ইসরায়েল-আমিরাত চুক্তি সাহসী পদক্ষেপ: বাইডেন
আন্তর্জাতিক

ইসরায়েল-আমিরাত চুক্তি সাহসী পদক্ষেপ: বাইডেন

ইন্টারন্যাশনাল ডেস্ক:

ইসরায়েল ও সংযুক্ত আরব আমিরাতের মধ্যকার চুক্তিকে স্বাগত জানিয়েছেন যুক্তরাষ্ট্রের ডেমোক্র্যাটিক দলীয় প্রেসিডেন্ট প্রার্থী জো বাইডেন। একে ঐতিহাসিক পদক্ষেপ হিসেবে উল্লেখ করেছেন তিনি। বাইডেনের আশা, এ পদক্ষেপ মধ্যপ্রাচ্যকে আরও স্থিতিশীল করে তুলবে। তবে ইসরায়েলি বসতিকে সমর্থন করেন না বলে জানিয়ে দিয়েছেন বাইডেন। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

বুধবার (১২ আগস্ট) সম্পর্ক স্বাভাবিক করার লক্ষ্যে চুক্তি স্বাক্ষর করেছে ইসরায়েল ও সংযুক্ত আরব আমিরাত। চুক্তির আওতায় ইসরায়েল দখলকৃত পশ্চিম তীরের বিশাল অঞ্চলে বসতি স্থাপন স্থগিত করবে। এখন পর্যন্ত উপসাগরীয় কোনও আরব দেশের সঙ্গে ইসরায়েলের কূটনৈতিক সম্পর্ক নেই। তবে ইরানের আঞ্চলিক প্রভাব মোকাবিলায় ইসরায়েলের সঙ্গে এসব দেশের অনানুষ্ঠানিক যোগাযোগ রয়েছে।

এক বিবৃতিতে সাবেক ভাইস প্রেসিডেন্ট জো বাইডেন বলেন, ‘সংযুক্ত আরব আমিরাতের পক্ষ থেকে ইসরায়েল রাষ্ট্রকে প্রকাশ্য স্বীকৃতি প্রদানের যে প্রস্তাব দেওয়া হয়েছে তা প্রশংসনীয় ও সাহসী পদক্ষেপ। রাষ্ট্রীয়ভাবে এ ধরনের একটি পদক্ষেপ জরুরি ছিল।’

বাইডেন স্পষ্ট জানিয়ে দিয়েছেন, আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে জয় পেলেও তিনি ইসরায়েলি বসতি স্থাপনকে সমর্থন করবেন না। তিনি বলেন, ‘বসতি স্থাপন এমন একটি ঘটনা যা শান্তি বিনষ্ট করছে। আর সেকারণে আমি এখনও এর বিরোধী এবং প্রেসিডেন্ট হওয়ার পরও এর বিরোধিতা করে যাব।’

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা