লাইফস্টাইল

আজকের রেসিপি: বেক ছাড়া কেক!

সান নিউজ ডেস্ক:

লকডাউনে ঘরে বসে বাচ্চারা অনেক কিছু খেতে বায়না ধরে। কিন্তু প্রতিদিন ঘরের ভাজা পোড়া খেতে খেতে যেন বিরক্তি ধরে গেছে ছোট বড় সকলেরই। খাবারের এই একঘেয়েমি দূর করতে জিভে দিন নতুন স্বাদ। ঘরেই বানিয়ে ফেলুন মজাদার কেক।

কী ভাবছেন? কেক বেক করার নানা ঝঞ্ঝাট আর তার জেরেই চলে যাবে অনেকটা সময়? মোটেই না। বেক না করেও এই কেক বানিয়ে ফেলা যায় তাও আবার খুব সহজেই।

সহজলভ্য উপাদান আর খুব কম খরচেই বানিয়ে ফেলতে পারবেন এই কেক। তাহলে চলুন জেনে নেই কি কি লাগছে এই কেক তৈরিতে-

উপকরণ: হোয়াইট ব্রেড: ১২ স্লাইস, মধু: ২ টেবিল চামচ, দুধ: ১ কাপ, চকোলেট আইসক্রিম: ৩ স্কুপ, চকোলেট সস: ২ টেবল চামচ, ভ্যানিলা আইসক্রিম: ৩ স্কুপ, আমন্ড অ্যান্ড ওয়ালনাট চিপ্‌স: ১ কাপ।

প্রস্তুত প্রণালি:

একটি আয়তকার বেকিং ট্রে বেকিং পেপার দিয়ে লাইন করে নিন। বেকিং পেপার যেন ট্রে-র ধার থেকে বেরিয়ে থাকে যাতে পরে পেপারের সাহায্যেই কেক বের করা যায়।

ব্রেড স্লাইসের ধার ছুরি দিয়ে কেটে বাদ দিন। দুধের সঙ্গে মধু মিশিয়ে রাখুন। এ বার ট্রে-র উপর প্রথমে ৬টা স্লাইস রাখুন। এর উপর ২ টেবল চামচ দুধ ছড়িয়ে দিয়ে অর্ধেক চকোলেট সস ছড়িয়ে দিন। এর উপর চকোলেট আইসক্রিম দিয়ে উপরে আমন্ড-ওয়ালনাট চিপস ছড়িয়ে দিন। আধ ঘণ্টা ফ্রিজে রেখে জমিয়ে নিন।

ফ্রিজ থেকে বের করে উপরে বাকি স্লাইস দিয়ে একই ভাবে প্রথমে দুধ, ভ্যানিলা আইসক্রিম লেয়ার করে উপরে আমন্ড-ওয়ালনাট চিপ্‌স ছড়িয়ে দিন। এ বার রেফ্রিজরেটরে ৪-৫ ঘণ্টা চিল করতে দিন।

ফ্রিজ থেকে বের করে বেকিং পেপারের সাহায্যে কেক বের করে নিন। ছুরি দিয়ে স্লাইস করে কেটে পরিবেশন করুন লোভনীয় এই কেক।

সান নিউজ/ বি.এম.

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বাংলাদেশের ঐতিহাসিক জয়, ২১ বছর পর হারল অস্ট্রেলিয়া

২১ বছরের দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে ওয়ানডে ক্রিকেটে অস্ট্রেলিয়ার বিপক্ষে স্মর...

বিশ্বকাপে মাদারীপুরে ব্রাজিলের  ৮০০ হাত পতাকায়  এক গ্রাম

বিশ্বকাপ ফুটবল শুরু হতে না হতেই ফুটবল উত্তাপ ছড়িয়ে পড়েছে গ্রামবাংলার জনপদে। দ...

একনেকে ৩,৮৯০ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন

দেশের অবকাঠামো, স্বাস্থ্যসেবা, শিক্ষা ও বিদ্যুৎ খাতের উন্নয়নকে আরও গতিশীল করত...

বিশ্বকাপ নিয়ে সঞ্জয়-নোরার গান এবার প্রকাশ্যে

কিছুদিন বাদে হতে চলেছে বিশ্বকাপ ফুটবলের মহা আসর। ফুটবল উন্মাদনায় ভাসছে পৃথিবী...

চীন যাচ্ছে ৪ সদস্যের সংসদীয় প্রতিনিধিদল

বাংলাদেশ জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের নেতৃত্বে প্...

বাংলাদেশের ঐতিহাসিক জয়, ২১ বছর পর হারল অস্ট্রেলিয়া

২১ বছরের দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে ওয়ানডে ক্রিকেটে অস্ট্রেলিয়ার বিপক্ষে স্মর...

স্কুল ফিডিংয়ে নষ্ট খাবার সরবরাহ, গ্রেফতার ২ 

​মাদারীপুর সদর উপজেলায় স্কুল ফিডিং প্রকল্পের আওতায় কোমলমতি শিক্ষার্থীদের মাঝে...

নাটোরে ধর্ষণের শিকার মা, গ্রেফতার ৩

রোববার (৭ জুন) রাত ১০টার দিকে নাটোর জেনারেল হাসপাতালে অসুস্থ শিশুকন্যার চিকিৎ...

প্রথমবারের মতো ১২টি পারমাণবিক অস্ত্র মোতায়েন ভারতের

স্টকহোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউটের (এসআইপিআরআই) সবশেষ প্রতিবেদন...

চীন যাচ্ছে ৪ সদস্যের সংসদীয় প্রতিনিধিদল

বাংলাদেশ জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের নেতৃত্বে প্...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা