সংগৃহীত ছবি
সারাদেশ

হত্যা মামলায় ৭ জনের যাবজ্জীবন

জেলা প্রতিনিধি: জামালপুরে কলেজছাত্র মো. লিটনকে হত্যা মামলার ঘটনায় ৭ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।একইসঙ্গে প্রত্যেককে ২০ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে ৬ মাসের কারাদণ্ড দিয়েছেন আদালত।

আরও পড়ুন: মাকে হত্যায় ছেলে-পুত্রবধূর ফাঁসি

মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি) দুপুরে জামালপুর জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. এহসানুল হক এ আদেশ দেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন- মজিবুর রহমান ভুট্টু (৪০), মিজান (২০), সোহেল (২৫), সুমন (২৬), লাভলু (২০), হেলাল উদ্দিন (৩৫), মো. মিজান (২১)। এর মধ্যে মুজিবুর রহমান ভুট্টু পালাতক রয়েছেন। আসামিদের সবার বাড়ি জামালপুর সদর উপজেলার রশিদপুর ইউনিয়নের চর গোপীনাথপুর এলাকায়।

আরও পড়ুন: পানিতে ডুবে ৩ শিশুর মৃত্যু

মামলা সূত্রে জানা গেছে, ২০১৬ সালের ১৩ জানুয়ারি রাতে মো. লিটন বাড়ির পাশ থেকে নিখোঁজ হন। পরদিন সদর উপজেলার রশিদপুর ইউনিয়নের চর গোপীনাথপুরের একটি মাঠ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহতের শরীরে আঘাতের চিহ্ন ও শরীর পোড়া ছিল। পরে এই ঘটনায় নিহতের বড় ভাই আব্দুস সামাদ বাদী হয়ে মামলা দায়ের করেন।

নিহত লিটন সদর উপজেলার রশিদপুর ইউনিয়নের চর গোপীনাথপুর এলাকার মৃত কছিম উদ্দিনের ছেলে। তিনি তুলসীপুর ডিগ্রি কলেজের শিক্ষার্থী ছিলেন।

রাষ্ট্রপক্ষের আইনজীবী জাহাঙ্গীর আলম জানান, লিটন হত্যার ঘটনায় ১৪ জনের সাক্ষ্যগ্রহণ শেষে আদালত আজ এই রায় দিয়েছেন। ৭ জন আসামির মধ্যে ১ জন পলাতক রয়েছে। বাকি ৬ জনকে কারাগারে পাঠানো হয়েছে।

সান নিউজ/এএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

শি’কে অস্ত্র কেনার প্রস্তাব ট্রাম্পের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে মার্কিন অস্ত্র ক্রয়ের প্রস্তাব দিয়েছিলেন তৎকা...

পাকিস্তানের বাধায় রূপপুরে ইউরেনিয়াম আসেনি

রাশিয়ার কারিগরি সহায়তায় নির্মিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপু...

টানা হারে ডুলির আক্ষেপ

আসিয়ান কাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে সিঙ্গাপুরের কাছে ১-০ গোলে হেরেছে বাংলাদে...

ট্রাম্পকে আইআরজিসির কড়া জবাব

পারমাণবিক অস্ত্র ও ইরানের জব্দ করা অর্থ নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা