সারাদেশ

কোম্পানি খুলে সাড়ে ৭ কোটি টাকা আত্মসাত

নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর বেগমগঞ্জে সাড়ে ৭ কোটি টাকা হাতিয়ে আত্মগোপনে থাকা মো. ছানাউল্যাহকে (৪১) গ্রেফতার করেছে র‌্যাব-১১। বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাব-১১ সিপিসি-৩ নোয়াখালী কার্যালয়ের কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার মাহমুদুল হাসান।

আরও পড়ুন: বিএনপিকে কাভারেজ বেশি দেওয়া হচ্ছে

রোববার (১৮ সেপ্টেম্বর) রাতে উপজেলার একলাশপুর গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত মো. ছানা উল্যাহ (৪১) উপজেলার একলাশপুর গ্রামের মোশারফ হোসেনের ছেলে।

র‌্যাব জানায়, ২০১২ সালে মো. ছানাউল্যাহ তার কয়েকজন সহযোগীকে নিয়ে ‘নোয়াখালী ডেভেলপমেন্ট অ্যান্ড রিয়েল এস্টেট প্রাইভেট লিমিটেড’ নামে একটি ভুয়া কোম্পানি খুলে প্রতারণা শুরু করেন। তিনি অধিক লভ্যাংশের আশ্বাস দিয়ে ৩০০ গ্রাহকের সাত কোটি ৫০ লাখ টাকা হাতিয়ে নিয়ে আত্মগোপনে থাকেন। পরে আদালতে মামলা হলেও দীর্ঘদিন পুলিশ তাকে গ্রেফতার করতে পারেনি।

আরও পড়ুন: ইভিএম কিনতে ৮৭১১ কোটি টাকা চায় ইসি

এ ব্যাপারে র‌্যাব-১১ সিপিসি-৩ নোয়াখালী কার্যালয়ের কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার মাহমুদুল হাসান বলেন, গোপন তথ্যের ভিত্তিতে গ্রেফতারি পরোয়ানামূলে প্রতারক মো. ছানাউল্যাহকে গ্রেফতার করা হয়েছে। পরবর্তী আইনি ব্যবস্থার জন্য তাকে বেগমগঞ্জ মডেল থানায় হস্তান্তর করা হয়।

সান নিউজ/কেএমএল

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

গাজীপুরে পোশাক কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৯ ইউনিট

গাজীপুরের ডেগির চালা এলাকায় একটি তৈরি পোশাক কারখান...

মেজর (অব.) আখতারুজ্জামান ১ দিনের রিমান্ডে

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে লাগেজ ও ট্রল...

মাদকসহ আটক খুবির ৩ শিক্ষার্থী বহিষ্কার

মাদকদ্রব্য (গাঁজা)সহ আটকের ঘটনায় খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) গণযোগাযোগ ও সাং...

২০০ টাকা কেজি শিম

রাজধানীর খুচরা বাজারগুলোতে আজ শনিবার ৩ অক্টোবর মাছ, মাংস ও ডিমের দামে বড় কোনো...

ফ্রান্স-ইতালি ম্যাচে জয় পায়নি কেউই

ইতালির বিপক্ষে প্রথমার্ধে বিবর্ণ হলেও দ্বিতীয়ার্ধে...

ভেনিস কাণ্ডের পর বাঁধনের জীবনে নতুন উপলব্ধি

জীবনের নানা চড়াই-উতরাই আর কঠিন লড়াইয়ের ভেতর দিয়ে যাওয়ার অভিজ্ঞতা তাকে আজ অন্য...

ঢাকা ওয়ান্ডারার্সকে গুড়িয়ে দিল আবাহনী

বাংলাদেশ ফুটবল লিগে নিজেদের প্রথম ম্যাচে হোঁচট খাওয়ার পর অবশেষে জয়ের দেখা পেয়...

আরএসএফের হামলায় ২৫ বেসামরিক নাগরিক নিহত

সুদানের উত্তর কর্দোফান প্রদেশের উম্ম বদর অঞ্চলে আধাসামরিক বাহিনী র‍্যাপিড...

কলকাতায় বাংলাদেশ মিশন ঘেরাও করে বিক্ষোভ, উত্তেজনা সৃষ্টি

বাংলাদেশের বিভিন্ন ইস্যুকে কেন্দ্র করে কলকাতায় বাং...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা