জাতীয়

আজ বাজেট পেশ করবেন অর্থমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক:

বৈশ্বিক মহামারি করোনার কারণে সরকারকে এবার নিতে হচ্ছে বড় ধরনের চ্যালেঞ্জ। দেশের সমগ্র মানুষকে নিয়ে তা মোকাবিলার মাধ্যমে জয়ী হওয়ার প্রত্যয় নিয়ে আজ জাতীয় সংসদে বাজেট পেশ করবেন অর্থমন্ত্রী আহম মুস্তফা কামাল।

সরকারের ২০২০-২১ অর্থবছরের জন্য সম্ভাব্য বরাদ্দের পরিমাণ ৫ লাখ ৬৮ হাজার কোটি টাকা। বাজেট উপস্থাপনের সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ স্বাস্থ্যবিধি মেনে নির্দিষ্ট সংখ্যক সংসদ সদস্য উপস্থিত থাকবেন।

বৃহস্পতিবার (১১ জুন) বিকাল ৩টায় এই অধিবেশন বসবে বলে সংসদ সচিবালয় সূত্রে এসব তথ্য জানা গেছে।

এর আগে দুপুর ১২টায় জাতীয় সংসদের কেবিনেট কক্ষে রয়েছে মন্ত্রিপরিষদের বিশেষ বৈঠক। এতে সরকারের ২০২০-২১ অর্থবছরের বাজেট অনুমোদন দেওয়া হবে। মন্ত্রিপরিষদ বিভাগের যুগ্ম সচিব রাহাত আনোয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।

মন্ত্রিপরিষদে অনুমোদনের পর ২০২০-২১ অর্থবছরের জাতীয় বাজেট সংক্রান্ত বিলে অনুমোদন সূচক স্বাক্ষর দেবেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। তিনি বৃহস্পতিবার বঙ্গভবনের পরিবর্তে সংসদ ভবনের রাষ্ট্রপতি কার্যালয়ে অফিস করবেন। তার প্রেস সচিব জয়নাল আবেদীন বিষয়টি নিশ্চিত করেছেন।

অর্থ মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, ২০২০-২১ অর্থবছরের বাজেট শেখ হাসিনার নেতৃত্বাধীন টানা তৃতীয় মেয়াদের দ্বিতীয় এবং একইসঙ্গে অর্থমন্ত্রী আহম মুস্তাফা কামালেরও দ্বিতীয় বাজেট। এর আগে আওয়ামী লীগ সরকারের দুই মেয়াদে অর্থমন্ত্রী হিসেবে আবুল মাল আবদুল মুহিত ১০টি বাজেট উপস্থাপন করেছিলেন।

আহম মুস্তাফা কামাল জাতীয় সংসদে ২০১৯-২০ অর্থবছরের বাজেট উপস্থাপন শুরু করলেও বক্তৃতা বইয়ের কয়েক পৃষ্ঠা পাঠের পর অসুস্থ হয়ে পড়েন। পরে প্রধানমন্ত্রী নিজে বইয়ের বাকি অংশ পড়ে শোনান। শুধু তাই নয়, প্রথা অনুযায়ী পরদিন বাজেটোত্তর সংবাদ সম্মেলন করতে পারেননি অর্থমন্ত্রী। তার পরিবর্তে গণমাধ্যমের সামনে আসেন প্রধানমন্ত্রী।

অর্থমন্ত্রী ইতিমধ্যে বলেছেন, ‘দেশের মানুষের জন্য হবে নতুন বাজেট। এতে মানুষের জন্য কাজ করা এবং মানুষের মুখে খাবার তুলে দেওয়ার দিকনির্দেশনা থাকবে। সরকারের নতুন বাজেটে দেশের মানুষের জন্য কর্মসংস্থানের ব্যবস্থা রাখা হয়েছে। তাদের জন্য খাবারের ব্যবস্থা নিশ্চিত করেছি আমরা। বাজেটে সেসব উপস্থাপন করা হবে।’

সূত্রে জানা গিয়েছে, এ বছর মূলত কৃষি ও স্বাস্থ্যখাতকে গুরুত্ব দিয়ে বাজেট তৈরি করা হয়েছে।

মন্ত্রণালয় সূত্র জানিয়েছে, নতুন বাজেটে ঘাটতির (অনুদানসহ) পরিমাণ দাঁড়িয়েছে ১ লাখ ৮৫ হাজার ৯৮৪ কোটি টাকা, এটি মোট জিডিপির ৫ দশমিক ৮ শতাংশ। অনুদান ছাড়া ঘাটতির পরিমাণ ১ লাখ ৮৯ হাজার ৯৯৭ কোটি টাকা, যা জিডিপির ৬ শতাংশ। এছাড়া মূল ১০টি খাতে বরাদ্দের অঙ্ক মোট এডিপি’র ৯৩ দশমিক ১৯ শতাংশ।

নতুন অর্থবছরের এডিপিতে সর্বাধিক গুরুত্ব পাওয়া ১০টি খাত

১. পরিবহন

২. অবকাঠামো, পানি ও গণপূর্ত

৩. বিদ্যুৎ

৪. স্বাস্থ্য, পুষ্টি, জনসংখ্যা ও পরিবার কল্যাণ

৫. বিজ্ঞান, তথ্য যোগাযোগ প্রযুক্তি

৬. কৃষি

৭. শিক্ষা ও ধর্ম

৮. পল্লী উন্নয়ন ও পল্লী প্রতিষ্ঠান

৯. পানিসম্পদ

১০. জনপ্রশাসন।

নতুন বাজেটে সরকারের চলমান সাতটি মেগা প্রকল্পে প্রস্তাবিত বরাদ্দের পরিমাণ

১. রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র: ১৫ হাজার ৬৯১ কোটি টাকা

২. পদ্মা সেতু: ৫ হাজার কোটি টাকা

৩. মেট্রোরেল: ৪ হাজার ৩৭০ কোটি টাকা

৪. পদ্মাসেতুর রেল সংযোগ: ৩ হাজার ৬৮৫ কোটি টাকা

৫. মহেশখালি মাতারবাড়ির কয়লাভিত্তিক তাপ বিদ্যুৎ কেন্দ্র: ৩ হাজার ৬৭০ কোটি টাকা

৬. দোহাজারী-রামু-কক্সবাজার রেললাইন: ১ হাজার ৫০০ কোটি টাকা।

৭. পায়রা গভীর সমুদ্রবন্দর: ৩৫০ কোটি টাকা

২০২০-২১ অর্থবছরের নতুন বাজেটে সামাজিক নিরাপত্তা খাতের বরাদ্দ ও উপকারভোগীর সংখ্যা বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নতুন বাজেটে এই খাতে বরাদ্দ বাড়ছে ১ হাজার ৬৩৩ কোটি টাকা। চলমান ২০১৯-২০ অর্থবছরে একই খাতে সরকারের বরাদ্দ রয়েছে ৭৪ হাজার ৩৬৭ কোটি টাকা। এটি মোট বাজেটের ১৪ দশমিক ২১ শতাংশ এবং মোট দেশজ উৎপাদনের (জিডিপি) ২ দশমিক ৫৮ শতাংশ।

সান নিউজ/ আরএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে ব্যবসায়ীকে কুপিয়ে জখম, তিন লাখ টাকা ছিনতাই

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার সহস্রাইল বাজারের বিশিষ্ট রড-সিমেন্ট ব্যবসায়ী সৈয...

টানা বৃষ্টিতে ৪৮ ঘণ্টায় তিস্তা বিপৎসীমার ওপরে, ১২ জেলায় বন্যার শঙ্কা

মৌসুমি লঘুচাপের প্রভাবে দেশের বিভিন্ন অঞ্চলে টানা ভারী থেকে অতিভারী বৃষ্টিপাত...

নওগাঁ টিভি অ্যাসোসিয়েশনের নতুন কমিটিকে বিভিন্ন সংগঠনের শুভেচ্ছা

নওগাঁ জেলা টেলিভিশন অ্যাসোসিয়েশনের নবগঠিত ১৩ সদস্যবিশিষ্ট কার্যনির্বাহী কমিট...

বোয়ালমারীতে ট্যালেন্টপুলে প্রাথমিক বৃত্তি পেল ৬৪ শিক্ষার্থী

ফরিদপুরের বোয়ালমারী উপজেলায় প্রাথমিক বৃত্তি পরীক্ষায় এবার ট্যালেন্টপুলে সরকার...

সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া পরিদর্শন প্রধানমন্ত্রীর

বাংলাদেশ সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া আকস্মিকভাবে পরিদর্শন করেছেন প্রধানমন্ত...

পিরোজপুরে নানা আয়োজনে 'বিশ্ব পরিবেশ দিবস' উদযাপন 

‘ক্লাইমেট অ্যাকশন, জলবায়ু পরিবর্তন আজকের পদক্ষেপ, আগামীর নিরাপত্তা&rsqu...

নিরাপদ খাদ্য নিশ্চিতকরণে সরকারের নতুন পরিকল্পনা

দেশে নিরাপদ খাদ্য নিশ্চিত করতে ব্যাপক পরিসরে উদ্যোগ নিয়েছে সরকার। খাদ্যের গুণ...

দাপ্তরিক শৃঙ্খলা ও পরীক্ষা নিয়ে মাদরাসা শিক্ষা বোর্ডের নির্দেশনা জারি

দাপ্তরিক শৃঙ্খলা বজায় রাখা এবং চলমান আলিম পরীক্ষা-২০২৬ সুষ্ঠুভাবে সম্পন্নের ল...

নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণে কার্যকর উদ্যোগ সরকারের: বাণিজ্যমন্ত্রী

নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য স্থিতিশীল রাখতে সরকার বিভিন্ন কার্যকর উদ্যোগ গ্রহ...

শিক্ষাপ্রতিষ্ঠানে গ্রিন ভলান্টিয়ারিজম চালুর উদ্যোগ সরকারের: প্রধানমন্ত্রী

শিক্ষাপ্রতিষ্ঠানে গ্রিন ভলান্টিয়ারিজম চালুর উদ্যোগ নিয়েছে সরকার বলে জানিয়েছেন...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা