ছবি: সংগৃহীত
স্বাস্থ্য

মোরেলগঞ্জে স্বাস্থ্য কেন্দ্রে জনবল সংকট

এস এম সাইফুল ইসলাম কবির, বাগেরহাট: বাগেরহাটের মোরেলগঞ্জে পরিবার পরিকল্পনা অধিদফতরের আওতাধীন ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের জনবল সংকটসহ নানাবিধ সমস্যায় জর্জরিত, খুড়িয়ে খুড়িয়ে চলছে এর কার্যক্রম।

আরও পড়ুন: সোমবার থেকে বৃষ্টির সম্ভাবনা

১৬ টি স্বাস্থ্য কেন্দ্রের মধ্যে ৭ টি কেন্দ্রই সপ্তাহের ১ দিন ব্যাতিরেকে থাকছে নিয়মিত বন্ধ। গ্রামীণ জনপদের মানুষের স্বাস্থ্য সেবা মিলছে সপ্তাহে ১ দিন সেবা, সরকারের উদ্দেশ্য হচ্ছে ব্যাহত। সংশ্লিষ্ট কর্মকর্তাদের নেই কোন নজরধারী। কোনমতে দিন পার করে শেষ হচ্ছে মাস, এভাবেই বছরের পর বছর।

খোঁজ নিয়ে জানা গেছে, উপকূলীয় মোরেলগঞ্জ উপজেলার এ গ্রামীণ জনপদের প্রায় ৪ লাখ মানুষের স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে ১৬ টি ইউনিয়নে সরকারিভাবে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অধিদফতরের আওতাধীন ১৬ টি ইউনিয়নে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র রয়েছে।

আরও পড়ুন: বায়ুদূষণে আজ ঢাকা চতুর্থ

এসব কেন্দ্র থেকে প্রত্যন্ত গ্রামের মানুষকে দেয়া হয় স্বাস্থ্য সেবা। প্রতিটি কেন্দ্রে একজন উপ-সহকারী মেডিকেল অফিসার, ১ জন পরিবার কল্যাণ পরিদর্শিকা, ১ জন আয়া ও নিরাপত্তা প্রহরী থাকার কথা থাকলেও কোনো কোনো কেন্দ্রে শুধুমাত্র ১ জন নিরাপত্তা প্রহরী পাহারা দিচ্ছে কেন্দ্রগুলো। সপ্তাহে একদিন খোলা হচ্ছে মূল ফটক।

সপ্তাহে ৫ দিন বন্ধ থাকা কেন্দ্রগুলো হচ্ছে- চিংড়াখালী, পঞ্চকরণ, নিশানবাড়িয়া, হোগলাপাশা, তেলিগাতী, ঢুলিগাতি ও জিউধরা ইউনিয়নের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র।

আরও পড়ুন: মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ২৯

কোনো কোনো কেন্দ্রে সপ্তাহের বৃহস্পতি ও বুধ এবং কোথাও কেবল রোববার, ১ দিন খুলছেন অতিরিক্ত দায়িত্বে থাকা একাধিক কেন্দ্রের উপ-সহকারী মেডিকেল অফিসার বা ১ জন পরিদর্শিকা।

অফিস সূত্রে জানা গেছে, ১৬ টি কেন্দ্রে ১৬ জন উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার থাকার স্থলে কর্মরত রয়েছেন মাত্র ৫ জন। পরিবার কল্যাণ পরিদর্শিকা ২২ জনের পরিবর্তে রয়েছেন ১০ জন।

আরও পড়ুন: সাবেক উপমন্ত্রী ফখরুল মুন্সী আর নেই

দীর্ঘ ৫/৬ বছর ধরে এ পদগুলো শূন্য থাকায় একাধিক কল্যাণ কেন্দ্রের অতিরিক্ত দায়িত্ব পালন করছে অনেকেই। ফলে মূল কেন্দ্রের কর্মরত উপ-সহকারী মেডিকেল অফিসারের কার্যক্রমের উপর পড়ছে এর প্রভাব।

এরকম দেখা গেছে হোগলাপাশা ইউনিয়নের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রটিতে। মূল ফটকে তালা ঝুলতে দেখে চিকিৎসা নিতে আসা সাধারণ মানুষদের অনেকে ফিরে যাচ্ছে।

তবে কোথাও সাটানো নেই নোটিশ। বন্ধ থাকবে কদিন বা খোলা থাকবে কবে নাগাদ। নিরাপত্তা প্রহরীও রয়েছেন বাইরে।

আরও পড়ুন: বেনাপোল দিয়ে ভারত ভ্রমণে যাত্রীর ঢল

স্থানীয়দের অভিযোগ, এ কেন্দ্রটি প্রায় সময় বন্ধ থাকে। পাশ্ববর্তী রামচন্দ্রপুর থেকে সপ্তাহে একদিন একজন এসে খুলে কিছু সময় রোগী দেখে চলে যান।

এ সর্ম্পকে উপজেলা পরিবার পরিকল্পনা অধিদফতরের মা ও শিশু স্বাস্থ্য পরিবার পরিকল্পনা মেডিকেল অফিসার ডা. হাসান তারেক বলেন, দীর্ঘদিন জনবল সংকট থাকার কারণে এবং মাঠ পর্যায়ে ৭ টি ইউনিয়ন স্বাস্থ্য কল্যাণ কেন্দ্রে উপ-সহকারি মেডিকেল অফিসার না থাকায় বন্ধ রাখতে হচ্ছে।

এসব পদে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন না হওয়া পর্যন্ত সমস্যা থেকে যাচ্ছে। জনবল সংকটের বিষয়ে একাধিকবার উর্ধ্বতন কর্মকর্তাদের লিখিতভাবে অবহিত করা হয়েছে। অতিরিক্ত দায়িত্ব পালনকারী কমিউনিটি মেডিকেল অফিসার, ও পরিবার কল্যাণ পরিদর্শিকাদের জন্য কষ্ট সাধ্য হয়ে দাঁড়িয়েছে।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

তরুণ কলাম লেখক ফোরামের আইন বিষয়ক সম্পাদক নোবিপ্রবির রেদোয়ান

‎বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরামের ২০২৬-২৭ কার্যবর্ষের কেন্দ্রীয় নির্বাহী...

অস্ত্রের ভয় দেখিয়ে চাঁদাবাজি ছাত্রদল থেকে বহিষ্কার 

ফরিদপুরের বোয়ালমারীতে বিএনপির নাম ও ছাত্রদলের পরিচয় ব্যবহার করে মানুষকে হয়রান...

আসছে নব্বই দশকের প্রেমের গল্প ‘মিশন ডিডিএলজে’

নব্বই দশকের প্রেম, আবেগ ও নস্টালজিয়াকে নতুন প্রজন্মের দর্শকদের সামনে তুলে ধরত...

সিরিয়ার ক্ষমতাচ্যুত শাসক বাশার আল-আসাদের মৃত্যুদণ্ড

সিরিয়ার ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট বাশার আল-আসাদ ও তার ছোট ভাই মাহের আল-আসাদকে য...

হাম উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ২ শিশুর মৃ...

সন্ধ্যা ৭টার মধ্যে নিভবে সব আলোকসজ্জা

বিদ্যুৎ সাশ্রয় ও জাতীয় বিদ্যুৎ ব্যবস্থাপনা আরও কার্যকর করতে দেশজুড়ে নতুন ন...

ঘরের বসেই ফিটনেস: বর্ষায় শরীর চর্চার সহজ উপায়

বর্ষার দিনে ঝুম বৃষ্টি, কর্দমাক্ত রাস্তা কিংবা পিচ্ছিল ফুটপাতের কারণে সকালে হ...

শেরপুরে মাঝরাতে নারীসহ পাসপোর্ট অফিসের এডি আটক

শেরপুর জেলা পাসপোর্ট অফিসের সহকারী পরিচালক (এডি) মো. রুস্তম আলীকে এক নারীসহ আ...

বুড়ো বয়সে কর্নেল অলির ‘ভীমরতি’ হয়েছে: ফজলুর রহমান

রাষ্ট্রপতি পদে ১১ দলীয় জোটের প্রার্থী কর্নেল (অব.) অলি আহমদকে নিয়ে কড়া মন্তব্...

ফেসবুকে সরব গাজী নজরুল, দিলেন ‘ন্যায়ের’ বাণী

সম্প্রতি এক তরুণীর সঙ্গে একাধিক ভিডিও ভাইরাল হওয়ার ঘটনায় আলোচনায় আসা সাতক্ষীর...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা