) সম্মানীয় ফেলো ড. মোস্তাফিজুর রহমান। আলোচনায় অংশ নেন পলিসি রিসার্স ইনস্টিটিউটের (পিআরআই) নির্বাহী পরিচালক ড. আহসান এইচ মনসুর, পরিকল্পনা কমিশনের সদস্য মামুন-আল-রশীদ, শরিফা বেগম এবং অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) অতিরিক্ত সচিব আব্দুল বাকী।

ডিজেএফবির সাধারণ সম্পাদক আরিফুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠিত সেমিনারে দুই ক্যাটাগরিতে চারজনকে বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ড দেওয়া হয়। অ্যাওয়ার্ডপ্রাপ্তরা হলেন- পত্রিকা ও অনলাইন ক্যাটাগরিতে সময়ের আলোর এম আর মাসফি, বিজনেস পোস্টের রফিকুল ইসলাম। টেলিভিশন ও অনলাইন ক্যাটাগরিতে এনটিভির হাসানুল শাওন এবং যমুনা টিভির তৌহিদ পাপন।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ইউপি নির্বাচন ঘিরে হামলা-সংঘর্ষ, গুলিবিদ্ধ ৫, আহত একাধিক

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন সামনে রেখে মুন্সীগঞ্জ...

শেখ হাসিনা, ইনু, নানক, বেনজীরসহ ৪১ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি আজ

রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমা...

আইপিএলের নিলামে মোস্তাফিজসহ ৭ টাইগার তারকা

গত আসরে কলকাতা নাইট রাইডার্সের স্কোয়াডে অন্তর্ভুক্তি এবং পরবর্তীতে আকস্মিক ব...

ডিসেম্বরের মধ্যেই মালয়ে‌শিয়ায় কর্মী পাঠানো শুরুর আশা সরকারের

বন্ধুরাষ্ট্র মালয়েশিয়ায় কর্মী প্রেরণের জন্য এখন পর...

তুর্কি প্রেসিডেন্টের নৈশভোজে অংশ নিলেন প্রধানমন্ত্রী ও ডা. জুবাইদা

তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান ও ফার্স্ট...

অতীতের অব্যবস্থাপনা কাটিয়ে উঠলেই স্বাস্থ্যব্যবস্থার প্রতি মানুষের আস্থা ফিরবে : রাষ্ট্রপতি

দীর্ঘদিনের দুর্নীতি, সম্পদের অপচয় ও এলোমেলো ব্যবস্থাপনা থেকে মুক্তি পাওয়া গ...

নির্বাচনের আগের প্রতিশ্রুতিই এখন বাস্তবায়ন হচ্ছে : প্রেস সচিব

তুরস্কের আন্তালিয়ায় অনুষ্ঠিত জলবায়ু সম্মেলন শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্র...

জেনসেন হুয়াংয়ের পতনের পেছনে আরও এক ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে !

প্রযুক্তি দুনিয়ার অন্যতম প্রভাবশালী মুখ জেনসেন হুয়াংয়ের বিদায়ের ঘটনায় নত...

মাইক্রোসফটের সেবায় বিপর্যয়, বিশ্বজুড়ে ভোগান্তিতে লাখো ব্যবহারকারী

বিশ্বের বিভিন্ন দেশে মাইক্রোসফটের একাধিক অনলাইন সেবা একযোগে বিকল হয়ে যাওয়ায...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা