লাইফস্টাইল

ঘরেই তৈরি করুন ডিমের দিলরুবা!

সান নিউজ ডেস্ক:

ডিমের দিলরুবা! নাম শুনতে যেমন মজার, তেমনি খেতেও বেশ সুস্বাদু এই খাবার। বর্ষাকালে বৃষ্টিভেজা বিকেলে এক কাপ চা অথবা কফির সাথে চিকেন কিমায় ঠাসা এই ডিমের দিলরুবা মনকে নিয়ে যাবে অন্য জগতে। তাই আর দেরি কেন! আজই ঘরে তৈরি করুন ডিমের দিলরুবা। চলুন দেখে কি কি লাগছে এটি তৈরি করতে।

উপকরণ:

চিকেন কিমা: ২৫০ গ্রাম, তেল: ৪ টেবিল চামচ, রসুন কুচি: ১ চা চামচ, আদা রসুন বাটা: ১ টেবিল চামচ, ধনেপাতা কুচি: ১ টেবিল চামচ, মরিচ কুচি: ১ চা চামচ, জিরে গুঁড়ো: ১ চা চামচ, ধনে গুঁড়ো: ১ চা চামচ, হলুদ গুঁড়ো: ১ চা চামচ, মরিচ গুঁড়ো: ১ চা চামচ, আলু সিদ্ধ: ১ টি, লবণ: স্বাদ অনুযায়ী, ব্রেড ক্রাম্ব, কর্নফ্লাওয়ার: ১ টেবিল চামচ এবং ৩ টি আস্ত সেদ্ধ ডিম।

রন্ধন প্রণালী:

চিকেন কিমায় লবণ মাখিয়ে একটু সেদ্ধ করে রাখুন। এ বার কড়াইতে একটু তেল দিয়ে তাতে সেদ্ধ করে রাখা চিকেন কিমাগুলো দিয়ে দিন । তার পর এতে রসুন কুচি, আদা রসুন বাটা, ধনেপাতা কুচি, মরিচ কুচি, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, মরিচগুঁড়ো এবং স্বাদ মতো লবণ দিয়ে দিন। সব মশলা একসঙ্গে কিমার সঙ্গে নাড়তে থাকুন। ধীরে ধীরে মাংস ও মশলার এই মিশ্রণ মাখো মাখো হয়ে শুকিয়ে আসবে। এ বার এই মিশ্রণটিতে সেদ্ধ আলু দিয়ে মিশিয়ে ভাল করে মেখে নিন। একটি সেদ্ধ ডিম নিয়ে গোটা ডিমটির বাইরে এই মিশ্রণটি ভাল করে কোট করে নিন। এ বার এই কোট করা ডিমটি কর্নফ্লাওয়ারের গোলায় মিশিয়ে ব্রেডক্রাম্ব দিয়ে কোট করে নিন। কড়াইতে তেল দিয়ে ভেজে ফেলুন ডিম্বাকৃতির এই চপ। চিকেন কিমায় ঠাসা এই সুস্বাদু ও পেট ভরানো ডিমের দিলরুবা যে কেউই মনে রাখবেন চিরকাল।

সান নিউজ/ বি.এম.

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

নবনির্বাচিত রাষ্ট্রপতির সঙ্গে নোবিপ্রবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ

নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে...

কুলাউড়ায় তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার 

মৌলভীবাজারের কুলাউড়ায় একটি ভাড়া বাসা থেকে সুমাইয়া আক্তার (২০) নামে এক তরুণীর...

এনসিপির পাঁচ নেতার জামিন নামঞ্জুর, কারাগারে প্রেরণ 

মৌলভীবাজারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অভ্যন্তরীণ কোন্দল, চাঁ/দা/বা/জি ও হ...

মুন্সীগঞ্জ শহরে অবৈধ পুকুর ভরাটের প্রতিবাদে মানববন্ধন

মুন্সীগঞ্জ শহরের উত্তর ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় অবৈধভা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা