আন্তর্জাতিক

পুরোনো নোংরা নোট থেকেও ছড়াতে পারে কোভিড-১৯: ডব্লিউএইচও

আন্তর্জাতিক ডেস্ক:

প্রাণঘাতী করোনা ভাইরাস গোটা বিশ্বে যেভাবে ছড়িয়ে পড়ছে, তা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। মাসখানেক আগে তারা ঠিক এই আশঙ্কাই প্রকাশ করেছিল। আর এই মহামারি ঠেকানো না গেলে সামনে অপেক্ষা করছে আরও বড় দুঃসময়! এরইমধ্যে নোংরা ব্যাংক নোট থেকে করোনা ভাইরাস ছড়াতে পারে বলেও সতর্ক করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) হু।

৩ মার্চ সোমবার জাতিসংঘের বিশেষায়িত সংস্থাটির পক্ষ থেকে এই সতর্কবার্তা জানানো হয়। একইসঙ্গে লোকজনের প্রতি নোটের বিকল্প হিসেবে ‘কন্টাক্টলেস পেমেন্ট’এর ব্যবহারের পরামর্শও দেওয়া হয়েছে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার একজন মুখপাত্র বলেছেন, সংক্রমণ এড়াতে লোকজনের উচিত যেখানে সম্ভব যোগাযোগহীন প্রযুক্তি বা কন্টাক্টলেস টেকনোলজি ব্যবহার করা।

ব্যাংক নোট স্পর্শ করার পর লোকজনকে হাত ধোয়ার পরামর্শও দিয়েছে সংস্থাটি। কেননা, এসব নোটে কয়েক দিন পর্যন্ত মানব দেহে করোনা ভাইরাস সংক্রমণের মতো উপাদান থাকতে পারে।

যুক্তরাজ্যের কেন্দ্রীয় ব্যাংক ‘ব্যাংক অব ইংল্যান্ড’ও নোটগুলো ‘ব্যাকটেরিয়া বা ভাইরাস বহন করতে পারে’ বলে স্বীকার করেছে। তাদের পক্ষ থেকে সকলকে নিয়মিত হাত ধোয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

এছাড়া করোনা ভাইরাসের বিস্তার ঠেকাতে দিনে দুইবার করে স্মার্টফোনের স্ক্রিন পরিষ্কারের অনুরোধ করা হয়েছে। বিভিন্ন ব্যাংকের কার্ডগুলোও পরিষ্কার কাপর বা টিস্যু দিয়ে মুছে রাখার অনুরোধ জানিয়েছে ব্যাংক অব ইংল্যান্ড। এতে করে কার্ডগুলোতে জমে থাকা জীবাণু মেরে ফেলা সহজ হবে।

২০২০ সালের ফেব্রুয়ারিতে করোনা ভাইরাসের বিস্তার ঠেকানোর প্রচেষ্টার অংশ হিসেবে ব্যবহৃত ব্যাংক নোটের জীবাণু নাশে উদ্যোগী হয়। আক্রান্ত রোগীদের আলাদা রাখার পাশাপাশি ব্যবহৃত ব্যাংক নোটগুলোও বিচ্ছিন্ন করে রাখা হয়। জীবাণু নাশের জন্য অতি বেগুনী আলো বা উচ্চ তাপমাত্রা ব্যবহার করে ১৪ দিন পর্যন্ত সংরক্ষণের পর এসব নোট ফের বাইরে ছাড়া হয়।

৩ মার্চ পর্যন্ত প্রায় ৬০টি দেশে ছড়িয়েছে প্রাণঘাতী এ ভাইরাস। লাফিয়ে লাফিয়ে বাড়ছে মৃতের সংখ্যা। চীনের পর সবচেয়ে বেশি মানুষ আক্রান্ত হয়েছে দক্ষিণ কোরিয়ায়।

ইতালি ও ইরানের পরিস্থিতিও উদ্বেগজনক। যুক্তরাষ্ট্রেও অন্তত ছয় জনের মৃত্যু হয়েছে। আর বিশ্বজুড়ে মৃতের সংখ্যা তিন হাজার ছাড়িয়েছে। আক্রান্ত হয়েছে প্রায় ৮৬ হাজার মানুষ। আক্রান্ত ও মৃতদের বেশিরভাগই চীনের নাগরিক।

সান নিউজ/সালি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

চবি হিসাববিজ্ঞান সমিতির রজত জয়ন্তী ২০২৭ উদযাপনে ঢাকায় প্রস্তুতি সভা অনুষ্ঠিত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) হিসাববিজ্ঞান সমিতির ২৫ বছরের গৌরবময় পথচলা উপলক্...

জিম্বাবুয়ের বিপক্ষে আত্মবিশ্বাসী টাইগার অধিনায়ক লিটন

গত কিছুদিন ধরে ওয়ানডে ফরম্যাটে নিজেদের চিরচেনা ছন্দে নেই বাংলাদেশ ক্রিকেট দল...

মুম্বাই ছাড়লেন মাহেলা জয়াবর্ধনে

আইপিএলের অন্যতম সফল ফ্র্যাঞ্চাইজি মুম্বাই ইন্ডিয়ান্সের সঙ্গে দীর্ঘ অধ্যায়ের...

ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবস আজ

মরমি সাধক বাউল সম্রাট ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরো...

প্রত্যাশী সিমস্ প্রকল্পের উদ্যোগে নিরাপদ অভিবাসন বিষয়ক সমন্বয় সভা

অভিবাসন নিশ্চিতকরণ, অভিবাসীদের অধিকার সুরক্ষা এবং...

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইলো বাংলাদেশ

সৌদি আরবে সম্প্রতি দুই বাংলাদেশিকে মৃত্যদণ্ড দেওয়া...

ঢাকায় বিশ্ব ফুটবলের বস

বর্তমানে ঢাকায় অবস্থান করছেন ফিফার সভাপতি জিয়ান্ন...

হাম উপসর্গে নতুন মৃত্যু ৭, আক্রান্ত ১৩১৯

গত ২৪ ঘণ্টায় সারা দেশে হাম উপসর্গে সাতজনের মৃত্যু...

ইরানের নতুন প্রতিরক্ষামন্ত্রী মেহরদাদ আখলাকি কেতাবচি

দীর্ঘ কয়েক মাস ধরে চলা অন্তর্বর্তী নেতৃত্বের অবসান ঘটিয়ে ইরানের প্রতিরক্ষা মন...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা