সারাদেশ

বোয়ালমারীতে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত

বোয়ালমারী প্রতিনিধি

"উন্নত পল্লী, সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ" প্রতিপাদ্যকে সামনে রেখে ফরিদপুরের বোয়ালমারীতে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত হয়েছে।

দিবসটি উপলক্ষে সোমবার (৬ জুলাই) সকালে উপজেলা প্রশাসন ও উপজেলা পল্লী উন্নয়ন অফিস (বিআরডিবি)-এর উদ্যোগে একটি বর্ণাঢ্য র‍্যালি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা সমীর কুমার সেনের সভাপতিত্বে এবং অধ্যাপক মাহিদুল হকের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এস. এম. রকিবুল হাসান। বিশেষ অতিথি ছিলেন বোয়ালমারী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোস্তাফিজুর রহমান, উপজেলা সমাজসেবা কর্মকর্তা কারিজুল ইসলাম এবং উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতির সভাপতি নবীর হোসেন মিয়া।

এ সময় উপস্থিত ছিলেন ‘বোয়ালমারী বার্তা’র সম্পাদক ও প্রকাশক অ্যাডভোকেট কোরবান আলীসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

অনুষ্ঠানে প্রজেক্টরের মাধ্যমে বিআরডিবির বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ডের ভিডিওচিত্র প্রদর্শন করা হয়। সফল উদ্যোক্তা হিসেবে নিজেদের অভিজ্ঞতা তুলে ধরে বক্তব্য দেন অশোক কুমার ঠাকুর ও নাঈমা খাতুন আলেয়া।

পরে উপকারভোগীদের মধ্যে ঋণের চেক বিতরণ করা হয়। এ সময় জেসমিন বেগমকে ১ লাখ ৫০ হাজার টাকা, মনজুর মোল্যা, বশির মিনা, অঞ্জনা বিশ্বাস ও পারভীন নাহারকে ৫০ হাজার টাকা করে, জলি সুলতানাকে ৬০ হাজার টাকা এবং মরিয়ম বেগম ও নুরনাহারকে ১ লাখ টাকা করে ঋণের চেক প্রদান করা হয়।

সান নিউজ/ জামান

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

চাঁদাবাজির অভিযোগে মুন্সীগঞ্জ যুবদল নেতা গ্রেপ্তার, পরে বহিস্কার

মুন্সীগঞ্জ সদরে দৈনিক মানবজমিনের এক সাংবাদিকের বাব...

‘যিনি ৪০ বছরের সংসার ভাঙছেন, স্রষ্টা তাকে দেখে নেবেন’, গোবিন্দের স্ত্রী

দীর্ঘ ৪০ বছরের দাম্পত্য জীবন। কৈশোরের প্রেম, মাত্র ১৫ বছর বয়সে আং...

বিয়েতে এখনই রাজি নন কৌশানি, জানালেন কারণ

দীর্ঘদিন ধরে অভিনেতা বনি সেনগুপ্তের সঙ্গে সম্পর্কে রয়েছেন টলিউড অভিনেত্রী কৌশ...

ফুটবলকে দিগম্বর করে খেলোয়াড়রা নাইট ক্লাবে!

যাদের হাত ধরে ইন্দোনেশিয়ার মাটিতে ৯ গোল হজম করে দে...

জেনে নিন দীর্ঘদিন সুগন্ধি ভালো রাখার সহজ উপায়

প্রিয় পারফিউমটি কিছুদিন ব্যবহারের পর আগের মতো ঘ্রাণ ছড়াচ্ছে না—এমন অভিজ...

শেখ হাসিনাসহ ৪১ আসামির অভিযোগ গঠনের শুনানি পেছাল

রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের মহা...

ইন্দোনেশিয়ার সঙ্গে বাণিজ্য ১০ বিলিয়ন ডলারে নিতে চায় বাংলাদেশ

ইন্দোনেশিয়ার সঙ্গে দ্বিপক্ষীয় বাণিজ্য ১০ বিলিয়ন মা...

চিত্রনায়ক শান্ত ও বাবা ইউপি চেয়ারম্যানের মরদেহ উত্তোলন

২০২৪ সালের ৫ আগস্ট গণপিটুনিতে নিহত চাঁদপুর সদর উপজ...

দেশকে অস্থির করতে পতিত দোসররা নানাভাবে কাজ করছে

একটি নির্বাচিত সরকারকে ঝামেলায় ফেলা এবং দেশকে অস্থ...

ফ্রান্স দখলের চেষ্টা করছে মুসলিমরা: ট্রাম্প

শ্রেণিকক্ষে পর্যাপ্ত শিক্ষক না থাকা, দীর্ঘ সময় ক্লাস এবং শিক্ষাখাতে অর্থায়ন ক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা