সারাদেশ

নারীর কান কেটে স্বর্ণালঙ্কার লুট

নিজস্ব প্রতিনিধি, ব্রাহ্মণবাড়িয়া: ব্রাহ্মণবাড়িয়ায় জাহেরা বেগম (৪৫) নামে এক নারীর কান কেটে ও শরীরের বিভিন্ন স্থানে ছুরিকাঘাত করে স্বর্ণালঙ্কার লুটে নিয়েছে ছিনতাইকারী।

সদর উপজেলার নাটাই দক্ষিণ ইউনিয়নের বিহাইর নামক স্থানে এই ঘটনা ঘটে।

জাহেরা বেগম সদর উপজেলার তালশহর (পূর্ব) ইউনিয়নের মনপুরের খায়রুল ইসলামের স্ত্রী ও তালশর পূর্ব ইউনিয়নের মহিলা আওয়ামী লীগের সভানেত্রী।

সন্ধ্যায় পরিবারের সদস্যরা তাকে আহত অবস্থায় উদ্ধার করে ২৫০শয্যা বিশিষ্ট ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে নিয়ে যায়। পরে তাকে হাসপাতালে ভর্তি করা হয়।

আহত জাহেরা বেগম বলেন, আমি আমার এক নিকট আত্মীয়র বাড়িতে বেড়াতে যাই। সেখান থেকে শহরের মেড্ডা সিও অফিসে সদর উপজেলা সমাজসেবা কার্যালয়ে যাই আমার বোনের ছেলে ও খালাত বোনের প্রতিবন্ধী ভাতার কার্ডের কাগজপত্র জমা দিতে। সেখানে কাজ করেন আমার পরিচিত শাহানা বেগম নামের এক নারী। আমি সমাজসেবা অফিস থেকে বের হওয়ার পর মোবাইল ফোনে এক যুবক কল করে জানায়, শাহানা বেগম বলেছে আমার সাথে দেখা করে বাড়িতে দিয়ে পৌছে দিতে।

তিনি বলেন, আমি শহরের কুমারশীল মোড়ে সিএনজি স্টেশনে যাওয়ার পর মোবাইলে কল করা একটি ছেলে আমাকে সিএনজিতে উঠিয়ে বাড়িতে পৌঁছে দিতে বলে। আমি সিএনজিতে উঠার পর আমার সাথে একটি ছেলে উঠে এবং ড্রাইভারের সাথে আরও একটি ছেলে বসে। সিএনজিটি মূল সড়ক দিয়ে না গিয়ে ভিন্ন একটি সড়ক দিয়ে যায়। কিছুদূর যাওয়ার পর সিএনজিটির সমস্যা হয়েছে বলে জানায়। সিএনজিটি চালু করে বেহাইর যাওয়ার পথে পাশে বসা ছেলেটি আমার গলায় জাপ্টে ধরে। তারপর নিরিবিলি জায়গায় সিএনজি দাড় করিয়ে ড্রাইভারসহ বাকি দুইজন আমাকে ছুরি ধরে। আমি ধস্তাধস্তি করলে উরুতে ছুরিকাঘাত করে এবং দুই কানের লতি কেটে স্বর্নালঙ্কার ছিনিয়ে নেয়।

এসময় তারা কানের দুল, গলার নেকলেস, হাতের বালা ও মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে যায়।

এদিকে ছিনতাইকারীদের হামলায় আহতের খবর পেয়ে ২৫০শয্যাবিশিষ্ট জরুরি বিভাগে আসে সদর মডেল থানার পুলিশের একটি দল।

হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ফাইজুর রহমান জানান, ছিনতাইকারীদের হামলায় আহত নারীর উরুর দুটি আঘাত গুরুতর। এছাড়াও তার কানের দুটি লতি কেটে নেয়া হয়েছে। আমরা তাকে চিকিৎসা দিচ্ছি। অবস্থা অবনতি হলে ঢাকায় উন্নত চিকিৎসার জন্য পাঠানো হবে।

সদর মডেল থানার উপপরিদর্শক (এসআই) আমির হামজা জানান, ছিনতাইয়ে আহত হওয়ার খবর পেয়ে আমরা হাসপাতালে এসেছি। তাকে হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। পাশাপাশি জেলা পুলিশের উর্ধ্বতন কর্মকতারা বিষয়টি জেনেছেন। অভিযোগের ভিত্তিতে পুলিশ ব্যবস্থা গ্রহণ করবে।

সান নিউজ/আরআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে বিষাক্ত সাপের কামড়ে শিক্ষার্থীর মৃত্যু 

ফরিদপুরের বোয়ালমারীতে বিষাক্ত সাপের কামড়ে রাফসান মোল্যা (১৬) নামে নবম শ্রেণির...

ভারতের টুরিস্ট ভিসা আবার চালু, আবেদন শুরু

দীর্ঘ প্রায় দুই বছর বন্ধ থাকার পর বাংলাদেশি নাগরিকদের জন্য আবারও পর্যটন ভিসা...

অবশেষে অবসর ভাতা পাচ্ছেন ৩,৯১৭ শিক্ষক-কর্মচারী

দীর্ঘদিন ধরে অবসর ভাতার জন্য অপেক্ষায় থাকা বেসরকারি এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠ...

ইতালিতে ট্রিপল মার্ডার : সন্দেহভাজনের ফেসবুক পোস্ট ঘিরে নতুন আলোচনা

ইতালির রাজধানী রোমে বাংলাদেশি দম্পতি ও তাদের শিশু কন্যাকে হত্যার ঘটনায় এক বাং...

লিবিয়ায় নিখোঁজ হেমায়েত মোল্লা, ২২ লাখ টাকা দিয়েও মেলেনি খোঁজ

মাদারীপুর সদর উপজেলার পূর্ব রাস্তি গ্রামের মতিন মোল্লার ছেলে হেমায়েত মোল্লা (...

মাতৃত্বকালীন ছুটি সীমিতকরণ বৈধ কি না, হাইকোর্টের রুলে প্রশ্ন

বাংলাদেশে কর্মজীবী নারীদের মাতৃত্বকালীন ছুটি সীমিত করার বিদ্যমান আইন ও নীতিমা...

গরমে সারাদেশে বিদ্যুতের সংকট, বাড়ছে লোডশেডিংয়ের শঙ্কা

তীব্র গরমের মধ্যে সারা দেশে বিদ্যুৎ সংকট আরও ভয়াবহ রূপ নিচ্ছে। উৎপাদন ঘাটতি,...

সৌদি প্রবাসীদের ওয়ার্ক পারমিটে কঠোর সতর্কতা: ৩০ জুন থেকে স্বয়ংক্রিয় ব্যবস্থা

সৌদি আরবে অবস্থানরত প্রবাসী শ্রমিকদের ওয়ার্ক পারমিট ব্যবস্থাপনা নিয়ে নতুন ও ক...

মস্তিষ্ক কেন ভুলে যায়? স্মৃতিশক্তি কমার কারণগুলো জানুন

দৈনন্দিন জীবনে ছোট ছোট বিষয়ও অনেক সময় মনে রাখা কঠিন হয়ে পড়ছে? নাম, তারিখ বা গ...

মুন্সীগঞ্জ কারাগারে অসুস্থ দীপু মনি, পাঠানো হলো ঢাকা মেডিকেলে

মুন্সীগঞ্জ জেলা কারাগারে বন্দি সাবেক সমাজকল্যাণ, শিক্ষা ও পররাষ্ট্রমন্ত্রী ডা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা