সারাদেশ

বগুড়ায় নিখোঁজ কিশোরের লাশ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক, বগুড়া : বগুড়ার শাজাহানপুরে শাকিল আহমেদ (১৮) নামে নদীতে নিখোঁজ এক কিশোরের লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (১০ জুলাই) বিকেল সাড়ে ৩টার দিকে করতোয়া নদীর চরকা দহ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত শাকিল আহমেদ উপজেলার আড়িয়া ইউনিয়নের নয়মাইল জামালপুর গ্রামের আবু বকর সিদ্দিকের ছেলে।

নিহতের বড় ভাই আশিক বলেন, সকালে সিদ্দিক ও শামীম নামের প্রতিবেশী দুই যুবকের সঙ্গে করতোয়া নদীর চরকা দহে মাছ ধরতে যায় শাকিল। মাছ ধরা শেষ করে গোসল করতে গিয়ে শাকিল নিখোঁজ হন। গ্রামের লোকজন নদীতে নেমে পানির নিচ থেকে শাকিলের মরদেহ উদ্ধার করেন।

মাছ ধরতে যাওয়া সিদ্দিক জানান, শাকিল নদীতে বুক পর্যন্ত পানিতে নেমে ডুব দিয়ে গোসল করছিল। কিন্তু গোসল করতে করতেই নিখোঁজ হয়ে যায়। তাকে না পেয়ে আশপাশের লোকজনকে জানালে সবাই মিলে অনেক খোঁজাখুঁজির পর মরদেহ উদ্ধার করা হয়।

শাজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন বলেন, মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।

সাননিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

নবনির্বাচিত রাষ্ট্রপতির সঙ্গে নোবিপ্রবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ

নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে...

কুলাউড়ায় তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার 

মৌলভীবাজারের কুলাউড়ায় একটি ভাড়া বাসা থেকে সুমাইয়া আক্তার (২০) নামে এক তরুণীর...

এনসিপির পাঁচ নেতার জামিন নামঞ্জুর, কারাগারে প্রেরণ 

মৌলভীবাজারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অভ্যন্তরীণ কোন্দল, চাঁ/দা/বা/জি ও হ...

মুন্সীগঞ্জ শহরে অবৈধ পুকুর ভরাটের প্রতিবাদে মানববন্ধন

মুন্সীগঞ্জ শহরের উত্তর ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় অবৈধভা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা