জাতীয়

ঘরে খাবার নাই, রাস্তায় নামতে বাধ্য

জাহিদ রাকিব

শাহবাগ মোড়ে খালি জায়গাটায় ভাসমান দোকান গড়ে উঠেছে। এখানেই মৌসুমী ফল বিক্রি করেন খোরশেদ আলম। তার সংসারের আয়ের একমাত্র উৎস এই ক্ষুদ্র ব্যবসাটাই। মেডিকেলে আসা রোগীরা ও পথচারীসহ বিভিন্ন পেশার শ্রমিকরাই তার ক্রেতা। তার পরিবারের সদস্যরা থাকেন সিলেটে গ্রামের বাড়িতে। সামান্য দোকান করে তার মেসভাড়া ও খাবার খরচ ৩০০ টাকা দিতে হয়। বাকি অল্প কিছু টাকা গ্রামের বাড়িতে বউ-পোলাপানকে পাঠান তিনি।

লকডাউনে গণপরিবহন বন্ধ থাকায় হাসপাতালে রোগী আসা কমে গেছে। আর পথচারীর আনাগোনা কমেছে লকডাউনে। এতে তার বেচাকেনা কমেছে কয়েকগুণ। নিজের খরচ ওঠাতে শত দায়, বউ-পোলাপানের জন্য আর কি পাঠাবো বললো-খোরশেদ।

রোববার (৪ জুলাই) দুপুরে নিজের জীবন-জীবিকা নিয়ে এভাবে হতাশা প্রকাশ করলেন ভ্রাম্যমাণ মৌসুমী এই ফল ব্যবসায়ী।

রাজধানীর ধানমন্ডির ৬/এ সড়কের ফুটপাতে ভাত বিক্রি করেন মনিরুল ইসলাম। বিধিনিষেধ আরোপের দিন থেকে ব্যবসা চলছে ‘চোর-পুলিশ খেলা’র মতো- জানান তিনি।

মনিরুল বলেন, এখানে রিকশা চালকরা ও বিভিন্ন পেশার শ্রমিকরাই তার ক্রেতা। করোনার সময়টাতে তার ব্যবসা চালিয়ে নেয়াটা কঠিন হয়ে পড়েছে। পুলিশ এসে কতক্ষণ পর পর উঠায়ে দিচ্ছে।

সাইন্সল্যাব এলাকায় ফুটপাতে অস্থায়ীভাবে বসে চা-সিগারেট বিক্রি করে মামুন। তাকে লকডাউনে কেন বাসা থেকে বের হয়ছেন? এমন প্রশ্নে মামুন বলেন, কয়দিন পর পর সরকার লকডাউন দেয়। ঘরে খাবার নাই, তাই রাস্তায় নামছি।

তিনি আরও বলেন, আমাগো খাওনের ব্যবস্থা না কইরা দোকান বন্ধ করেন। খাওনও দিবেন না আবার দোকানও করতে দিবেন না এইটা কেমন বিচার?

লকডাউন হলেই এই ধরনের ছোট ও ভাসমান ব্যবসায়ীরা পড়েন সব থেকে বেশি বিপাকে। বিগত লকডাউনগুলোতে অনেকেই জমানো টাকা খরচ করে ফেলেছেন। তাদের কাছে এখন শুধু ‘ব্যবসা করা মনোভাবটাই’ রয়েছে; লাভের মুখ কমেই দেখছেন। আবার অনেকেই বিগত লকডাউনে নিঃস্ব হয়ে ধার করে আবার ব্যবসা শুরু করেছেন।

এমন পরিস্থিতিতে এসব ব্যবসায়ীদের জন্য প্রাথমিকভাবে খাদ্য নিশ্চিত করার কথা বলছেন অর্থনীতিবিদরা। তবে এভাবে বেশি দিন চলতে থাকলে দেশের অর্থনীতির ভবিষ্যৎ বেসামাল হয়ে যাবে বলেও আশঙ্কাও প্রকাশ করেন তারা।

সাননিউজ/জেআই/এফএআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শেষ মুহূর্তের গোলে ব্রাজিলের সম্মান রক্ষা

বিশ্বকাপের পর প্রথম প্রীতি ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নেমেছিল ব্রাজিল।...

বাংলাদেশের সঙ্গে সম্পর্ক জোরদার করতে চায় সৌদি

জাতিসংঘের সদর দপ্তরে সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান বিন...

সৌদি সেনাপ্রধানের সঙ্গে তুরস্ক-পাকিস্তান সেনাপ্রধানের বৈঠক

ইয়েমেনের হুথি বিদ্রোহীরা গত কয়েক দিনে সৌদি আরবের বিভিন্ন এলাকায় একাধিক হামলা...

দোসরদের ধরতে গোয়েন্দা তথ্য ব্যবহারের নির্দেশ

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দোসরদের আইনের আওতায় আনতে পুলিশের গোয়েন্দা তথ্য...

আজীবন সম্মাননা পেলেন নূতন ও মুনমুন

টেলিভিশন, চলচ্চিত্র ও ওটিটিসহ সংস্কৃতির বিভিন্ন ক্ষেত্রে অসামান্য অবদান ও সাফ...

বোদায় ফুটবলের মাঠে লিজেন্ডসদের সঙ্গে প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ

পঞ্চগড়ের বোদা উপজেলার ফুটবলের ঐতিহ্য ও সোনালী অতীতকে স্মরণ করে স্থানীয় লিজেন্...

হাম উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ১০৬৪

দেশে গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হাম রোগে আরও তিনজনের মৃত্যু হয়েছে। এ সময়ে নতুন কর...

সাইবার সুরক্ষা আইন নিয়ে সংশোধনের সুযোগ আছে

দেশের মানুষের সুরক্ষা নিশ্চিত করার পাশাপাশি অনলাইনে অপতথ্য ছড়ানো ঠেকাতে মিডিয়...

স্বাস্থ্যসেবা কেন্দ্রেও ক্ষমতার গরমের আঁচ: জামায়াত আমির

রাজধানীর মিরপুর-১-এর রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে মধ্যরাতে ভাঙচুর ও লুটপাটের...

নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে ভ্যান, চালক নিহত

জামালপুরের দেওয়ানগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে একটি ভ্যান রাস্তার পাশের পুকুরে পড়ে স...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা