সারাদেশ

মুজিব শতবর্ষের ঘর রক্ষা করতে জেলা প্রশাসনের উদ্যোগ গ্রহণ 

নিজস্ব প্রতিনিধি, শরীয়তপুর: শরীয়তপুর জেলার গোসাইরহাট উপজেলার ইদিলপুর ইউনিয়নে মুজিব শতবর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রীর উপহার দেয়া ঘরে কিছুটা ফাটল দেখা দেয়ায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তাৎক্ষনিক ভাবে আশ্রয়ণ প্রকল্পটি পরিদর্শন করেছে জেলা প্রশাসন। পরিদর্শন শেষে জেলা প্রশাসকের নির্দেশে ঐ প্রকল্পটি টিকিয়ে রাখতে জরুরী ব্যবস্থা নেয়া হয়।

প্রকল্প রক্ষা করার জন্য প্রকল্পের চতুর দিকে টিনের বাউন্ডারি করে আশ্রয়ণ প্রকল্পটি রক্ষা করতে ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। পাশাপাশি ঐ বাউন্ডারির বাইরের অংশে পানি উন্নয়ন বোর্ড থেকে জিওব্যাগ ফেলে দিচ্ছে। ভবিষ্যতে যেন কখনো ঐ প্রকল্পে আর কোন ক্ষতির ঝুঁকি না থাকে সে জন্য আশ্রয়ণ প্রকল্পের দক্ষিণ পাশে ৮ ফিট গভীর করে কলাম করে নুতন ভাবে প্রকল্পের রক্ষার জন্য ঘর নির্মাণ করছেন। শরীয়তপুর পানি উন্নয়ন বোর্ড সেখানে রাত দিন অবিরাম কাজ করছে। ইতোমধ্যে প্রকল্পটি পরিদর্শন করেছেন শরীয়তপুরের জেলা প্রশাসক মো. পারভেজ হাসান, শরীয়তপুর পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী এস.এম আহসান হাবীব, গোসাইরহাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) তানভির আল নাসিফ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) তাহমিনা আকতার চৌধুরী, প্রমুখ।

জানা যায়, গোসাইরহাটের ইদিলপুর ইউনিয়নের ঐ প্রকল্পে মহিষকান্দি মৌজায় ৬৭ শতাংশ জমির ওপর ২২ টি ঘর নির্মাণ করে তাদের সুবিধার্থে বিদ্যুৎ, গভীর নলকুপসহ সকল ধরনের সুযোগ করে দেয়া হয়েছে। আর যাতায়তের জন্য ইদিলপুর ইউনিয়নের পক্ষ থেকে রাস্তা ও সাকো নির্মাণ করে দেয়া হয়েছে। ২৩ জানুয়ারি আনুষ্ঠানিকভাবে উপকারভোগীদের মাঝে ঐ ঘর গুলো হস্তান্তর করা হয়েছে। ইদিলপুরের এ প্রকল্পটির বাস্তবায়ন কমিটির সভাপতি ছিলেন, গোসাইরহাট উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আলমগীর হুসাইন ও সদস্য সচিব ছিলেন, উপজেলার প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) তাহমিনা আক্তার চৌধুরী। কিন্ত এই আশ্রয়ণ প্রকল্প-২ এর জমি নির্ধারণে কর্তৃপক্ষের ভুলের কারণে এবং মাটি ভরাটের সাথে সাথে আধাপাকা ঘর নির্মাণ করায় ছয় মাসের মধ্যেই মুজিব শতবর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রীর উপহার দেয়া ঘরে কিছুটা ফাটল দেখা দেয়। তবে ঐ ঘর রক্ষা করতে জেলা প্রশাসন তাৎক্ষনিক ভাবে উদ্যোগ গ্রহণ করেছে।

এ ব্যাপারে ইদিলপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. দেলোয়ার হোসেন শিকারী বলেন, এ প্রকল্পটির সবকটি ঘরের নির্মাণ সামগ্রী মানসম্মত ছিল। কোন রকম ত্রুটি ছিলনা। তবে বালু মাটি ভরাট করে তাৎক্ষনিক ঘর নির্মাণ করায় কিছুটা সমস্যা দেখা দিলে কর্তৃপক্ষের নির্দেশে তাৎক্ষনিক ঠিক করে দেয়া হয়েছে।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) তাহমিনা আক্তার চৌধুরী বলেন, এ জায়গা নির্ধারণ করাটাই কিছুটা ভুল ছিল। চলতি বর্ষা মৌসুমে অতিবর্ষণের কারণে অনেক ধরনের সমস্যা হচ্ছে। এরপরও আশ্রয়ণটি টিকিয়ে রাখতে আমরা উদ্যোগ নিয়েছি। আশা করছি এরপর আর কোন ঝুঁকি থাকবেনা।

উপজেলা নির্বাহী অফিসার (অতিরিক্ত দায়িত্ব) তানভির আল নাসিফ বলেন, আমি সম্প্রতি ওই উপজেলায় অতিরিক্ত দায়িত্ব পালন করছি। জেলা প্রশাসকের নির্দেশে প্রকল্পটি রক্ষার্থে সব ধরনের ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

সাননিউজ/ জেআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

গণতন্ত্র, জ্ঞানী-মানুষ ও একটি কল্যাণ রাষ্ট্রের স্বপ্ন

গ্রিক সভ্যতায় গণতন্ত্র নামক যে শাসন-ব্যবস্থার গৌরবময় ঐতিহ্য গড়ে উঠেছে তা প্রথ...

রামপালে হিন্দু পরিবারের মৎস্যঘের দখল করে মাছ ধরার অভিযোগ

রামপালে হিন্দু পরিবারের মৎস্যঘের দখল করে মাছ লুটের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনার...

কৃত্রিম বুদ্ধিমত্তা ও অটোমেশনে চাকরি হারানোর শঙ্কায় ১২ লাখ শ্রমিক 

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) এবং অটোমেশনভিত্তিক উৎপাদন ব্যবস্থার দ্রুত বিস্তারে...

খুলনায় সাংবাদিকদের ওপর গুলি, বিআরজেইউর নিন্দা

খুলনা মহানগরীতে কয়েকজন সাংবাদিককে লক্ষ্য করে গুলি ছোড়ার ঘটনায় তীব্র উদ্বেগ...

বৃক্ষরোপণ অভিযান-২০২৬ উদ্বোধন করলেন সেনাপ্রধান

বাংলাদেশ সেনাবাহিনীর বৃক্ষরোপণ অভিযান ২০২৬-এর উদ্বোধন করেছেন সেনাবাহিনী প্রধা...

পরিচ্ছন্ন নগরের জন্য নাগরিক সচেতনতা জরুরি: মির্জা ফখরুল

পরিচ্ছন্ন ও বাসযোগ্য নগর গড়তে শুধু সিটি করপোরেশনের উদ্যোগ নয়, নাগরিকদের সক্রি...

সংস্কার নয় সংবিধান সংশোধন চায় বিএনপি: মির্জা ফখরুল 

বিএনপি সংবিধান সংশোধন করতে চায়, তবে কখনো সংবিধান সংস্কারের কথা বলেনি বলে জানি...

তিন দিন দেশের বিভিন্ন স্থানে ভারী বর্ষণের পূর্বাভাস

উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে সৃষ্ট সুস্পষ্ট লঘুচাপটি দুর্বল হয়ে বর্তমানে উত্তর উড়...

ঝালকাঠিতে নদীভাঙন এলাকা পরিদর্শনে ড. জিয়াউদ্দিন হায়দার  

ঝালকাঠি শহরের গুরুধাম এলাকার নদীভাঙন কবলিত এলাকা পরিদর্শন করেছেন প্রধানমন্ত্র...

বন্যায় ক্ষতিগ্রস্থদের পুনর্বাসনে পাশে থাকবে সরকার: অর্থমন্ত্রী

বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়াতে সরকার শুরু থেকেই ত্রাণ কার্যক্রম চালি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা