ফাইল ছবি
রাজনীতি

আপনাদের ১০ টাকা কেজি চাল দেবে

সান নিউজ ডেস্ক : বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দুঃখ হয়, যখন প্রধানমন্ত্রী আমাদের রান্নার নতুন রেসিপি দেন। তিনি বলেছেন, মিষ্টি কুমড়া দিয়ে বেগুনি বানাও। যখন তারা পণ্যের দাম কমাতে পারছে না।

আরও পড়ুন: এবার সর্বনিম্ন ফিতরা ৭৫ টাকা

তিনি আরও বলেন, সরকার বলেছিল, আপনাদের ১০ টাকা কেজি চাল দেবে। কিন্তু এখন চালের কেজি ৭০ টাকা। তেল, লবণ, চিনির দাম কত? বাড়তি দামের কারণে রমজানে এখন আমরা একটা শসা কিনতে পারি না, বেগুন কিনতে পারি না।

শনিবার (৯ এপ্রিল) জাতীয় প্রেস ক্লাবের সামনে জাতীয়তাবাদী শ্রমিকদল আয়োজিত এক বিক্ষোভ সমাবেশ থেকে তিনি এসব কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, তথ্যমন্ত্রী আরেকটি তত্ত্ব আবিষ্কার করেছেন গতকাল। মূল্য বৃদ্ধির পেছনে নাকি বিএনপির কারসাজি আছে। সবসময় তথ্যমন্ত্রী এটা বলেন। সবকিছুতে যদি বিএনপিই থাকে তাহলে তোমরা ক্ষমতায় বসে আছো কেন? ক্ষমতা ছেড়ে দাও, বিএনপির হাতে ক্ষমতা দিয়ে দেখ, বিএনপি দেশ চালাতে পারে কিনা।

তিনি বলেছেন, আওয়ামী লীগ জনগণের সঙ্গে প্রতারণা করেছে। এটি আজ নতুন না। ১৯৭২ থেকে ৭৫ সাল পর্যন্ত যখন আওয়ামী লীগ ক্ষমতায় ছিল তখনও একই চিত্র ছিল। ১৯৭৪ সালে আওয়ামী লীগ দেশ পরিচালনা করতে না পারায় তখন দুর্ভিক্ষ হয়েছিল। আওয়ামী লীগের ইতিহাসটাই এমন। তাদের ইতিহাস চুরির, লুটপাটের ও ডাকাতির। মানুষকে জিম্মি করে তারা ক্ষমতায় যায় এবং তাদের আখের গোছায়।

সাননিউজ/এমআরএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

শি’কে অস্ত্র কেনার প্রস্তাব ট্রাম্পের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে মার্কিন অস্ত্র ক্রয়ের প্রস্তাব দিয়েছিলেন তৎকা...

পাকিস্তানের বাধায় রূপপুরে ইউরেনিয়াম আসেনি

রাশিয়ার কারিগরি সহায়তায় নির্মিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপু...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা