সারাদেশ

পাইকগাছায় আ’লীগ নেতা সহ গ্রেপ্তার ১৮ জন

খুলনা প্রতিনিধি

পাইকগাছায় পুলিশের বিশেষ অভিযানে গত ২৪ ঘণ্টায় ১৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁদের মধ্যে রাজনৈতিক মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ছাড়া জুয়া, মাদক, নিয়মিত মামলা ও গ্রেপ্তারি পরোয়ানাসহ বিভিন্ন অভিযোগে অন্যদের গ্রেপ্তার করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, শুক্রবার থেকে শনিবার পর্যন্ত উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।

শনিবার (১০ অক্টোবর) পাইকগাছা থানার ডিউটি কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) একরামুল ইসলাম জানান, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ আব্দুল আউয়াল কবিরের নেতৃত্বে পরিচালিত অভিযানে উপজেলার হরিঢালী ইউনিয়নের নগরশ্রীরামপুর এলাকা থেকে মান্নান হাজরা (৫৭) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা।

পুলিশ জানায়, মান্নান হাজরাকে ২০২৪ সালে থানায় দায়ের করা ১৬ নম্বর নাশকতা মামলার সন্দেহভাজন আসামি হিসেবে গ্রেপ্তার দেখানো হয়েছে। পরে তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, গ্রেপ্তার হওয়া ১৮ জনের মধ্যে জুয়া আইনে ছয়জন, গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত দুইজন, নিয়মিত মামলায় দুইজন এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তিনজন রয়েছেন। বাকি পাঁচজনকে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার করা হয়েছে।

পাইকগাছা থানার ওসি শেখ আব্দুল আউয়াল কবির বলেন, সমাজ থেকে মাদক, জুয়া ও অপরাধ নিয়ন্ত্রণে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। জেলা পুলিশ সুপারের নির্দেশনা অনুযায়ী এ অভিযান চলবে। অপরাধ দমনে তিনি সবার সহযোগিতা কামনা করেন।

এদিকে পুলিশের অভিযানে গ্রেপ্তারের ঘটনাকে স্বাগত জানিয়েছেন স্থানীয় কয়েকজন বাসিন্দা। নাম প্রকাশ না করার শর্তে তাঁরা বলেন, মাদক ও জুয়ার সঙ্গে জড়িত মূল হোতাদেরও আইনের আওতায় আনতে হবে। তাঁদের মতে, অপরাধ নিয়ন্ত্রণে নিয়মিত অভিযান ও অপরাধীদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নেওয়া প্রয়োজন।

সাননিউজ/বান্না

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা ও প্রকৃত অবস্থার পর্যালোচনা

ত্রয়োদশ জাতীয় সংসদের বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্প...

 ‘৩০০ ফিটের’ হাল

রাজধানীর যানজট কমানো, দ্রুত যোগাযোগ নিশ্চিত করা এবং পূর্বাচল নতুন শহরের সঙ্গে...

জনপ্রিয় ইউটিউবার ধ্রুব রাঠি আটক

ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের এক দফা দাবিতে রাজনৈত...

সব সময় সবকিছু পরিকল্পনামতো হয় না

দেড় বছর পর বড় পর্দায় ফিরছেন নুসরাত ফারিয়া। আগামী ড...

‘লকডাউন’ দিল্লি!

ভারতের নির্বাচন কমিশনের প্রধান নির্বাচন কমিশনারের পদত্যাগের দাবিকে কেন্দ্র কর...

রিয়াদে হুতি হামলায় নিহত দুই বাংলাদেশি

মধ্যপ্রাচ্যের আকাশসীমায় জমে থাকা কালো মেঘ এবার সরাসরি আঘাত হানল প্রবাসীদের রক...

আফগানদের প্রতিরোধে ধুঁকছে বাংলাদেশ

আবুধাবিতে যেন প্রতীক্ষার এক মহাকাব্য রচিত হলো টেস্টের দ্বিতীয় দিনে। ব্যাট ও ব...

কেরালার সাবেক মুখ্যমন্ত্রী বিজয়ন আটক

রাজধানী দিল্লি ও এর আশপাশের এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাঁড়াশি অভিয...

‘পতনের দ্বারপ্রান্তে পৌঁছে গেছেন নরেন্দ্র মোদি’

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আচরণই বলে দিচ্...

পাইকগাছায় আ’লীগ নেতা সহ গ্রেপ্তার ১৮ জন

পাইকগাছায় পুলিশের বিশেষ অভিযানে গত ২৪ ঘণ্টায় ১৮ জন...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা