আ স ম আব্দুর রব
রাজনীতি

স্বাধীন নির্বাচন কমিশন গঠন করতে হবে

নোয়াখালী প্রতিনিধি: বাংলাদেশের কোন মন্ত্রীর মন্ত্রীত্ব নেই। সব মন্ত্রীর মন্ত্রী হলো প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ যে এক ব্যক্তির হাতে সর্বময় ক্ষমতা,এ ক্ষমতা বাতিল করতে হবে বলে মন্তব্য করেছেন জাতীয় সমাজতান্ত্রিক দল জেএসডি সভাপতি আ স ম আব্দুর রব।

আরও পড়ুন : শ্রীলঙ্কার প্রয়োজন ৩০০ কোটি ডলার

তিনি বলেন, এখন বলতেছে ঢাকা শহরে যানজট কমানোর জন্য সাবওয়ে করবে। আকাশ থেকে পানির ভিতর পর্যন্ত কোটি টাকা উপরে কোন কাজ হলে কমিশন খাওয়ার জন্য ফাইলটা শেখ হাসিনার কাছে চলে যেতে হবে।

শনিবার (৯ এপ্রিল) সন্ধ্যায় জেলা শহর মাইজদীর এফপিএবি হল রুমে জাতীয় সমাজতান্ত্রিক দল জেএসডি এর প্রতিনিধি সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

জেএসডি সভাপতি রব বলেন, অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের লক্ষ্যে একটি স্বাধীন নির্বাচন কমিশন গঠন করতে হবে। জাতীয় সরকারের যে দাবি আমরা করতেছি। এ সরকার জনগণ চাই কিনা? প্রয়োজনে গণভোটে যেতে হবে। হতদরিদ্র মানুষের পেটের আগুন নিভছে না। অথচ দেশে সরকার বলে বেড়াচ্ছে জাতি স্বয়ং সম্পন্ন।

আরও পড়ুন : ইউক্রেনের রেল স্টেশনে ক্ষেপণাস্ত্র হামলায় নিহত ৫২

তিনি বলেন, ঊনি বলতেছে উন্নয়নের গণতন্ত্র। পৃথিবীতে আমি বই পুস্তক খুঁজে কোথাও উন্নয়নের গণতন্ত্র এ শব্দ পাইনি। উন্নয়নের গণতন্ত্র মানে ১০০টার কাজ ১লক্ষ টাকা দিয়ে করাবা। সে টাকা চুরি করে বিদেশে পাচার করবা। কানাডাতে বেগম পাড়া করবা। এটার নাম হলো উন্নয়নের গণতন্ত্র।

রব আরও বলেন, পৃথিবীর বহু দেশে ন্যায়পাল আছে। আমাদের সংবিধানে ৭২সনের সরকার ন্যায়পালের পবিশন রেখেছে। কিন্তু ন্যায় পাল দেয়নি। কারণ রাষ্ট্রের এ টু জেড একেবারে ভিক্ষুক থেকে শুরু করে রাষ্ট্রপ্রধান পর্যন্ত সবাই ন্যায়পালের কাছে জবাবদিহি করতে হবে।

এমন একটি ব্যক্তি আমরা নিয়োগ দেয়নি। ন্যায় পাল নিয়োগ করতে হবে। জাতীয় সরকার বুঝতে হবে। জাতীয় সরকার ছাড়া সমাজের সর্বস্তরের মানুষকে অংশ গ্রহণ করানোর জন্য জাতীয় সরকার ছাড়া কোন বিকল্প ব্যবস্থা নেই।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

চবি হিসাববিজ্ঞান সমিতির রজত জয়ন্তী ২০২৭ উদযাপনে ঢাকায় প্রস্তুতি সভা অনুষ্ঠিত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) হিসাববিজ্ঞান সমিতির ২৫ বছরের গৌরবময় পথচলা উপলক্...

জিম্বাবুয়ের বিপক্ষে আত্মবিশ্বাসী টাইগার অধিনায়ক লিটন

গত কিছুদিন ধরে ওয়ানডে ফরম্যাটে নিজেদের চিরচেনা ছন্দে নেই বাংলাদেশ ক্রিকেট দল...

মুম্বাই ছাড়লেন মাহেলা জয়াবর্ধনে

আইপিএলের অন্যতম সফল ফ্র্যাঞ্চাইজি মুম্বাই ইন্ডিয়ান্সের সঙ্গে দীর্ঘ অধ্যায়ের...

ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবস আজ

মরমি সাধক বাউল সম্রাট ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরো...

প্রত্যাশী সিমস্ প্রকল্পের উদ্যোগে নিরাপদ অভিবাসন বিষয়ক সমন্বয় সভা

অভিবাসন নিশ্চিতকরণ, অভিবাসীদের অধিকার সুরক্ষা এবং...

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইলো বাংলাদেশ

সৌদি আরবে সম্প্রতি দুই বাংলাদেশিকে মৃত্যদণ্ড দেওয়া...

ঢাকায় বিশ্ব ফুটবলের বস

বর্তমানে ঢাকায় অবস্থান করছেন ফিফার সভাপতি জিয়ান্ন...

হাম উপসর্গে নতুন মৃত্যু ৭, আক্রান্ত ১৩১৯

গত ২৪ ঘণ্টায় সারা দেশে হাম উপসর্গে সাতজনের মৃত্যু...

ইরানের নতুন প্রতিরক্ষামন্ত্রী মেহরদাদ আখলাকি কেতাবচি

দীর্ঘ কয়েক মাস ধরে চলা অন্তর্বর্তী নেতৃত্বের অবসান ঘটিয়ে ইরানের প্রতিরক্ষা মন...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা