ছবি: সংগৃহীত
বিনোদন

শিল্পী বুলবুল মহলানবীশ আর নেই

বিনোদন ডেস্ক : দীর্ঘদিন অসুস্থ থাকার পর স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শব্দসৈনিক শিল্পী বুলবুল মহলানবীশ চলে গেলেন না ফেরার দেশে।

আরও পড়ুন : মা হওয়ার খবরে মুখ খুললেন পূর্ণিমা

শুক্রবার (১৪ জুলাই) ভোরে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

তার ভাতিজি অভিনেত্রী জয়ীতা মহলানবীশ মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন। এ সময় ফুফুর বিদেহী আত্মার জন্য সবার কাছে প্রার্থনা কামনা করেন তিনি।

আরও পড়ুন : সুমাইয়া হিমি এখন গ্র্যাজুয়েট

এই বীর মুক্তিযোদ্ধা ছিলেন একাধারে কবি, লেখক,সংগীত, নাট্য ও আবৃত্তিশিল্পী। একই সাথে টেলিভিশন বেতার মঞ্চে শিল্প-সাহিত্য-সংস্কৃতি বিষয়ক নানা ধরনের অনুষ্ঠানে নন্দিত উপস্থাপনা করতেন তিনি। সর্বশেষ দেশের সাংস্কৃতিক আন্দোলনের একজন পুরোধা ব্যক্তিত্ব বুলবুল মহলানবীশ।

১৯৭১ সালের ১৬ ডিসেম্বর বিকালে তখনকার রেসকোর্স ময়দানে পাক হানাদার বাহিনী যখন আত্মসমর্পন করেছিল, সে সময় কলকাতার বালিগঞ্জের স্বাধীন বাংলা বেতার কেন্দ্র থেকে সমপ্রচারিত হয় “বিজয় নিশান উড়ছে ঐ” গানটি।

আরও পড়ুন : কোটি টাকার মডেল সিতারা!

বুলবুল মহলানবীশ ছিলেন বাঙালির বিজয়ের ঐতিহাসিক ক্ষণে কালজয়ী গানটিতে কণ্ঠ দেওয়া শিল্পীদের অন্যতম একজন। তিনি ছিলেন নজরুল সংগীতশিল্পী পরিষদের সহ-সভাপতি ও রবীন্দ্র একাডেমির সাধারণ সম্পাদক।

এছাড়া জাতীয় কবিতা পরিষদ, কচিকাঁচার মেলা, উদীচী, সেক্টর কমান্ডারস ফোরাম, স্বাধীন বাংলা বেতার কেন্দ্র শিল্পী পরিষদসহ বহু সাংস্কৃতিক ও সামাজিক সংগঠনে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন তিনি। সব ছাপিয়ে স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শিল্পী ও কণ্ঠযোদ্ধা পরিচয়টি তিনি বহন করতেন বিনম্র গৌরবে।

আরও পড়ুন : মিনিটে কোটি টাকা চান উর্বশী

প্রসঙ্গত, বুলবুল মহলানবীশের ২ টি গানের অ্যালবাম রয়েছে। তার ১২ টিরও বেশি গ্রন্থ প্রকাশিত হয়েছে। তার বহুল আলোচিত বই হলো- ‘মুক্তিযুদ্ধের পূর্ব প্রস্তুতি’ ও ‘স্মৃতি ৭১’।

সাহিত্য ও সংস্কৃতিতে অবদানের জন্য তিনি চয়ন স্বর্ণপদকসহ পেয়েছেন- দেওয়ান মোহাম্মদ আজরফ ফাউন্ডেশন সম্মাননা, পশ্চিমবঙ্গের নজরুল একাডেমি সম্মাননা পদক।

সান সিউজ/এএ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

সৌদি আরব পৌঁছেছেন ৫৩৪১০ জন বাংলাদেশি হজযাত্রী

চলতি বছর হজ করতে বাংলাদেশ থেকে মঙ্গলবার (১২ মে) দি...

পটুয়াখালীর বিভিন্ন রুটে বাড়ছে যাতায়াত ব্যয়

সারাদেশের অভ্যন্তরীণ নৌপথে চলাচলকারী স্পিডবোটের যা...

সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন আর নেই

আওয়ামী লীগের প্রবীণ নেতা, মুক্তিযোদ্ধা, সাবেক গৃহা...

একনেকে ৩৫ হাজার কোটি টাকার ‘পদ্মা ব্যারেজ’ প্রকল্প অনুমোদন

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক) প্র...

বন্ধুদের সঙ্গে আজ আড্ডা দেবেন কবি মজিদ মাহমুদ 

কয়েক বছর ধরে জন্মদিনে ঢাকায় থাকেন না সব্যসাচী লেখক...

পদ্মায় ঝাঁপ দিয়ে ‘আত্মহত্যা’ করেছেন ফোরকান

গাজীপুরে কাপাসিয়া উপজেলায় একই পরিবারের পাঁচজনকে খু...

আইসিসির মাসসেরা খেলোয়াড় নাহিদ রানা

বাংলাদেশের ফাস্ট বোলার নাহিদ রানার সময় এখন। এপ্রিল...

২০২৭ সালের এসএসসি পরীক্ষা ৭ জানুয়ারি শুরু, এইচএসসি ৬ জুন

আগামী ২০২৭ সালের এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হবে...

সিভিল এভিয়েশনের তত্ত্বাবধায়ক প্রকৌশলীর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব ব...

বিশ্বকাপ ফাইনালের হাফটাইমে পারফর্ম করবেন ম্যাডোনা, শাকিরা ও বিটিএস

ফুটবল আর সংগীত এক জগৎ না। কিন্তু ফুটবল বিশ্বকাপ এল...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা