ছবি: সংগৃহীত
সারাদেশ

২ দিবস ঘিরে গাইবান্ধায় ফুলের দাম বেড়েছে

গাইবান্ধা প্রতিনিধি: বসন্তবরণ ও বিশ্ব ভালোবাসা দিবস ঘিরে গাইবান্ধায় বেড়েছে ফুলের দাম। বিশেষ দিনকে সামনে রেখে বাহারি ফুলের পসরা সাজিয়েছে ফুল ব্যবসায়ীরা।

আরও পড়ুন: সপ্তাহে একদিন বন্ধ ধানমন্ডি লেক

তবে ফুলের দাম দ্বিগুণ বা ৩-৪ গুণ বেশি হওয়ায় বিপাকে পড়েন তরুণ-তরুণীরা। ১০ টাকার গোলাপ ৭০ টাকা পর্যন্ত বিক্রয় হয়েছে। নিজের পছন্দের মানুষকে ফুল দিতে গুণতে হয়েছে অতিরিক্ত টাকা। বসন্তবরণ ও ভালোবাসা দিবসকে কেন্দ্র করে গাইবান্ধায় ফুলের চাহিদা বেড়ে যায় কয়েক গুণ।

সারা বছর টুকটাক ফুলের ব্যবসা চললেও জমজমাট ব্যবসা হয় পহেলা ফাল্গুন ও ভালোবাসা দিবসে। পাইকার, বাগানমালিক ও ব্যবসায়ীরা বাড়তি বিক্রয় ও আয়ের জন্য বেশ ব্যস্ত।

আরও পড়ুন: ঢাকার বায়ু 'খুবই অস্বাস্থ্যকর'

ব্যবসায়ীরা লাল গোলাপ, রজনীগন্ধা, গাদা, কসমস, ডালিয়া, টিউলিপ, কালো গোলাপ, ঝুমকা লতা, গাজানিয়া, চন্দ্রমল্লিকাসহ বিভিন্ন ফুলের আমদানি করেন ফুল প্রেমীদের জন্য।

ভালোবাসা দিবস ও পহেলা ফাল্গুন উপলক্ষ্যে বিভিন্ন ধরনের ফুল দিয়ে দোকান সাজিয়েছেন ব্যবসায়ীরা। স্থায়ী দোকানের পাশাপাশি অস্থায়ী বেশ কয়েকটি দোকান বসিয়েছেন তারা।

আরও পড়ুন: জেলে কারা মারা গেছে তালিকা দিন

ফুল ব্যবসায়ীগণ বলেন, বসন্তবরণ ও ভালোবাসা দিবসে ফুল ভালো বিক্রি হয়েছে। জেলার স্থানীয় ফুল বাগান ও যশোরসহ বিভিন্নস্থান থেকে নানান রকমের ফুল সংগ্রহ করা হয়েছে।

এ বিষয়ে ফুল বাগান মালিক আফজাল হোসেন বলেন, আবহাওয়া অনুকূলে থাকায় বাগানে বেশ ফুল ধরেছে। ফেব্রুয়ারি মাসে বেশি ফুল বিক্রি হয়।

গাইবান্ধা কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপ-পরিচালক মো. খোরশেদ আলম বলেন, জেলায় দিন দিন ফুলচাষ বাড়ছে। এবার আবহাওয়া ভালো থাকায় ফুলের চাষ দ্বিগুণ হয়েছে।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

সাবেক অতিরিক্ত ডিআইজি আপেল মাহমুদ সাময়িক বরখাস্ত

অসদাচরণের অভিযোগে পুলিশের সাবেক সুপারনিউমারারি অতিরিক্ত ডিআইজি (সাবেক পুলিশ স...

জনগণের স্বার্থে পুলিশ-গণমাধ্যম বন্ধু : ডিএমপি কমিশনার

পুলিশ ও গণমাধ্যম জনগণের স্বার্থে পরস্পরের বন্ধু এবং উভয়ের দায়িত্ব একে অপরের প...

একাদশে ভর্তির প্রথম ধাপের ফল আজ

২০২৬-২৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে অনলাইনে ভর্তির প্রথম ধাপের ফল আজ বুধবার (১...

একনেকে ১ লাখ ৬৮,৭৮০ কোটি টাকার ১২ প্রকল্প অনুমোদন

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় ১ লাখ ৬৮ হাজার ৭৮০ কোটি...

জার্মান রাষ্ট্রদূতের সঙ্গে স্পিকারের সাক্ষাৎ , গণতন্ত্র পুনর্গঠনের আশ্বাস

বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন...

কেইন-এমবাপ্পেকে নয়, ব্যালন ডি’অর মেসিরই পাওয়া উচিত: বেকহ্যাম

ক্যাম্পিওনেস কাপের ফাইনালে ইন্টার মায়ামির জয়ে আবারও নিজের সামর্থ্যের প্রমাণ দ...

বিডিআর হত্যাকাণ্ডের ৪ প্রত্যক্ষদর্শীকে নদীতে ফেলার অভিযোগ

বিডিআর হত্যাকাণ্ডের প্রত্যক্ষদর্শী নজরুল ইসলামসহ চারজনকে বলেশ্বর নদীতে নিয়ে চ...

জিমের যে ভুলে কমতে পারে প্রজনন ক্ষমতা

শরীর সুস্থ রাখা, পেশি গঠন ও ফিটনেস ধরে রাখতে অনেক তরুণ নিয়মিত জিমে গিয়ে ভারোত...

স্ত্রীসহ আসিফ মাহমুদের তথ্য চাইল দুদক

অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক উপদেষ্টা ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপা...

বগুড়ায় আনসার সদস্যদের ওপর হামলা, আটক ৪

বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে হট্টগোল থামাতে গিয়ে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা